সাত সকালে থমকে গেল ইনস্টাগ্রাম!

সাত সকালে থমকে গেল ইনস্টাগ্রাম। বুধবার ভারতীয় সময় সকাল ৮টা ০৬ মিনিট থেকে  বিপুল সংখ্যক ব্যক্তি তাঁদের ইনস্টাগ্রাম খুলতে পারছেন না বলে টুইটারে  অভিযোগ করেছেন।ব্যবহারকারীরা বন্ধ হয়ে যাওয়া অ্যাপের স্ক্রিনশট বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ারও করেছেন। ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অনেকের বক্তব্য  ইনস্টাগ্রামের সর্বশেষ বিটা সংস্করণ আপডেট করার পর এই ঘটনার সম্মুখীন হতে হয়েছে।ডাউন ডিটেক্টর ইন্ডিয়া তাদের টুইটার একাউন্টে এই ঘটনার […]

আরও পড়ুন

চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় মহারাষ্ট্র থেকে গ্রেফতার মূল অভিযুক্ত

অবশেষে গ্রেপ্তার করা হল চলন্ত ট্রেনে সহযাত্রীর গায়ে আগুন লাগানোর ঘটনায় অভিযুক্ত যুবককে। গতকাল, মঙ্গলবার রাতে অভিযুক্ত যুবককে মহারাষ্ট্রের রত্নাগিরি স্টেশনের কাছ থেকে পাকড়াও করে মহারাষ্ট্র পুলিস ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি দল। জানা গিয়েছে, ধৃতের নাম, শাহরুখ সেইফি। গত ২ এপ্রিল রাতে এই যুবকই কেরলের কোঝিকোড় জেলায় চলন্ত ট্রেনে সহযাত্রীদের গায়ে আগুন ধরিয়ে দেয়। […]

আরও পড়ুন

মোদির সফরের আগেই গ্রেফতার তেলেঙ্গানার বিজেপি প্রধান বান্দি সঞ্জয়

প্রধানমন্ত্রীর সফরের কয়েকদিন আগেই গ্রেফতার তেলেঙ্গানার বিজেপির রাজ্য সভাপতি বান্দি সঞ্জয়। আগামী ৮ এপ্রিল তেলেঙ্গানায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন একটি বন্দেভারত রুটের উদ্বোধনের পাশাপাশি আরও বেশকিছু প্রকল্পে নাম ঘোষণা করার কথা রয়েছে তাঁর। তার আগেই বিজেপি প্রধানকে গ্রেফতার করায় নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। গতকাল, মঙ্গলবার রাতে বান্দির কমিমনগরের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার […]

আরও পড়ুন

ফের বিতর্ক, অরুণাচলপ্রদেশের ১১ জায়গার নাম বদল করল চিন!

অরুণাচলপ্রদেশের ১১টি জায়গা নিজেদের বলে দাবি করল চিন। ওই ১১টি জায়গার নাম পরিবর্তন করে সেগুলি দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করেছে  শি জিনপিংয়ের সরকার। এমনকী চীনের তরফে অরুণাচলপ্রদেশের রাজধানী ইটানগরের কাছাকাছি একটি শহরের নামও পরিবর্তন করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই বিষয়ে ভারতের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চিনের অসামরিক প্রতিরক্ষা মন্ত্রকের […]

আরও পড়ুন

যান্ত্রিক সমস্যার জেরে বেঙ্গালুরু-বারাণসীগামী বিমানের জরুরি অবতরণ

যান্ত্রিক সমস্যার কারণে বেঙ্গালুরু-বারাণসীগামী বিমানের জরুরি অবতরণ। তেলেঙ্গানার শামশাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়েছে ওই যাত্রীবাহী বিমানটির। আজ, মঙ্গলবার সকালে ঘটেছে ঘটনাটি। ওই বিমানে থাকা মোট ১৩৭ যাত্রী নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন

কেন্দ্রীয় স্কুলের সিলেবাস থেকেই বাদ পড়ল মুঘল যুগের ইতিহাস

 মোদি জমানায় মুঘলসরাই রেলস্টেশনের মতো দেশের বিভিন্ন প্রান্তে জনপদ এবং সড়কের মুঘল-ঘেঁষা নাম বদলের খেলা চলছে। কিন্তু এবার আর বিক্ষিপ্ত কোনও সিদ্ধান্ত নয়, সরাসরি কেন্দ্রীয় স্কুল সিলেবাস থেকেই বাদ পড়ল মুঘল যুগের ইতিহাস। কেন্দ্রচালিত বিদ্যালয়, আর্মি স্কুল, সেন্ট্রাল স্কুল সহ সিবিএসই অনুমোদিত স্কুলগুলির দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে আর এই অধ্যায় থাকবে না। ইতিহাস বই থেকেই পুরোপুরি […]

আরও পড়ুন

আপাতত স্বস্তিতে রাহুল গান্ধি, জেলের সাজা স্থগিত রাখল গুজরাতের সুরাত আদালত

‘মোদি’ পদবি মন্তব্যের বিতর্কের মানহানি মামলায় বড় সড় স্বস্তি পেলেন রাহুল গান্ধি। বাড়ল জামিনের মেয়াদ। ১৩ এপ্রিল মামলার পরবর্তী শুনানি সুরাত আদালতে। সুরাত নিম্ন আদালতের দেওয়া দুই বছরের জেলের সাজা স্থগিত রাখল সুরাত দায়রা আদালত। পাশাপাশি কংগ্রেসের প্রাক্তন সভাপতির জামিন মঞ্জুর করেছেন বিচারক। আগামী ১৩ এপ্রিল মামলার পরবর্তী শুনানি। রাজীব তনয়কে আদালতে সশরীরে হাজিরা থেকেও […]

আরও পড়ুন

গরু থেকেই ধর্মের জন্ম, গোহত্যা বন্ধ হলেই পৃথিবীর সমস্যার শেষ, উদ্ভট মন্তব্য গুজরাতের বিচারপতির

“ধর্মের উৎপত্তি গরু থেকেই, গোহত্যা বন্ধ হলে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে,” এমনই উদ্ভট মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যের এক বিচারপতি।  সেই সঙ্গে অবৈধভাবে গরু পরিবহন করায় আজীবন কারাদণ্ড দিলেন এক ব্যক্তিকে। মহম্মদ আরিফ আমিন অঞ্জুম নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল ২০২০ সালে। গুজরাতের বিচারক এও বলেছেন, পৃথিবীর সব সমস্যা মিটে যাবে […]

আরও পড়ুন

‘সামনেই লোকসভা ভোট, নজরদারি চালাতে আরও স্পাইওয়্যার কিনতে ৯৮৬ কোটি খরচ করছে মোদি সরকার’! দাবি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের

পেগাসাস নিয়ে এখনও বিতর্ক থামেনি। এরই মাঝে নতুন আরও স্পাইওয়্যার সিস্টেম কিনতে চলেছে মোদি সরকার। এ জন্য প্রায় ৯৮৬ কোটি টাকা বরাদ্দ করাও হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ‘ফাইন্যান্সিয়াল টাইমস’ । ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই রিপোর্ট সামনে আসায় নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। কেননা, এর আগে ইজরায়েলী সংস্থা এনএসও’র তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার […]

আরও পড়ুন

৩ দিনের ভারত সফরে ভুটানের রাজা

আজ থেকেই ৩  দিনের জন্য ভারত সফর শুরু করতে  চলেছেন ভুটানের রাজা জিগমে ওয়াংচুক । এই সফর দুই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারত দীর্ঘদিন ধরে ভুটানের শীর্ষ ব্যবসায়িক অংশীদার। এছাড়াও ভুটানের রাজার সফরের সময় উভয় পক্ষই দুই দেশের মধ্যে  দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা করবে এবং দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাবে। ভুটানের রাজার সঙ্গে […]

আরও পড়ুন
error: Content is protected !!