প্রধানমন্ত্রীর হাত ধরে দেশের প্রথম সৌরশক্তি নির্ভর গ্রাম হিসেবে আত্মপ্রকাশ গুজরাতের মোধেরার

দেশের প্রথম ২৪ ঘণ্টা সৌরশক্তি নির্ভর গ্রাম হিসেবে পথচলা শুরু করল গুজরাতের মেহসানা জেলার মোধেরা গ্রাম৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরেই নয়ারূপে আত্মপ্রকাশ করল গুজরাতের গ্রামটি ৷ রবিবার মোধেরার সৌরশক্তির উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমাদের আর বিদ্যুতের জন্য টাকা খরচ করতে হবে না ৷ উলটে আমরা এই বিদ্যুৎ বিক্রি করে অর্থ উপার্জন করব ৷ […]

আরও পড়ুন

কেজরিওয়ালের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রাজেন্দ্র পাল গৌতম

অরবিন্দ কেজরিওয়ালের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন আম আদমি পার্টির রাজেন্দ্র পাল গৌতম। সম্প্রতি এক ধর্মীয় আলোচনা সভায় তাঁর উপস্থিতি নিয়ে প্রবল বিতর্কের সৃষ্টি হয়। তাঁর জেরেই দল ছাড়লেন রাজেন্দ্র, মনে করছে রাজনৈতিক মহল। রবিবার বিকেল পাঁচটা নাগাদ একটি টুইট করে ইস্তফার ঘোষণা করেন আপ নেতা।  টুইটে তিনি লেখেন, আজ মহর্ষি বাল্মীকির আবির্ভাবোৎসব এবং সেই সঙ্গে […]

আরও পড়ুন

আগামী ১৭ অক্টোবর কংগ্রেস সভাপতি নির্বাচন

আগামী ১৭ অক্টোবর কংগ্রেস সভাপতি নির্বাচনে এখন দু’জন প্রতিদ্বন্দ্বী- শশী থারুর এবং মল্লিকার্জুন খাড়গে ৷ দলের কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছেন, সমস্ত রাজ্য মিলিয়ে ৬৭টি বুথের বন্দোবস্ত করা হয়েছে ৷ কেন্দ্রীয় নির্বাচনী কর্তৃপক্ষের চেয়ারম্যান মধুসূদন মিস্ত্রি বলেন, “সর্বভারতীয় কংগ্রেস কমিটিতেও একটি বুথ থাকবে ৷ সেখানে প্রবীণ কংগ্রেস নেতারা, ওয়ার্কিং কমিটির সদস্য এবং যাঁদের কাছে অন্য রাজ্যের […]

আরও পড়ুন

টাস্ক ফোর্সের মাধ্যমে অনলাইন গেমিং নিষিদ্ধ করার প্রস্তুতি চলছে

অনলাইন গেমের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে নবীন প্রজন্ম। বহু মৃত্যুর ঘটনাও ঘটেছে। সেসব কথা মাথায় রেখে এবার অনলাইন গেমে নিয়ন্ত্রণ আনতে চলেছে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য-প্রযুক্তি মন্ত্রক। এজন্য আইন আনার প্রস্তুতি চলছে। সেই আইনের রূপরেখা তৈরির জন্য মন্ত্রক একটি টাস্ক ফোর্সও গঠন করেছে। এবার সেই টাস্ক ফোর্স অনলাইন গেম নিয়ন্ত্রণের জন্য নিয়ন্ত্রক সংস্থা তৈরির প্রস্তাব দিল। […]

আরও পড়ুন

গুজরাতে উপকূল থেকে ৩৬০ কোটি টাকার মাদক উদ্ধার

ফের গুজরাতে উপকূল থেকে বাজেয়াপ্ত করা হল মাদক। এক পাকিস্তানি নৌকা থেকে প্রায় ৩৬০ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। গোটা অপারেশনটি করেছে গুজরাত পুলিসের এটিএস ও উপকূল রক্ষা বাহিনীর আধিকারিকরা। জানা গিয়েছে, ওই পাকিস্তানি নৌকাতে প্রায় ৫০ কেজি হেরোইন ছিল।

আরও পড়ুন

ফের বিহারে বাঘের হানা, নিহত মা ও ছেলে, আতঙ্কে গ্রামবাসীরা

 শনিবার সকালে বাঘের হানায় দু’জনের মৃত্যু হল ৷ এই নিয়ে গত দু’মাসে মোট ন’জন মারা গেলেন বাঘের হানায় ৷ গতকাল, শুক্রবার ওই বাঘ ধরতে শুট অ্যাট সাইট (দেখলেই গুলি করা)-এর নির্দেশ দেওয়া হয় ৷ তার পরও ওই বাঘের হদিশ পাননি বনকর্মীরা ৷ তবে বনকর্মীদের নজর এড়িয়ে লোকালয়ে বাঘটি কিন্তু হানা চালিয়ে যাচ্ছে ৷ বন বিভাগ […]

আরও পড়ুন

এক ব্যক্তি এক আসনে ভোটে লড়বেন, কেন্দ্রীয় আইনমন্ত্রক-কে প্রস্তাব নির্বাচন কমিশনের

এক ব্যক্তি একটি কেন্দ্র থেকেই নির্বাচনে দাঁড়াতে পারবেন ৷ এই নিয়ম লাগু করতে কেন্দ্রীয় আইনমন্ত্রীর কাছে প্রস্তাব দিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ৷ বর্তমানে একজন যোগ্য ব্যক্তি একসঙ্গে দু’টি কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়াতে পারেন ৷  তবে, কেন্দ্র নির্বাচন কমিশনের এই প্রস্তাব মেনে নেয় কি না, সেটাই এখন দেখার ৷ প্রসঙ্গত, সম্প্রতি নির্বাচন কমিশন ২৮৪টি […]

আরও পড়ুন

ফের পতনে রেকর্ড গড়ল টাকা

আজ, সর্ব্বকালীন রেকর্ড গড়ে ফের নিম্নমুখি ভারতীয় টাকার মূল্য। প্রতি মার্কিন ডলারে আজ ৮২টাকা ৩৩ পয়সায় গিয়ে ঠেকে টাকা।  টাকা ৩২ পয়সা পতনের সঙ্গে ৮২.২০ টাকা প্রতি ডলারে খুলেছে। টাকার দরে ফের রেকর্ড পতন দেখা গেছে। প্রথমবারের মতো ডলার প্রতি রুপিতে ৮২.৩৩ টাকা ছাড়িয়েছে।

আরও পড়ুন

‘৩ মাসে ৫০০ রেইড’, ৩ রাজ্যে ফের ইডি-সিবিআই হানায় কটাক্ষ কেজরিওয়ালের

দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় তিন রাজ্যের ৩৫টি জায়গায় হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ ইডি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই দিল্লি, পঞ্জাব ও অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গায় রেইড চলছে ৷ এই রেইড নিয়ে ফের কেন্দ্রকে কটাক্ষ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ এই মামলায় অভিযুক্ত সমীর মহেন্দ্রু বর্তমানে রয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে ৷ সূত্রের খবর, তাঁকে […]

আরও পড়ুন

ভারতীয় মৎস্যজীবীদের নৌকা লক্ষ করে গুলি পাক নৌ-নিরাপত্তাবাহিনীর

ভারতীয় মৎস্যজীবীদের উপর গুলি চালানোর অভিযোগ উঠল পাক নৌ-নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে ৷ প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার ঘটনাটি ঘটে গুজরাতের কচ্ছের জাখাউ জলসীমান্তে ৷ পাকবাহিনীর গুলিতে ভারতীয় মৎস্যজীবীদের নৌকাটি ফুটো হয়ে যায় ৷ ফলে সেটি ডুবতে শুরু করে ৷ তবে, ভারতীয় উপকূল রক্ষীবাহিনীর তৎপরতায় আক্রান্ত ভারতীয় মৎস্যজীবীদের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে ৷ গুলি চালানোর বিষয়টি নজরে আসতেই […]

আরও পড়ুন
error: Content is protected !!