```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দিল্লি এইমসে ভয়াবহ অগ্নিকাণ্ড

দিল্লির AIIMS হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার বেলায় আচমকাই আগুনের শিখা দেখা যায় AIIMS হাসপাতাল বিল্ডিংয়ে। জানা গিয়েছে, বিল্ডিংয়ের এন্ডোস্কোপি বিভাগে এই আগুন লেগেছে। ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের আটটি ইঞ্জিন। আতঙ্ক ছড়িয়ে পড়েছে রোগীদের মধ্যে। ইতিমধ্যেই একাধিক রোগীকে বের করে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। হুড়োহুড়ি পড়ে গিয়েছে রোগীদের আত্মীয়দের মধ্যেও। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ […]

আরও পড়ুন

আরও ৩ শতাংশ ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের

পুজোর আগেই এবার হাসি ফুটতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মুখে। সংবাদসংস্থার খবর অনুয়ায়ী ফের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়াতে পারে মোদী সরকার। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ ডিএ পান। ডিএ বাড়লে তা গিয়ে দাঁড়াবে ৪৫ শতাংশে। এবছর ২৪ মার্চ ডিএ বাড়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্র। সেই ডিএ কার্যকর করার কথা ১ জানুয়ারি থেকে। এখন […]

আরও পড়ুন

অমৃত ভারত স্টেশন প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

আজ গোটা দেশে ৫০৮টি স্টেশনের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই মধ্যে রয়েছে বাংলার ৩৭টি স্টেশন। শিয়ালদা, আলুয়াবাড়ি রোড জংশন, চাঁদপাড়া, শান্তিপুর, বেথুয়াডহরি, বহরমপুর, ব্যারাকপুর, কৃষ্ণনগর, অণ্ডাল, বিন্নাগুড়ি, বোলপুর, দলগাওঁ, ডালখোলা, ধূপগুড়ি, দিনহাটা, ফালাকাটা, হলদিবাড়ি, হাসিমারা, জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড,  কালিয়াগঞ্জ, কামাখ্যাগুড়ি,  মালদা টাউন, নিউ আলিপুরদুয়ার, সামসি, পাণ্ডবেশ্বর, নিউ মাল জংশন, নিউ ফারাক্কা, শেওড়াফুলি, তারকেশ্বর, বর্ধমান, […]

আরও পড়ুন

ঝাড়খণ্ডের রাঁচি থেকে গিরিডিতে যাওয়ার পথে বরাকর নদীতে পড়ে গেল যাত্রীবাহী বাস

ঝাড়খণ্ডের গিরিডিতে ভয়াবহ দুর্ঘটনা । রাঁচি থেকে গিরিডিতে যাওয়ার পথে বরাকর নদীতে পড়ে গেল যাত্রীবাহী বাস । জানা গিয়েছে, প্রায় ৩০ জন যাত্রী রয়েছেন বাসে ৷ ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ । উদ্ধার কাজ শুরু করা হয়েছে ।স্থানীয় সূত্রে খবর, রাঁচি থেকে গিরিডিগামী আলিশান (সম্রাট) নামের একটি বাস বরাকর নদীতে পড়ে যায়। ঘটনাটি ঘটেছে গিরিডি-ডুমরি সড়কে। জানা […]

আরও পড়ুন

মণিপুরে ফের সংঘর্ষ, মৃত ৩

মণিপুরের আবারও নতুন করে অশান্তির আঁচ। হিংসা বিধ্বস্ত উত্তর পূর্বের রাজ্যটিতে বিদ্বেষ থামার কোন নামই নেই যেন। শুক্রবার রাতে মণিপুরের বিষ্ণুপুর জেলায় ফের নতুন করে উত্তেজনা ছড়ায় । জানা যাচ্ছে, তাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এদিন ইম্ফল পশ্চিম জেলায় জনতার সঙ্গে সংঘর্ষে ফের এক পুলিশ অফিসারেরও মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। গত ৩ অগাস্ট ছিল মণিপুরে […]

আরও পড়ুন

ল্যাপটপ, ট্যাবলেট আমদানির উপর নিষেধাজ্ঞা আপাতত স্থগিত

ল্যাপটপ, ট্যাবলেট, পার্সোনাল কম্পিউটার আমদানিতে বিশেষ নিয়ন্ত্রণ জারি করেছিল কেন্দ্র। গত বৃহস্পতিবার কেন্দ্রের ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড নোটিস জারি করে ওই সব পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞার কথা জানিয়েছিল। যা আপাতত স্থগিত করল কেন্দ্রীয় সরকার। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই নিয়ম লাগু করা হচ্ছে না। এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে ডিরেক্টর জেনারেল অব ফরেন […]

আরও পড়ুন

কুলগামে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ ৩ জওয়ান

জম্মু ও কাশ্মীরের কুলগাম এলাকায় জঙ্গিদের সঙ্গে সেনা বাহিনীর জওয়ানদের গুলির লড়াই শুরু হয় শুক্রবার সন্ধ্যায় ৷ এই ঘটনায় তিন জওয়ান গুরুতর জখম হয়েছিলেন ৷ পরে তাঁদের মৃত্যু হয়েছে বলে সেনা সূত্রে জানা গিয়েছে ৷

আরও পড়ুন

টানা চতুর্থবার মেয়াদ বৃদ্ধির হল কেন্দ্রীয়স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লার

লোকসভা ভোটের আগে কেন্দ্রের  বিভিন্ন শীর্ষ পদে ‘জো-হুজুর’ আধিকারিকদের মেয়াদ বাড়ানোর পথে হাঁটছে মোদি সরকার। ক্যাবিনেট সচিবের মেয়াদ বৃদ্ধির ২৪ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব তথা আমলা মহলে ‘বিজেপির ঘরের লোক’ হিসেবে পরিচিত স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লার মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করা হয়েছে। এ নিয়ে টানা চার বার মেয়াদ বৃদ্ধি করা হল ‘বিজেপির ঘরের […]

আরও পড়ুন

‘ইন্ডিয়া’ নাম রাখা নিয়ে আপত্তি, জোটের ২৬ দল এবং নির্বাচন কমিশনকে নোটিশ পাঠাল দিল্লি হাইকোর্ট

ইন্ডিয়া’ জোটের ২৬টি রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনকে নোটিশ পাঠাল দিল্লি হাইকোর্ট। রাজনৈতিক জোটের নাম ‘ইন্ডিয়া’ রাখা নিয়ে আপত্তি জানিয়ে দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন সমাজকর্মী গিরিশ ভরদ্বাজ। তাঁর দাবি, জোটের নাম হিসেবে বিরোধী দলগুলিকে আমাদের দেশের নাম ব্যবহার করতে যাবে না। শুক্রবার (৪ অগস্ট), এই মামলার বিষয়েই নোটিশ পাঠিয়ে ২৬টি রাজনৈতিক দল […]

আরও পড়ুন

একটানা বৃষ্টিতে বিপর্যয় উত্তরাখণ্ড, কেদারনাথে বড়সড় ধসে গুঁড়িয়ে গেল একাধিক দোকান, নিখোঁজ ১২

একটানা বৃষ্টিতে ফের বিপর্যয় উত্তরাখণ্ডে। এক নাগাড়ে বৃষ্টির জেরে এবার কেদারনাদের রাস্তায় নামল ধস। কেদারনাথের রাস্তায় গৌরীকুণ্ডে বড়সড় ধস নামে। যার জেরে পরপর ৩টি দোকান ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনাস্থলে রাজ্যের বিপর্যয় মোকাবিলাকারী দল পৌঁছেছে। রুদ্রপ্রয়াগ জেলায় গৌরীকুণ্ডের কাছে ধস নামায় ১০ থেকে ১২ জন চাপা পড়তে পারেন বলে আশঙ্কা। বৃহস্পতিবার রাতে যখন একটানা বৃষ্টি […]

আরও পড়ুন
error: Content is protected !!