মহারাষ্ট্রের নাগপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে রেললাইনে পড়ল গাড়ি, আহত ৫

ফ্লাইওভার থেকে দ্রুতগতির গাড়ি সোজা এসে পড়ল রেললাইনের উপর। একেবারে দুমড়ে মুচড়ে যায় গাড়ি। রবিবার সকাল সাড়ে ৭টা নাগাদ মহারাষ্ট্রের নাগপুরে ঘটেছে সেই দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে বোরখেদি ফ্লাইওভার থেকে সজোরে দ্রুতগামী গাড়িটি পড়ে রেললাইনের উপর। জানা গিয়েছে, ওই সময়ে গাড়িতে ছিলেন মোট ৫ জন। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন প্রত্যেকেই। আহতদের উদ্ধার করে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে […]

আরও পড়ুন

খড়গপুর আইআইটিতে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই কমন রুম

ভয়াবহ অগ্নিকাণ্ড খড়গপুর আইআইটিতে। মাঝরাতে বিধ্বংসী আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে খবর, রাত তিনটে নাগাদ দাউদাউ করে আগুন জ্বলে ওঠে লাল বাহাদুর শাস্ত্রী হলের কমন রুমে। সেখানে পড়ুয়াদের বেডিং-সহ প্রচুর সামগ্রী রাখা ছিল। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায়, নিমেষে পুড়ে ছাই হয়ে যায় কমনরুমের ভিতরে থাকা জিনিসপত্র। দ্রুত খবর দেওয়া হয় দমকলে। গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুর […]

আরও পড়ুন

টানা বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাত, গত দুই দিনে মৃত ৯

টানা বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাত। ভারী থেকে অতিভারী বৃষ্টির জেরে বন্যার মতো পরিস্থিতি জেলায় জেলায়। প্রশাসন সূত্রে খবর, গত দুই দিনে বৃষ্টিজনিত কারণে রাজ্য জুড়ে ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। কচ্ছ, জামনগর, জুনাগড়, নাভসাড়িতে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একাধিক দল নিযুক্ত রয়েছে। গত ২৪ ঘণ্টায় অতিভারী বৃষ্টির কারণে জেলায় জেলায় নিচু এলাকাগুলো […]

আরও পড়ুন

চলন্ত বাসে অগ্নিদগ্ধ হয়ে মৃত ২৬, নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভয়াবহ দুর্ঘটনা মহারাষ্ট্রে। শনিবার মাঝরাতে যাত্রী বোঝাই বাসে হঠাৎই আগুন লাগে। নাগপুর থেকে পুনে যাত্রা করছিল ওই বাসটি। বুলধানায় সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে বাসটির একটি টায়ার ফেটে যায়। যার জেরে যাত্রী বোঝাই বাস মাঝ রাস্তায় উলটে পড়ে। টায়ার বিস্ফোরণে ফলে আগুন জ্বলে ওঠে। সেই আগুন বাসের ডিজেল ট্যাঙ্কটিও ধরে নেয়। নিমেষে দাউ দাউ করে জ্বলে ওঠে […]

আরও পড়ুন

সমাজকর্মী তিস্তার জামিনের আর্জি খারিজ করল গুজরাত হাইকোর্ট, আত্মসমর্পণের নির্দেশ

সমাজকর্মী তিস্তা শেতলবাদের জামিনের আবেদন শনিবার খারিজ করে দিল গুজরাত হাই কোর্ট। অবিলম্বে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত। ২০০২ সালে গুজরাত হিংসায় তথ্যপ্রমাণ বিকৃত করার অভিযোগ উঠেছে তিস্তার বিরুদ্ধে। আড়াই মাস জেলে থাকার পর তিনি জামিন পেয়েছিলেন। তবে তাঁর বিরুদ্ধে এখনও একাধিক মামলা চলছে। আজ গুজরাত হাইকোর্ট তেমনই একটি মামলায় শীতলবাদের জামিনের আর্জি খারিজ করে […]

আরও পড়ুন

আগামী ২০ জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন

আগামী ২০ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। চলবে ১১ অগস্ট পর্যন্ত। আজ টুইটারে এই কথা জানিয়ে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী সব দলগুলিকে ফলপ্রসূ আলোচনার অনুরোধ জানিয়েছেন। ২৩ দিনের এই বাদল অধিবেশন বেশ ঘটনাবহুল থাকবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। 

আরও পড়ুন

মহারাষ্ট্রে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত ৪, আহত ৯

 মহারাষ্ট্রের নাসিকে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল চারজনের। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন। শুক্রবার ঘটনাটি ঘটেছে। নিহত চার জন পরস্পরের বন্ধু বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় উত্তর মহারাষ্ট্রের নাসিক জেলার ডিন্ডোরি তালুকে একটি জিপের সঙ্গে একটি চার চাকা গাড়ির সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। নয়জন আহত হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে […]

আরও পড়ুন

অসমে সরকারি কোয়ার্টার থেকে উদ্ধার পুলিশ কনস্টেবলের মৃতদেহ

সরকারি কোয়ার্টার থেকে উদ্ধার হল অসম পুলিশের এক কনস্টেবলের ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে অসমের মোরিগাঁও জেলায়। শনিবার অসম পুলিশের তরফে কনস্টেবলের দেহ উদ্ধারের কথা জানানো হয়েছে। জানা গিয়েছে, মৃত কনস্টেবলের নাম সোনি নাথ । ২২ বছর বয়স তাঁর। নেলি থানায় তিনি কর্মরত ছিলেন। সকালে ডিউটির জন্য সোনি নাথ কোনও রিপোর্ট না করায় তাঁর এক সহকর্মী […]

আরও পড়ুন

মহারাষ্ট্রে চলন্ত বাসে আগুন লেগে জীবন্ত দগ্ধ ২৬

মহারাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনা। বিয়ে বাড়ি ফেরত বাসে মধ্যরাতে আগুন লেগে জীবন্ত দগ্ধ হলেন ২৬ জন।  ঘটনাটি ঘটেছে, বুলধানা এলাকায় সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়ের উপর। জানা গিয়েছে, ৩৩জন যাত্রী ওই অভিশপ্ত বাসটিতে ইয়াভাতমাল থেকে পুনের দিকে যাচ্ছিলেন। রাত দুটোর দিকে হঠাৎই আগুন লেগে যায় বাসটিতে। গভীর রাত হওয়ায় সকলেই ঘুমোচ্ছিলেন বলে অনুমান। তাই সময় মতো বেরিয়ে আসতে […]

আরও পড়ুন

‘ইস্তফা দিচ্ছি না’, দিল্লির শীর্ষ নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে টুইট মণিপুরের মুখ্যমন্ত্রীর

দলের শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিলেও সমর্থকদের দাবি মেনে ইস্তফা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন  মণিপুরে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। শুক্রবার বেশ কয়েক ঘন্টা ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে তিনি জানিয়ে দিয়েছেন, রাজ্যের বর্তমান সঙ্কটজনক মুহুর্তে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না। কর্মী-সমর্থকদেরও শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ইস্তফা না দিয়ে কার্যত বিজেপির […]

আরও পড়ুন
error: Content is protected !!