নতুন আধার বা আধার আপডেট নিয়ে গুচ্ছের বদল, বাতিল প্যান-ভোটার-রেশন কার্ড সহ বহু নথি 

মোদি সরকারের নয়া ফরমান। আর তাতে সাধারণ মানুষের জন্য দরজা খুলে গেল চরম হয়রানির। নতুন আধার বা আধার আপডেট করার ক্ষেত্রে প্রয়োজনীয় বহু নথি স্রেফ বাতিল করে দিল মোদি সরকার। সবচেয়ে বড় কথা, জন্ম-তারিখের প্রমাণ হিসেবে বাদ দিয়ে দেওয়া হল ভোটার কার্ড, প্যান, রেশন কার্ডের মতো পরিচয়পত্র। বিজ্ঞপ্তি জারি করে এই নিয়ম চালু করেছে ইউনিক […]

আরও পড়ুন

মুখ্যমন্ত্রী স্ট্যালিনের হুমকি পরেই বিদ্যু‍ৎমন্ত্রীকে বরখাস্তের সিদ্ধান্ত স্থগিত রাজ্যপালের

ইডির হাতে ধৃত জেলবন্দি তামিলনাডুর বিদ্যু‍ৎ মন্ত্রী ভি সেন্থিল বালাজিকে বরখাস্ত নিয়ে পরতে পরতে নাটক। বৃহস্পতিবার সন্ধ্যায় কার্যত দাদাগিরি দেখিয়ে ধৃত মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেছিলেন রাজ্যপাল আর এন রবি। আর ওই সিদ্ধান্ত নিয়ে আইনি লড়াইয়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ওই হুমকির কয়েক ঘন্টার মধ্যেই নাটকীয়ভাবে সুড়সুড় করে নিজের সিদ্ধান্ত স্থগিত রাখলেন […]

আরও পড়ুন

আজই শেষ হচ্ছে প্যান-আধার সংযুক্তিকরণের সময়সীমা

প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের মেয়াদ আজ শুক্রবার ৩০ জুন শেষ হচ্ছে। রাত বারোটা পর্যন্ত আধার কার্ডের সঙ্গে সংযুক্তিকরণ না করলে আগামিকাল পয়লা জুলাই থেকেই অসুবিধার মুখে পড়তে হবে প্যান কার্ড গ্রাহকদের। কেননা, নিষ্ক্রিয় হয়ে যাবে প্যান কার্ড। অর্থাৎ প্যান কার্ড সংক্রান্ত কোনও কাজ করা যাবে না। মিলবে না সুযোগ-সুবিধা। তবে নিষ্ক্রিয় প্যান কার্ড […]

আরও পড়ুন

ফের উত্তপ্ত মণিপুর, কাঁদানে গ্যাস ছুড়ল সেনা

ফের উত্তপ্ত হয়ে উঠল মণিপুর। গভীর রাতে রাজধানী ইম্ফলের কেন্দ্রস্থলে জড়ো হওয়া ভিড়কে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়ল সেনা। সেনা সূত্রে জানা গেছে, মণিপুরের কাংপোকপি জেলায় গুলির আঘাতে নিহত এক প্রাক্তন নৌসেনা কর্তাকে শ্রদ্ধা জানাতে ইম্ফলে বিক্ষোভকারীরা জড়ো হন। এই জমায়েতের নেতৃত্ব ছিলেন মহিলারা। প্রথমে ওই অফিসারের দেহ ইম্ফলের জনবহুল খোয়াইরামবন্দ বাজারে আনা হয়। পরে […]

আরও পড়ুন

আমেরিকার থেকে ‘এমকিউ-৯বি’ রিপার ড্রোন কিনছে ভারত

আমেরিকার থেকে এমকিউ-৯বি রিপার ড্রোন কেনার চুক্তি প্রায় পাকা করে ফেলেছে ভারত। আমেরিকার থেকে মোট ৩১টি এমকিউ-৯বি রিপার ড্রোন কিনতে চলেছে ভারত। মার্কিন ড্রোন এমকিউ-৯বি রিপার ক্ষেপণাস্ত্র ও লেজার বোমা বহনে সক্ষম। চলতি মাসের আমেরিকা সফরে এই সংক্রান্ত চুক্তি প্রায় পাকা করে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে  গোয়েন্দাদের দাবি, ভারত-মার্কিন রিপার ড্রোনের চুক্তি চূড়ান্ত হতে […]

আরও পড়ুন

শেষ পর্যন্ত হেলিকপ্টারে মণিপুরের উপদ্রুত এলাকায় রাহুল গান্ধী

শেষ পর্যন্ত হেলিকপ্টারে করেই চুড়াচাঁদপুরে পৌঁছালেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার দুপুরে তিনি প্রথমে সড়কপথেই চুড়াচাঁদপুর যাচ্ছিলেন। কিন্তু বিষ্ণুপুরের কাছে তাঁকে আটকে দেয় পুলিশ। নিরাপত্তাজনিত কারণেই রাহুল গান্ধীর কনভয় আটকে দেওয়া হয় বলে দাবি করে পুলিশ। সেখানে বাধা পেয়ে ইম্ফলে ফিরে আসেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ। পরে তিনি হেলিকপ্টারে করেই চুড়াচাঁদপুরে যান। সেখানে একাধিক ত্রাণশিবিরে গিয়ে বাসিন্দাদের সঙ্গে […]

আরও পড়ুন

মণিপুরের চূড়াচন্দ্রপুরে ঢোকার আগেই রাহুল গান্ধির কনভয় আটকে দিল পুলিশ

জাতিহিংসার বলি ঘরছাড়া আদিবাসীদের দুর্দশার কথা জানতে যাওয়া রাহুল গান্দির কনভয় রুখে দিল মণিপুরে বিজেপি শাসিত সরকারের পুলিশ বাহিনী। ইম্ফল থেকে ২০ কিলোমিটার দূরে চূড়াচন্দ্রপুরে ঢোকার মুখে তাঁর কনভয় রুখে দেওয়া হয়। আর রাহুলের কনভয় আটকে দেওয়ায় ক্ষোভে পেটে পড়েন কংগ্রেস নেতা-কর্মীরা। পুলিআএর আধিকারিকদের সঙ্গে উত্তপ্ত কতা কাটাকাটি চলছে কংগ্রেস নেতাদের।

আরও পড়ুন

প্রবল বর্ষণে জলমগ্ন দিল্লি, কমলা সতর্কতা জারি করল মৌসম ভবন

বৃহস্পতিবার প্রবল বর্ষণে ভেসে গেল দিল্লি। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল ২৭.১ ডিগ্রি সেলসিয়াসে। এই মরশুমের গড়পড়তা তাপমাত্রার থেকেও যা অনেক নীচে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার দিনভর দিল্লিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৮ টার সময় এয়ারকোয়ালিটি ইনডেক্স ছিল ১১৪। যাকে মাঝারি পরিমাপসূচকের মধ্যে ফেলা যায়। AQI […]

আরও পড়ুন

গভীর রাতে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক বিজেপির শীর্ষ নেতৃত্বে

আগামী বছর লোকসভা নির্বাচন। এই নির্বাচনের দিকে তাকিয়ে গোটা দেশ। বিজেপির কাছে অগ্নিপরীক্ষা এই নির্বাচন।কারণ কর্নাটকে হাতছাড়া হয়েছে সরকার। তাই বাকি রাজ্যে এই পরিস্থিতি না হয়, তার জন্য় নড়চড়ে বসেছে গেরুয়া শিবির। বিজেপি সূত্রে খবর, বুধবারই গভীর রাতে নিজের বাসভবনে বিজেপির শীর্ষ নেতৃত্বকে নিয়ে বৈঠকে করেন নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, বিজেপির সাংগঠনিক ক্ষেত্রে ব্যাপক রদবদলের সম্ভাবনা […]

আরও পড়ুন

আগামী ১৩ জুলাই পাড়ি দিচ্ছে চন্দ্রযান-৩

 আগামী ১৩ জুলাই চাঁদের দেশে পাড়ি দিচ্ছে ভারতের চন্দ্রযান-৩। স্থানীয় সময় দুপুর আড়াইটার সময়ে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদ মুলুকের উদ্দেশে রওনা হবে নতুন মহাকাশ যান। বুধবার এ খবর জানিয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের (ইসরো ) চেয়ারম্যান এস সোমনা । ২০১৯ সালের ২২ জুলাই চাঁদের দেশে পাড়ি দিয়েছিল চন্দ্রযান-২। যদিও ৪৭ দিনের মাথায় চাঁদের […]

আরও পড়ুন
error: Content is protected !!