‘বাধা নেই বিদেশযাত্রায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায় নামে ‘লুক আউট’ নোটিস তুলে নিতে ইডিকে কড়া নির্দেশ দিল সুপ্রিমকোর্ট

সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেকের। বিদেশযাত্রা মামলায় শীর্ষ আদালতে স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। এদিন শীর্ষ আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী জানান, অভিষেকের বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়নি। তবে নিয়মাবলী শিথিল করা হয়েছে। যে কারণে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বিদেশ গিয়েছেন। এই সংক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্য়ায় কবে ও কতবার বিদেশ গিয়েছেন, সেই তালিকাও এদিন আদালতে জমা দেয় ইডি। এদিন ইডি আদালতকে আরও জানায় যে […]

আরও পড়ুন

মণিপুরের ভাইরাল ভিডিও কাণ্ডের তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে

মণিপুরে দুই কুকি যুবতীকে নগ্ন করে ঘোরানোর ঘটনায় তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দিল স্বরাষ্ট্রমন্ত্রক। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে সিবিআইকে ওই ভাইরাল ভিডিয়োর তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তার কারণে ওই মামলার বিচার প্রক্রিয়া মণিপুরের পরিবর্তে অসমে হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৯ জুলাই বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিয়ো […]

আরও পড়ুন

জ্ঞানবাপী মসজিদে সমীক্ষার উপরে ৩ অগাস্ট পর্যন্ত স্থগিতাদেশ দিল এলাহাবাদ হাইকোর্ট

বারাণসীর জ্ঞানবাপী মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষার কাজ ৩ অগাস্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি প্রীতিঙ্কর দিবাকর জ্ঞানবাপী মসজিদ কমিটির আবেদনের শুনানির শেষে রায়দান স্থগিত রেখেছেন। তিনি জানিয়েছেন, আগামী ৩ অগস্ট মামলার রায়দান হবে। ওই দিন পর্যন্ত মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষার কাজ চালাতে পারবে না ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া)। গত শুক্রবারই […]

আরও পড়ুন

ইডি ডিরেক্টর সঞ্জয় মিশ্রের মেয়াদ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ালো সুপ্রিমকোর্ট

ইডি ডিরেক্টর সঞ্জয় মিশ্রের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি বি আর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ কেন্দ্রের আবেদনে সাড়া দিয়ে দেড় মাসের জন্য ইডি অধিকর্তার মেয়াদ বাড়িয়ে দিয়েছে। যদিও এদিন আদালতে কেন্দ্রের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত ইডি অধিকর্তার মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছিলেন। তবে এদিন ইডি […]

আরও পড়ুন

‘ক্ষমতায় থাকার জন্য দেশকে পুড়িয়ে দেবে’ বিজেপি-সঙ্ঘকে নিশানা রাহুল গান্ধির

মণিপুরে প্রায় তিন মাস ধরে চলা জাতি হিংসার জন্য বিজেপি ও আরএসএসকে নিশানা করেছেন রাহুল গান্ধি। বৃহস্পতিবার প্রাক্তন কংগ্রেস সভাপতি কটাক্ষের সুরে বলেন, ‘ক্ষমতায় থাকার জন্য বিজেপি-আরএসএস যা খুশি তাই করতে পারে। মানুষের দুঃখ-যন্ত্রণা নিয়ে মোটেও ভাবিত নয়। ক্ষমতার জন্য মণিপুরে আগুন লাগিয়েছে। গোটা দেশকে পুড়িয়ে দেবে।’ বৃহস্পতিবার যুব কংগ্রেসের এক কর্মসূচিতে ভার্চুয়ালি ভাষণ দেন […]

আরও পড়ুন

মহারাষ্ট্রে বজ্রাঘাতে মৃত ৩ মহিলা সহ ৫

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র। বুধবার মহারাষ্ট্রের চন্দ্রপুরে বজ্রাঘাতে প্রাণ হারালেন ৫ জন। চন্দ্রপুরের তিনটি ভিন্ন এলাকায় বজ্রপাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রশাসন সূত্রে খবর, মৃতদের মধ্যে ৩ জন মহিলা রয়েছেন। মৌসম ভবন সূত্রে খবর, বুধবারের পর বৃহস্পতিবারেও চন্দ্রপুরে ভারী বৃষ্টির কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাঠে চাষের কাজের করার সময়েই বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ওই […]

আরও পড়ুন

প্রবল বর্ষণে বিপর্যস্ত কর্ণাটক, মৃত ৩৮, জানালেন মুখ্যমন্ত্রী

প্রবল বর্ষণে বিপর্যস্ত কর্ণাটক। বর্ষা শুরুর পর থেকে রাজ্য যে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, তা সম্প্রতি প্রকাশ্যে জানালেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। বুধবার একটি বৈঠকের পর সিদ্দারামাইয়া জানান, পয়লা জুন থেকে এখনও পর্যন্ত তুমুল বর্ষণের জেরে ৩৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন। ৫৭টি বাড়ি পুরোপুরি ভেঙে পড়েছে। ২০৮টি বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০৫ গবাদিপশুর […]

আরও পড়ুন

আজ সংসদে কালো পোশাক পরে মণিপুর হিংসার প্রতিবাদে ইন্ডিয়া জোটের সদস্য়রা

এক সপ্তাহ হতে চলল সংসদে বাদল অধিবেশন শুরু হয়েছে, এর মধ্যে একদিনও সুষ্ঠভাবে সংসদীয় কার্যাবলী হয়নি। মণিপুরে হিংসা-অশান্তি নিয়ে উত্তাল এবারের বাদল অধিবেশন। প্রতিদিনই সংসদের দুই কক্ষে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী দলের সাংসদরা। বুধবারই কংগ্রেস ও বিআরএস-র তরফে অনাস্থা প্রস্তাব আনা হয় সরকারের বিরুদ্ধে। এবার মণিপুর ইস্যু নিয়ে প্রতিবাদে কালো পোশাক পরে আসবেন ইন্ডিয়া জোটের সদস্য়রা। মণিপুর ইস্যু […]

আরও পড়ুন

জলপ্রপাত দেখতে গিয়ে আটকে পড়া ৮৫ জন পর্যটক উদ্ধার বিপর্যয় মোকাবিলা বাহিনী 

প্রবল বৃষ্টিপাতের মধ্যেই পর্যটনের টানে জলপ্রপাত দেখতে উঠেছিলেন তাঁরা। পাহাড় বেয়ে উপরে উঠেও গিয়েছিলেন পর্যটকের দল। কিন্তু বৃষ্টি বাড়তে থাকায় নামার পথে জমে যায় জল। তীব্র স্রোতে পাহাড় বেয়ে নামা তো দূর, দুই পা এগিয়ে যাওয়াও মুশকিল হয়ে পড়ে। তাই সেখানেই আটকে পড়েন সকলে। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে সকলকে উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে, […]

আরও পড়ুন

‘তৃতীয়বার ক্ষমতায় ফিরে দেশের অর্থনীতি ৩ নম্বর নিয়ে যাব’, দাবি প্রধানমন্ত্রীর

২০২৪ লোকসভা নির্বাচনে জিতে ফের তাঁর নেতৃত্বেই সরকার গঠন হতে চলেছে মোদি সরকার ৷ বুধবার দিল্লিতে এই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন প্রধানমন্ত্রীর দাবি, তাঁর তৃতীয় সরকারের আমলেই বিশ্বের বৃহৎ তিনি অর্থনীতির অন্যতম হয়ে উঠবে ভারত ৷ নরেন্দ্র মোদি এও বলেন, ‘আমাদের প্রথম দফায় অর্থনীতির নিরিখে দশম স্থানে ছিল ভারত। আমাদের দ্বিতীয় দফায় […]

আরও পড়ুন
error: Content is protected !!