ফের মহাকুম্ভে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইসকনের তাঁবু

ফের অগ্নিকাণ্ডের ঘটনা মহাকুম্ভে ৷ শুক্রবার কুম্ভ মেলার ইসকন ক্যাম্পে আগুন লাগে ৷ দ্রুত আশপাশের প্রায় এক ডজনেরও বেশি ক্যাম্পে সেই আগুন ছড়িয়ে পড়ে বলে আধিকারিকরা জানিয়েছেন। যদিও এদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ ২৬ দিনে পড়ল মহাকুম্ভ মেলা ৷ এর মধ্যেই দু’বার আগুন লেগেছে কুম্ভে ৷ একবার পদপিষ্টের ঘটনাও ঘটেছে ৷ আগুনে […]

আরও পড়ুন

কমল সুদের হার, ৫ বছর পর রেপো রেট কমাল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া

পাঁচ বছরে প্রথমবার রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)৷ আর্থিক স্থিতিশীলতা বজায় রেখেই অর্থনৈতিক প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সোমবার আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর কথা ঘোষণা করেন ৷ এর ফলে ৬.৫ শতাংশ থেকে রেপো রেট কমে হল ৬.২৫ শতাংশ ৷ স্বাভাবিকভাবেই এর ফলে কমল সুদের হারও ৷ গত […]

আরও পড়ুন

মহাকুম্ভে যাওয়ার পথে গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে মৃত ৮

মহাকুম্ভে যাওয়ার পথে গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে মৃত্যু হল 8 জনের ৷ বৃহস্পতিবার বিকেলে জয়পুর জেলার দুদু এলাকায় একটি রোডওয়েজ বাস এবং একটি গাড়ির সংঘর্ষ হয় ৷ ঘটনার খবর পেয়ে এডিএম গোপাল পরিহার এবং তহসিলদার ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, দুদু এলাকায় রাজস্থান রোডওয়েজের একটি বাস এবং একটি চারচাকার […]

আরও পড়ুন

মধ্যপ্রদেশের ভেঙে পড়ল সেনা হেলিকপ্টার

মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় ভেঙে পড়ল সেনা হেলিকপ্টার। জানা গিয়েছে, টহল দেওয়ার সময় মিরাজ 2000 হেলিকপ্টারটি একটি মাঠে ভেঙে পড়ে । তারপরেই সেটি পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায় । যদিও ঘটনায় কোনও প্রাণহানী ঘটেনি ৷ দুই পাইলটই সুস্থ রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে শিবপুরী জেলার নারওয়ার তহসিলে অবস্থিত কারাইরার সুনারি ফাঁড়ি এলাকার দেহরেতা সানি গ্রামে একটি সেনা হেলিকপ্টার […]

আরও পড়ুন

উত্তাল লোকসভা! অবৈধ অভিবাসী ফেরত ইস্যুতে বিরোধীদের প্রতিবাদ

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের বহিষ্কারের বিষয় নিয়ে উত্তাল লোকসভা ৷ সংসদে বিরোধী সাংসদদের তীব্র প্রতিবাদের মধ্যে বৃহস্পতিবার দফায় দফায় মুলতুবি হয় লোকসভার বাজেট অধিবেশন ৷ বিরোধীদের হট্টগোলে দুপুর দু’টো পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন অধ্যক্ষ । দুপুর দু’টোর পর লোকসভায় এই বিষয়ে বক্তব্য রাখতে পারেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ এমনটাই জানিয়েছেন সংসদীয়মন্ত্রী কিরেণ […]

আরও পড়ুন

উত্তরাখণ্ডের পর এবার অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) আনতে চলেছে গুজরাত সরকার

উত্তরাখণ্ডের পর এবার অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) আনতে চলেছে গুজরাত সরকার। ইউসিসি-র খসড়া তৈরি করতে মঙ্গলবারই একটি কমিটি গড়েছে গুজরাতের ভূপেন্দ্র প্যাটেল সরকার। পাঁচ সদস্যের ওই কমিটির নেতৃত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনাপ্রকাশ দেশাই। আগামী ৪৫ দিনের মধ্যে এ সংক্রান্ত রিপোর্ট জমা দেবে ওই কমিটি। গেরুয়া শিবির সূত্রে খবর, গুজরাতে ইউসিসি লাগু করতে প্যাটেল […]

আরও পড়ুন

দিল্লি নির্বাচনের দিনেই মহাকুম্ভে পুণ্যস্নান প্রধানমন্ত্রী মোদির, গায়ে গেরুয়া বসন এবং গলায় রুদ্রাক্ষের মালা

হাতে রুদ্রাক্ষের মালা, গায়ে গেরুয়া পোশাক- মহাকুম্ভে এসে সেভাবেই ত্রিবেণী সংগমে পুণ্যস্নান সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে মহাকুম্ভে পৌঁছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে বোটে করে সংগমে যান। কড়া নিরাপত্তার মধ্যেই সেখানেই পুণ্যস্নান সারেন প্রধানমন্ত্রী। রুদ্রাক্ষের মালা ধরে তাঁকে মন্ত্রোচ্চারণ করতে দেখা যায়। সংগমে দাঁড়িয়ে হাতজোড় করে প্রার্থনা করেন। চোখ বুজে প্রণাম করেন ভগবানকে। […]

আরও পড়ুন

আগামীকাল মহাকুম্ভে পুণ্যস্নান করবেন প্রধানমন্ত্রী

আগামীকাল মহাকুম্ভে পুণ্যস্নান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লি বিধানসভা নির্বাচনের দিনই প্রয়াগরাজে যাচ্ছেন তিনি ৷ প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মেলা চত্বরে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে ৷ ভুটানের রাজা মঙ্গলবার পুণ্যস্নানে আসার জন্য মুখ্যমন্ত্রী যোগীও প্রয়াগরাজেই রয়েছেন ৷ প্রধানমন্ত্রীর সফরের আগে মঙ্গলবার তিনি নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে ৷ বুধবার সকাল 10টা নাগাদ বিশেষ বিমানে […]

আরও পড়ুন

মহাকুম্ভে হট এয়ার বেলুন ফেটে দগ্ধ ৬ পুণ্যার্থী

এবার মহাকুম্ভে হট এয়ার বেলুন ফেটে দগ্ধ হলেন 6 পুণ্যার্থী ৷ তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ৷ মেলা চত্বরের হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত ব্যক্তিকে এসআরএন হাসপাতালে পাঠানো হয় । যদিও বাকি 5 জনের অবস্থা আপাতত ঠিক রয়েছে । সোমবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে । আকাশ থেকে মহাকুম্ভ দেখার ইচ্ছে ছিল ৷ সেই কারণেই একটি […]

আরও পড়ুন

সিগারেট থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে চিকিৎসকের মৃত্যু

সিগারেট থেকে ঘরে আগুন লেগে দগ্ধ হয়ে মৃত্যু হল সরকারি আয়ুর্বেদ হাসপাতালের চিকিৎসকের ৷ সোমবার সকালে আচমকা স্থানীয়রা তাঁর ঘর থেকে ধোঁয়া বেরতে দেখেন ৷ সন্দেহ হতে পুলিশে খবর দেন স্থানীয়রা৷ পুলিশ এসে দেহ উদ্ধার করে ৷ জয়পুরের সরকারি আয়ুর্বেদ হাসপাতালে তিনি কর্মরত ছিলেন ৷ জানা গিয়েছে, ওই চিকিৎসকের নাম মুরারিলাল মীনা (45) ৷ তিনি […]

আরও পড়ুন
error: Content is protected !!