ছত্তিশগড়ের বিজাপুরে এনকাউন্টারে খতম ৩১ মাওবাদী, শহিদ ২ জওয়ান 

ছত্তিশগড়ের বিজাপুরে রবিবার সকাল থেকে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই চলছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এই গুলির লড়াইে ৩১ জন মাওবাদী খতম হয়েছে বলে জানা গিয়েছে। এই এনকাউন্টারে ইন্দ্রাবতী টাইগার রিজার্ভ জাতীয় উদ্যান এলাকায় চলছে। ওই এলাকায় বিপুল সংখ্যক মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে তথ্য পেয়ে মাওবাদীদের বিরুদ্ধে এই যৌথ অভিযান শুরু হয় ৷ […]

আরও পড়ুন

দিল্লির সমস্ত বাসিন্দাকে ও বিজেপি কর্মী-সমর্থককে এই ঐতিহাসিক জয়ের জন্য কৃতজ্ঞঃ মোদি

দিল্লির সমস্ত বাসিন্দাকে ও বিজেপি কর্মী-সমর্থককে এই ঐতিহাসিক জয়ের জন্য আমি কৃতজ্ঞ ৷ দিল্লিবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে ও দিল্লি’কে সর্বশ্রেষ্ঠ করে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর ৷ এটা মোদির গ্যারান্টি ৷’’ ২৭ বছর পর ‘দিল্লি জয়’ করে জানালেন নরেন্দ্র মোদি ৷ বছরের প্রথম হাইভোল্টেজ রাজনৈতিক লড়াইয়ে বাজিমাত করেছে বিজেপি ৷ ফলে সিকি শতাব্দী পরে রাজধানীর তখত […]

আরও পড়ুন

২৭ বছর পর দিল্লিতে ফুটল পদ্ম, শূন্য কংগ্রেস

দিল্লির মসনদ বিজেপিরই দখলে। দীর্ঘ লড়াইয়ের পর রাজধানীর জনতার রায় গেরুয়া শিবিরের দিকেই। ফলে তৃতীয়বার ক্ষমতায় ফেরার স্বপ্ন অধরাই রয়ে গেল অরবিন্দ কেজরিওয়ালের। দিল্লির মসনদে ফুটল পদ্ম। অন্যদিকে, আলাদা ভাবে নির্বাচনে লড়ে খাতাই খুলতে পারল না কংগ্রেস শিবির। কথায় আছে, মর্নিং শোজ দ্য ডে। আজ শনিবার সকালেও সেই প্রবাদ বাক্যই সত্যি বলে প্রমাণিত হল। সকাল […]

আরও পড়ুন

আগামী ২৪ ও ২৫ মার্চ ব্যাংক ধর্মঘট!

 আগামী ২৪ ও ২৫ মার্চ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট হতে চলেছে। ব্যাঙ্ক অফিসারদের সংগঠন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের তরফে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। তা থেকে সরে আসছে এই সংগঠন। এখন তাদের সঙ্গে শামিল হয়ে ব্যাঙ্ক অফিসারদের আরও আটটি সংগঠন ২৪ ও ২৫ মার্চ ধর্মঘটের ডাক দিয়েছে। সংগঠনগুলির যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম […]

আরও পড়ুন

কেজরিওয়ালের সম্ভাব্য হার নিয়ে মুখ খুললেন আন্না হাজারে

দুর্নীতি বিরোধী যে লড়াই আন্না হাজারে শুরু করেছিলে, তার ওপর ভর দিয়েই নিজের রাজনৈতিক জীবনের সূচনা করেছিলেন একদা সরকারি চাকরি করা অরবিন্দ কেজরিওয়াল। বিগত একদশকে দিল্লির গদিতে ছিল তাঁর দল – আম আদমি পার্টি। ২০১৫ এবং ২০২০ সালের ভোটে তো কার্যত ঝাড় ঝড় তুলেছিল তারা। তবে ২০২৫ সালের নির্বাচনের আগে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল […]

আরও পড়ুন

নতুন আয়কর বিল অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা নতুন আয়কর বিল অনুমোদন করল। আগামী সপ্তাহে বাজেট অধিবেশনের অংশ হিসেবে সংসদে এই বিল পেশ করা হতে পারে। আয়কর আইন ১৯৬১ এর পরিবর্তে এই বিল আনা হচ্ছে। এই বিলের লক্ষ্য হল ভারতের কর ব্যবস্থাকে আরও সরল ও আধুনিক করে তোলা। এছাড়াও কর নিয়ে যে আইনি বিধান রয়েছে তাও করদাতারা […]

আরও পড়ুন

এবার বন্দে ভারতের দূরপাল্লার যাত্রাতে চালু হতে চলেছে স্লিপার ট্রেন

বন্দে ভারত স্লিপার ট্রেনের মাধ্যমে দূরপাল্লায় ভ্রমণ শুরু করতে চলেছে ভারতীয় রেল ৷ বন্দে ভারতের এই স্লিপার ট্রেন ভারতীয় রেলের মানচিত্রে যে একটি বিশেষ জায়গা নিতে চলেছে তাতে সন্দেহের অবকাশ নেই। রেল মন্ত্রক জানিয়েছে, হাই-স্পিড এই স্লিপার ট্রেনটির স্বপ্ন এখন বাস্তবে পরিণত হয়েছে ৷ কারণ প্রথম ১৬ কোচের বন্দে ভারত স্লিপার ট্রেন চলতি বছরের ১৫ […]

আরও পড়ুন

নাবালিকার বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলায় এখনই নিস্তার নয় কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর, নির্দেশ হাইকোর্টের

নাবালিকার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে পকসো আইনে মামলা দায়ের হয়েছিল। সেই ঘটনায় আংশিক স্বস্তি পেলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। মামলা খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রবীণ নেতা। পাশাপাশি আগাম জামিনের আবেদেনও করেছিলেন। আবেদনের প্রেক্ষিতে আদালত তাঁর আগাম জামিন মঞ্জুর করলেও মামলা খারিজ করেনি। হাইকোর্টের নির্দেশ নিম্ন আদালতে এই মামলার শুনানি আগের মতোই চলবে। হাইকোর্ট […]

আরও পড়ুন

আরজি কর কাণ্ডে ফের ধাক্কা খেল তিলোত্তমার পরিবার! তদন্তের আবেদন ফের খারিজ করল শীর্ষ আদালত

আরজি কর কাণ্ডে ফের ধাক্কা খেল তিলোত্তমার পরিবার। ধর্ষণ ও হত্যার ঘটনায় পুনরায় তদন্তের জন্য দ্রুত শুনানির যে আবেদন করা হয়েছিল, তা খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে জরুরি ভিত্তিতে শুনানির প্রয়োজন নেই। আগামী ১৭ মার্চ মামলার পরবর্তী শুনানি হবে। এদিকে তিলোত্তমার […]

আরও পড়ুন

দিনের বেলায় ফাঁকা ট্রেনে গর্ভবতী মহিলাকে ধর্ষণের চেষ্টা, বাধা দেওয়ায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ

দিনের বেলায় ফাঁকা ট্রেনে এক গর্ভবতী মহিলাকে ধর্ষণের চেষ্টা। আর তাতে বাধা দেওয়ায় ওই মহিলাকে চলন্ত ট্রেন থেকেই ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলায়। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। এই ঘটনায় মহিলা হাত, পা এবং মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহিলার […]

আরও পড়ুন
error: Content is protected !!