```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

জি-২০ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজই ভারত ছেড়ে ইন্দোনেশিয়ার বালি উড়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে জি-২০-র সম্মেলনে সভাপতিত্ব করবেন মোদি। মোট ৪৫ ঘণ্টা তিনি ইন্দোনেশিয়ায় থাকবেন। সেই সময়কালে তিনি একের পর এক কর্মসূচিতে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ৪৫ ঘণ্টায় ২০টি কর্মসূচিতে যোগ দেবেন মোদি। বলা যেতে পারে প্রায় দম ফেলার সময় […]

আরও পড়ুন

এবার ভূমিকম্পে কেঁপে উঠল পঞ্জাব

দিল্লি, আন্দামান ও উত্তরপূর্বের পর ফের ভূমিকম্প। এবার কম্পন অনুভূত হল পাঞ্জাবে। আজ, সোমবার সকালে কেঁপে ওঠে পাঞ্জাবের অমৃতসর সহ আশেপাশের এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। হতাহতের কোনও খবর নেই।

আরও পড়ুন

জম্মু-কাশ্মীরের সাম্বায় পাক বেলুন

জম্মু ও কাশ্মীরের সাম্বা এলাকায় পাওয়া গেল ‘পাকিস্তানি’ বেলুন। এদিন সাম্বার ঘাঘওয়ালে পাকিস্তানি পতাকার রঙে রাঙানো, বিমানের আকৃতির একটি বেলুন উদ্ধার হয়। পুলিস বেলুনটিকে সংগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখছে।

আরও পড়ুন

রাজস্থানে উদয়পুরে রেললাইনে বিস্ফোরণ, বন্ধ ট্রেন চলাচল

রবিবার রাতে উদয়পুরে রেললাইনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় রেললাইনের একাংশ। ঘটনায় রাজস্থান পুলিশের পাশাপাশি তদন্তে নামল এনআইএ । জানা গিয়েছে, স্থানীয়রাই বিস্ফোরণের খবর দিয়েছিল রেলকে। কিছুক্ষণ পরেই ওই লাইন দিয়ে যাওয়ার কথা ছিল আসারওয়া-উদয়পুর এক্সপ্রেসের। কপাল ভালো যে, তার আগেই ঘটে যায় বিস্ফোরণ। এরপরেই উদয়পুর-আমেদাবাদ রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।  সূত্রে জানা […]

আরও পড়ুন

তেলেঙ্গনায় লরির সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৫

লরির সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ। সেই দুর্ঘটনার জেরে প্রাণ খোয়ালেন পাঁচজন, গুরুতর আহত ২০। দুর্ঘটনাটি ঘটেছে তেলেঙ্গনার সূর্যপেতের মুনাগালাতে। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। জাতীয় সড়ক দিয়ে যাওয়ার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন

টানা বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু

 টানা বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু। শনিবার থেকে রাজ্যজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলছে। যার ফলে বহু জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। একাধিক জেলায় বাঁধ উপচে পড়েছে। গত এক সপ্তাহ ধরে নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে দক্ষিণ ভারতের রাজ্যটিতে। আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, বৃষ্টি এখনই থামার সম্ভাবনা নেই। চলবে আরও কিছুদিন। ফলে রাজ্যবাসীর দুর্ভোগের অন্ত হচ্ছে না। পূর্বাভাস বলছে, […]

আরও পড়ুন

দক্ষিণের প্রথম বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আজ দেশকে পঞ্চম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রেনটি চেন্নাই থেকে মাইসুরু হয়ে বেঙ্গালুরু যাবে। এটি দক্ষিণ ভারতে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস এবং দেশের পঞ্চম বন্দে ভারত ট্রেন। বেঙ্গালুরুর কেএসআর স্টেশন থেকে এই ট্রেনের সূচনা করেন মোদী। চেন্নাই থেকে মাইসুরুর দূরত্ব ৫০০ কিলোমিটার। ট্রেনটি ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে চলবে। পূর্ণ ক্ষমতায় […]

আরও পড়ুন

গুরুত্বপূর্ণ ২ বিল পাশ করাতে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকলেন হেমন্ত সোরেন

বেআইনি কয়লা খনি খাদান ও সেই সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেন মামলায় নাম জড়িয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। খনি দুর্নীতি মামলায় চাপে জনমুক্তি মোর্চা নেতা। এই অবস্থায় ২০১৯-এ বিধানসভার আগে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতে তত্পর জেএমএম সরকার। তাই তড়িঘড়ি শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছেন হেমন্ত। সেখানে দু’টি গুরুত্বপূর্ণ বিল পাশ হওয়ার কথা। প্রথমটি, রাজ্যের প্রকৃত […]

আরও পড়ুন

সোপিয়ানে সেনা ও পুলিশের যৌথ উদ্যোগ নিকেশ এক জঙ্গি

সোপিয়ান জেলায় আরও এক জঙ্গি নিকেশ করল নিরাপত্তা আধিকারিকরা। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলায় কাপরেন এলাকায় জৈশ ই মহম্মদ গ্রুপের এক জঙ্গি এনকাউন্টারে মারা গিয়েছে। শুক্রবার সকালে কাশ্মীরের এডিজি বিজয় কুমার জানিয়েছেন, মৃত জঙ্গির নাম কামরান ভাই ওরফে হানিস। জানা গিয়েছে, এই জঙ্গি কুলগ্রাম এবং সোপিয়ান এলাকায় ব্যাপকভাবে সক্রিয় ছিল। এনকাউন্টারের জঙ্গি মৃত্যুর […]

আরও পড়ুন
error: Content is protected !!