কেরলের কোঝিকোড়ের এলাথুর স্টেশনের চলন্ত ট্রেনের ভিতরই সহযাত্রীর গায়ে আগুন, জখম ৮

ট্রেনের ভিতরই সহযাত্রীর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল। শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে, কেরলের কোঝিকোড়ের এলাথুর স্টেশনের কাছে চলন্ত ট্রেনে। জানা গিয়েছে, গতকাল, রবিবার, রাত ১০টা নাগাদ আলাপুঝা থেকে কান্নুরগামী এক্সিকিউটিভ এক্সপ্রেস ট্রেনের ডি-১ কামরায় বিবাদ বাঁধে দু’জন যাত্রীর মধ্যে। সেই সময় আচমকাই একজন পেট্রল ঢেলে অপর যাত্রীর গায়ে আগুন ধরিয়ে দেয়। আগুন লেগে […]

আরও পড়ুন

বিহারের ক্ষমতায় এলে যাঁরা হিংসা ছড়াচ্ছে, তাঁদের উলটো করে ঝোলানো হবেঃ অমিত শাহ

এদিন দলীয় কর্মসূচিকে যোগ দিতে বিহারে যান অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাসারামে যাওয়ার কথা ছিল। কিন্তু এদিনও সেখানকার পরিস্থিতি উত্তপ্ত থাকায় কর্মসূচি বাতিল হয় তাঁর। সাসারামের কর্মসূচি বাতিল হওয়ায় এদিন নওয়াদায় সভা করেন অমিত শাহ। সেখান থেকে নীতীশ-লালু ও কংগ্রেসের জোট সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানান তিনি। রাম নবমীকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় বিহারে নীতীশ কুমার […]

আরও পড়ুন

দিল্লিতে আইনজীবীকে গুলি করে খুন, কর্মবিরতির ডাক বার অ্যাসোসিয়েশনের

করোনার সময়ে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল পুলিসি নিরাপত্তা। দিল্লিতে আইনজীবীকে প্রতিবাদে এবার আন্দোলনে নামল বার অ্যাসোসিয়েশন।আগামিকাল, সোমবার সমস্ত জেলা আদালতে কর্মবিরতিতে শামিল হবেন আইনজীবীরা। এমনকী, সওয়াল করবেন না জামিন ও স্থগিতাদেশ সংক্রান্ত মামলা শুনানিতেও! জানা গিয়েছে, মৃত আইনজীবীর নাম বীরেন্দ্র কুমার নারওয়াল। শনিবার দিল্লির দ্বারকা এলাকায় প্রকাশ্য়ে রাস্তায় তাঁকে গুলি করে খুন করে দুই দুষ্কৃতী।  […]

আরও পড়ুন

মানহানি মামলায় আদালতের দ্বারস্থ হতে চলেছেন রাহুল

মানহানি মামলায় নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে গুজরাতের সুরাতের সেশন কোর্টে মামলা দায়ের করতে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। সূত্রের খবর সোমবার আদালতের দ্বারস্থ হতে পারেন তিনি। উল্লেখ্য ২০১৯ সালে ‘মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে ওই বছর দায়ের হওয়া মানহানি মামলায় গুজরাতের সুরাটের এক আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করেছে। সেই মামলায় রাহুলকে দু বছরের […]

আরও পড়ুন

বিহারে রাম নবমীর মিছিল ঘিরে সংঘর্ষ, মৃত ১, আহত ৬, গ্রেফতার ৮০, জারি ১৪৪ ধারা

 বিহারে রাম নবমীর মিছিল ঘিরে অশান্তির ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। জখম হয়েছেন আরও ৬ জন ব্যক্তি। ইতিমধ্যে হিংসা ছড়ানোর ঘটনায় ৮০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন

পুরীতে ‘বিশ্ববাংলা ভবন’ তৈরির জন্য ২ একর জমি বিনামূল্যেই বাংলাকে প্রদান করবেন নবীন পট্টনায়েক

পুরীতে ‘বিশ্ববাংলা ভবন’ তৈরির জন্য কয়েক কোটি টাকার ২ একর জমি বিনামূল্যেই বাংলাকে প্রদান করার সিদ্ধান্ত নিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজু জনতা দলের সুপ্রিমো নবীন পট্টনায়েক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাঙালির কাছে সব থেকে জনপ্রিয় পর্যটনকেন্দ্র পুরীতে গেস্ট হাউস তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। সেই জন্য ইতিমধ্যেই পুরীতে ২ একরের জমি চিহ্নিতকরণ হয়েছে, মমতা গত মাসে পুরীতে […]

আরও পড়ুন

‘গৃহহীন’ রাহুলকে বাড়ি উপহার দিলেন কংগ্রেস নেত্রী রাজকুমারী গুপ্ত

সাংসদ পদ খারিজ হওয়ায় ছেড়ে দিতে হবে দিল্লির সরকারি বাংলো। কিন্তু তার পর কোথায় থাকবেন রাহুল গান্ধী? জল্পনার মধ্যেই সোনিয়া পুত্রকে নিজের বাড়ি দান করলেন দলেরই এক মহিলা নেত্রী। প্রসঙ্গত, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা রাহুলের ঠাকুমা ইন্দিরা গান্ধীর আমলে ওই বাড়িটি পেয়েছিলেন তিনি। জানা গিয়েছে, তাঁর নাম রাজকুমারী গুপ্ত। বর্তমানে দিল্লির মহিলা কংগ্রেস সেবাদলের সভানেত্রী তিনি। […]

আরও পড়ুন

মাঝআকাশে বিমানসেবিকার শ্লীলতাহানি, গ্রেপ্তার সুইডেনের নাগরিক

যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ফের অশালীন আচরণ এক যাত্রীর। অভিযোগ, গত বৃহস্পতিবার ব্যাংকক থেকে মুম্বইগামী একটি ভারতীয় বেসরকারি সংস্থার বিমানের এক বিমানসেবিকার সঙ্গে অভব্য আচরণ করেন এক যাত্রী। ওই বিমানকর্মীর শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত ব্যক্তি সুইডেনের নাগরিক বলে জানা গিয়েছে। মুম্বইয়ে বিমান অবতরণের পর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে ২০ হাজার টাকার ব্যক্তিগত […]

আরও পড়ুন

শুধুমাত্র দাম কমলো বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের

 দাম কমল এলপিজি সিলিন্ডারের। তবে ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের নয়।  শুধুমাত্র বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত রান্নার কাজে ব্যবহৃত এলপিজি ও শিল্পে ব্যবহৃত আরএসপি- দুই ধরনেরই গ্যাস সিলিন্ডারের দাম কমছে। মার্চ মাসে বাণিজ্যিক ব্যবহারের ১৯ কেজি ওজনের সিলিন্ডারের দাম ৩৫০ টাকা বাড়িয়েছিল। সেই সিলিন্ডারের দাম এবার ৯২ টাকা কমাল মোদি সরকার। কলকাতার হোটেল, রেস্তোরাঁয় ব্যবহারের ১৯ কেজি […]

আরও পড়ুন

এবার ভূমিকম্পে কেঁপে উঠল কাঠমান্ডু

ভূমিকম্পে কেঁপে উঠল কাঠমান্ডু। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, ভোররাত ৩টা ৪ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল কাঠমান্ডু থেকে ১০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। গভীরতা ভূপৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন
error: Content is protected !!