```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রাজস্থানে উদয়পুরে রেললাইনে বিস্ফোরণ, বন্ধ ট্রেন চলাচল

রবিবার রাতে উদয়পুরে রেললাইনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় রেললাইনের একাংশ। ঘটনায় রাজস্থান পুলিশের পাশাপাশি তদন্তে নামল এনআইএ । জানা গিয়েছে, স্থানীয়রাই বিস্ফোরণের খবর দিয়েছিল রেলকে। কিছুক্ষণ পরেই ওই লাইন দিয়ে যাওয়ার কথা ছিল আসারওয়া-উদয়পুর এক্সপ্রেসের। কপাল ভালো যে, তার আগেই ঘটে যায় বিস্ফোরণ। এরপরেই উদয়পুর-আমেদাবাদ রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।  সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে উদয়পুর থেকে ৩৫ কিলোমিটার দূরে ওধা ব্রিজের উপরে ওই বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রেললাইনে থেকে বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। একটু পরেই ওই লাইন দিয়ে যাওয়ার কথা ছিল আসারওয়া-উদয়পুর এক্সপ্রেসের। সেই সময় বিস্ফোরণ ঘটলে প্রচুর ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকত। ঘটনার পরেই ট্রেন চলচাল বন্ধ হয় যায় ওই রুটে। তদন্তে নামে পুলিশ। বিস্ফোরণের গুরুত্ব বুঝে পরে তদন্তের দায়িত্ব দেওয়া এনআইকে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খনিতে ব্যবহৃত ‘সুপারপাওয়ার ৯০’ ব্যবহার করা হয়েছিল এই বিস্ফোরণে। স্থানীয়রা জানান, রবিবার রাতে বিকট শব্দ পান। তাঁরাই রেলের নিরাপত্তারক্ষীদের ঘটনার কথা জানান। খবর পেয়ে সেখানে পৌঁছায় ফরেন্সিক ও সন্ত্রাসদমন স্কোয়াডের সদস্যরা। একযোগে তদন্ত শুরু করে এটিএস, এনআইএ ও আরপিএফ । উদয়পুরে বিস্ফোরণে নাশকতার ছক উড়িয়ে দিচ্ছে না এনআইএ ও অন্য তদন্তকারীরা। তাঁদের বক্তব্য, রীতিমতো আঁটঘাঁট বেঁধে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। সময়ের হেরফেরে আগে ঘটে যায় বিস্ফোরণ। ঘটনার কথা জানা মাত্র দ্রুত তদন্তের নির্দেশ দেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট । যদিও নিরাপত্তায় রাজস্থান সরকারের গাফিলতির অভিযোগ এনে বিস্ফোরণের জন্য মুখ্যমন্ত্রী গেহলটকে দুষছে বিজেপি ।

error: Content is protected !!