মহারাষ্ট্রে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬

মহারাষ্ট্রের বুলধানায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন যাত্রী। এই ঘটনায় ২০ থেকে ২৫ জন যাত্রী জখম হয়েছেন বলে খবর। যাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। আজ, শনিবার ভোররাতে বুলধানার মালকাপুরে ৬ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাগ্রস্ত বাসগুলির মধ্যে একটিতে করে অমরনাথ যাত্রা সেরে পুণ্যার্থীরা ফিরছিলেন বলে জানা গিয়েছে। অপর বাসটি নাগপুর […]

আরও পড়ুন

আগামীকাল মণিপুরে যাচ্ছে ‘ইন্ডিয়া’র প্রতিনিধি দল

বৃহস্পতিবার ইন্ডিয়া’র বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, মণিপুরের পরিস্থিতি খতিয়ে দেখতে ২৬ দলের ২৬ জন প্রতিনিধি যাবেন মণিপুরে। আগামী ২৯ ও ৩০ জুলাই সদস্যরা দাঙ্গা- বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন এলাকায় যাবেন। জানা গিয়েছে, শুক্রবার এই মর্মে একটি সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে। মোট ২৬ জন রাজনৈতিক নেতা মণিপুর সফরে যাচ্ছেন।

আরও পড়ুন

নার্সিং কলেজের টয়লেটে ভিডিও কাণ্ডে কর্নাটকের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, গ্রেফতার বিজেপি নেত্রী

কর্নাটকের উদুপির নার্সিং কলেজের টয়লেটে ভিডিও কাণ্ডে নয়া মোড়। গ্রেফতার করা হল কর্নাটকের এক বিজেপি নেত্রী। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নামে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট করার দায়ে শকুন্তলা নামে ওই বিজেপি নেত্রীকে গ্রেফতার করেছে পুলিস। কর্ণাটকের উডুপির ওই বেসরকারি নার্সিং কলেজের মহিলা টয়লেটে গোপনে ভিডিয়ো রেকর্ড করার অভিযোগ উঠেছে তিন পড়ুয়ার বিরুদ্ধে। অভিযুক্ত বিজেপি নেত্রী শকুন্তলা […]

আরও পড়ুন

প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল সুপ্রিমকোর্ট

২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার এই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রায় বহাল থাকবে। বৃহস্পতিবারই এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছিল কলকাত হাইকোর্টে। ওএমআর শিট প্রকাশ করা নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ হাইকোর্ট ও […]

আরও পড়ুন

‘উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের থেকে বুলডোজার ভাড়া করুন’, মন্তব্য হাইকোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকারের ‘বুলডোজার-নীতি’। বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মামলার শুনানিতে শুক্রবার পুরসভার আইনজীবীর উদ্দেশে বিচারপতি বলেন, “দরকার পড়লে যোগী আদিত্যনাথের থেকে কিছু বুলডোজার ভাড়া করুন।” মানিকতলা থানা এলাকার বেআইনি নির্মাণের প্রতিবাদে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এক মহিলা। শুনানির সময়ে মামলাকারীর আইনজীবী বলেন, বেআইনি নির্মাণে বাধা দেওয়ার পর […]

আরও পড়ুন

অনাস্থা ভোটে নরেন্দ্র মোদির পাশেই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি

এনডিএ-র সঙ্গে সরকারীভাবে না থেকেও বিজেপির সবচেয়ে বড় বন্ধু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি। জোটসঙ্গী না হয়েও বিজেপির প্রয়োজনে সব সময় পাশে এসে দাঁড়ান জগন মোহন। পদ্ম শিবিরের সঙ্গে বন্ধুত্বের আরও একবার প্রমাণ দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। ওয়াই এস আর কংগ্রেস ঘোষণা করল সংসদে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব ও দিল্লির অর্ডিন্যান্স ইস্যুতে তারা নরেন্দ্র […]

আরও পড়ুন

দিল্লিতে পার্কে রড দিয়ে পিটিয়ে ছাত্রীকে খুন করল প্রেমিক

প্রেমিকের আঘাতে মৃত্যু হয়েছে বছর ২৫-এর এক ছাত্রীর। শুক্রবার এই ভয়াবহ ঘটনা ঘটেছে দিল্লিতে। দিল্লির মালব্য নগরে অরবিন্দ কলেজের পাশে একটি পার্কে। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত ওই ছাত্রীকে আক্রমোন করেই সেখান থেকে পালিয়ে গিয়েছে। জানা গিয়েছে ওই পড়ুয়া দিল্লির কমলা নেহেরু কলেজের ছাত্রী।  ঘটনা প্রসঙ্গে দক্ষিণ দিল্লির ডিসিপি চন্দন চৌধুরি জানিয়েছেন, ‘মালব্য নগরে অরবিন্দ কলেজের কাছে […]

আরও পড়ুন

৩১ জুলাই আয়কর জমা দেওয়ার শেষ তারিখ

৩১ জুলাইয়ের আয়কর জমার শেষ দিন। এই সময়ের মধ্যে যদি আপনি আয়কর জমা না দেন, তাহলে আপনি এই অর্থবর্ষের জন্য আয়কর জমা দিতে পারবেন না এমনটা নয়। ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর জমা করতে পারবেন। কিন্তু তার জন্য আপনাকে জরিমানা দিতে হবে। আপনার যা রোজগার তার ১ শতাংশ জরিমানা হতে পারে।

আরও পড়ুন

মণিপুরের ভাইরাল ভিডিও কাণ্ডে ৬ এফআইআর দায়ের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের, গ্রেফতার ১০

বিজেপি শাসিত মণিপুরের দুই কুকি যুবতীকে নগ্ন করে ঘোরানোর ঘটনার ভাইরাল ভিডিও নিয়ে তদন্তে নেমেই বেনজির ত‍ৎপরতা দেখাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইতিমধ্যেই ওই ঘটনায় আলাদা-আলাদা ছয়টি এফআইআর দায়ের করা হয়েছে। মোট ১০ জনকে গ্রেফতার করেছে। বিবস্ত্রকাণ্ডে জড়িত বাকিদের গ্রেফতারে বিশেষ তল্লাশি অভিযান চলছে বলে শুক্রবার সিবিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন। গত ১৯ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে জাতি […]

আরও পড়ুন

বিদেশযাত্রায় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আটকানোয় সুপ্রিমকোর্টে ক্ষমা চাইল ইডি

প্রায় দেড় মাস আগে বিদেশ যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে বাধার মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা ও তাঁর সন্তানদের। সেবার বিদেশ না গিয়ে ফিরতে হয়েছিল তাঁদের। ইডির আপত্তিতেই রুজিরার বিদেশযাত্রা হয়নি সেবার। তাঁর বিরুদ্ধে তদন্ত চলায় দেশ ছেড়ে যেতে পারবেন না, এমনই বলা হয়েছিল ইডির তরফে। যদিও রুজিরা আগেই ইডিকে বিদেশযাত্রার কথা জানিয়েছিলেন বলে দাবি […]

আরও পড়ুন
error: Content is protected !!