উৎসবের মরশুমে ৩গুন দাম বাড়ল দিল্লি ডিভিশনের প্ল্যাটফর্ম টিকিটের

প্ল্যাটফর্ম টিকিটের দাম তিনগুন বৃদ্ধি করল ভারতীয় রেল ৷ আগে যে টিকিট ১০টাকায় পাওয়া যেত ৷ এবার তা কিনতে হবে ৩০ টাকায় ৷ তবে এই নির্দেশ শুধুমাত্র দিল্লি ডিভিশনের জন্য ৷ সেখানকার ডিআরএম উৎসবের মরশুমে ভিড় দেখে এই সিদ্ধান্ত নিয়েছেন ৷ রেলের ওই ডিভিশন থেকে জানা গিয়েছে যে নয়াদিল্লি, পুরনো দিল্লি, আনন্দ বিহার টার্মিনাল, হজরত […]

আরও পড়ুন

৩দিনের জম্মু-কাশ্মীর সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

৩দিনের সফরে জম্মু ও কাশ্মীর পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার রাতে শ্রীনগরে পৌঁছোন তিনি৷ সেখানে তিনি একাধিক কর্মসূচিতে যোগ দেবেন বলে খবর। এদিকে, শাহ-র সফরের জন্য জম্মু-কাশ্মীরে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। জম্মু বিমানবন্দরে শা’কে স্বাগত জানান উপরাজ্যপাল মনোজ সিনহা এবং বিজেপি নেতারা। কেন্দ্রশাসিত অঞ্চলে তিনদিনের সফরে অমিত শা জম্মু ও কাশ্মীরের পাহাড়িয়া সম্প্রদায়ের জন্য তপসিলি […]

আরও পড়ুন

গুজরাতের ভদোদরায় সাম্প্রদায়িক সংঘর্ষ, গ্রেপ্তার ৪০

 সাম্প্রদায়িক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ভদোদরা । সোমবার ভদোদরার সাভলি শহরের একটি সবজি বাজারে ঘটনাটি ঘটেছে। সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সূত্রের খবর, সামনে মুসলিমদের একটি উৎসব আসছে। সেজন্য একটি স্থানীয় গোষ্ঠী তাদের ধর্মীয় পতাকা একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধেছিল। কাছাকাছি একটি মন্দির রয়েছে। এই ঘটনায় স্থানীয় অন্য একটি […]

আরও পড়ুন

ন্যাশনাল হেরাল্ড মামলায় পাঁচ কংগ্রেস নেতাকে তলব

ন্যাশনাল হেরাল্ড মামলায় পাঁচ কংগ্রেস নেতা জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ ওই পাঁচ নেতার মধ্যে আজ, মঙ্গলবার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে চলেছেন জে গীতা রেড্ডি, সাব্বির আলি ও পি সুদর্শন ৷ জানা গিয়েছে যে আগামী বৃহস্পতিবার আরও দুই কংগ্রেস নেতা ডি কে শিবকুমার ও তাঁর ভাই ডি কে সুরেশ হাজিরা দেবেন ইডি অফিসে […]

আরও পড়ুন

ভূস্বর্গে পুলিশের শীর্ষ আধিকারিকের দেহ উদ্ধার

 জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল অফ প্রিজন হেমন্ত কুমার লোহিয়ার দেহ উদ্ধার হল তাঁর বন্ধুর বাড়ি থেকে ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান এটি একটি হত্যাকাণ্ড ৷ জম্মু জোনের এডিজিপি মুকেশ সিং জানিয়েছেন, “সন্দেহজনক পরিস্থিতিতে মিলেছে কারা বিভাগের ডিজি হেমন্ত লোহিয়ার দেহ ৷ ঘটনাস্থলের প্রাথমিক তদন্ত চালিয়ে এটিকে হত্যাকাণ্ড বলে অনুমান করা হচ্ছে ৷” […]

আরও পড়ুন

আগামিকাল জাতীয় দলের নাম ঘোষণা করতে চলেছেন কেসিআর

দশমীতেই জাতীয় দলের নাম ঘোষণা করতে পারেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা টিআরএস সুপ্রিমো কে চন্দ্রশেখর রাও ৷ সূত্রের খবর, কে চন্দ্রশেখর রাও বা কেসিআর আগামিকাল তিনি তেলঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএস-এর বৈঠক ডেকেছেন ৷ সেখানেই এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে ৷ তার পর জাতীয় দলের নাম ঘোষণা করবেন কেসিআর ৷ ২০০১ সালের এপ্রিলে টিআরএস তৈরি করেছিলেন […]

আরও পড়ুন

বায়ুসেনার অন্তর্ভুক্ত হল ভারতীয় প্রযুক্তিতে তৈরি হালকা ওজনের কমব্য়াট এলসিএইচ হেলিকপ্টার

ভারতীয় প্রযুক্তিতে তৈরি হালকা ওজনের কমব্য়াট হেলিকপ্টার বা এলসিএইচ পাচ্ছে ভারতীয় বায়ুসেনা৷ সোমবার রাজস্থানের যোধপুরে আয়োজিত একটি অনুষ্ঠানে এই হেলিকপ্টারগুলি বায়ুসেনার অন্তর্ভুক্ত করা হবে ৷ এদিন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে এই হেলিকপ্টারগুলি বায়ুসেনার হাতে তুলে দেওয়া হবে ৷ এই ঘটনায় উচ্ছ্বসিত প্রতিরক্ষা মন্ত্রী ৷ একটি টুইটে তিনি লিখেছেন, এই নতুন হেলিকপ্টারগুলি ভারতীয় বায়ুসেনার শক্তি […]

আরও পড়ুন

ভারতীয় আকাশসীমায় বোমাতঙ্ক! মাহান এয়ারের চিনগামী বিমান দেখেই উড়ল সুখোই

ভারতের আকাশে ইরান থেকে চিনগামী বিমানে বোমা বিস্ফোরণের হুমকি। চূড়ান্ত তৎপর দিল্লি। বিমানটি জয়পুরে অবতরণের পরামর্শ ভারতীয় কর্তৃপক্ষের। তবে সেই, অনুরোধ না মেনেই চিনের দিকে উড়ে গিয়েছেন পাইলট। সূত্রে খবর, ওই হমকি আসার পরেই সতর্ক করা হয় বায়ুসেনাকে । বড় বিপত্তি এড়াতে প্রস্তুতি নেয় ভারত। সোমবার সকালে ইরানের তেহেরান থেকে চিনে গোয়াংঝু যাচ্ছিল এই বিমানটি। […]

আরও পড়ুন

উত্তরপ্রদেশে দুর্গা পুজোর মণ্ডপে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ২ শিশু সহ ৫, আহত ৭০

 আরতি করার সময় মণ্ডপে আগুন লেগে মত্যু হয়েছে দুই শিশু সহ ৫ জনের ৷ অগ্নিদগ্ধ অবস্থায় ৭০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ রবিবার রাতে উত্তর প্রদেশের ভাদোহী জেলার পোখরা এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান শর্ট সার্কিট থেকেই ঘটনাটি ঘটেছে ৷ পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে সপ্তমীর আরতিতে অংশ নিতে বহু […]

আরও পড়ুন

শরীরের অবস্থা সঙ্কটজনক, আইসিইউ-তে স্থানান্তরিত মুলায়ম সিং যাদব

শরীরের অবস্থা আচমকাই অবনতি হওয়ায় আইসিইউ’তে স্থানান্তরিত করা হয়েছে সমাজবাদী পার্টির নেতা এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবকে। শারীরিক অসুস্থতার কারণে বেশ কয়েকদিন ধরেই তিনি গুরগাঁয়ের মেদান্তা হাসপাতালে ভর্তি। রবিবার হঠাৎ করেই তাঁর শরীরের অবস্থার অবনতি হয়। অবস্থা সঙ্কটজনক পর্যায়ে চলে যাওয়ায় মুলায়মকে জরুরি চিকিৎসা দেওয়ার জন্য তড়িঘড়ি মেদান্তা হাসপাতালের আইসিইউ-৫-এ স্থানান্তরিত করতে হয়।

আরও পড়ুন
error: Content is protected !!