```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ভিওয়ানি জেলায় পাথর খাদানে ধস, মৃত ৪, নিখোঁজ ১৫

হরিয়ানার ভিওয়ানি জেলার তোশাম ব্লকের দাদাম পাথর খাদানে ধস। পাথর তোলার কাজে ব্যবহৃত প্রায় এক ডজন গাড়ি চাপা পড়েছে বলে খবর। কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রায় ১৫-২০ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান শুরু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন প্রশাসন ও পুলিশের পদস্থ আধিকারিকরা। গিয়েছেন হরিয়ানার কৃষিমন্ত্রী জেপি দালাল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলা […]

আরও পড়ুন

বছরের প্রথম দিনেই সুখবর, কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম

এবার নতুন বছরের প্রথম দিনেই সামনে এল বড় সুখবর ৷ এক ঝটকায় ১০২.৫০টাকা কমতে চলেছে এলপিজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৷ যদিও ঘরোয়া রান্নার গ্যাস ১৪.২ কেজি সিলিন্ডারের দাম কমানো হয়নি ৷ কমেছে ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার হওয়া ১৯ কেজি সিলিন্ডারের দাম ৷ এমনই জানিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ৷ গত ডিসেম্বর মাসেই ১০০ টাকা বাড়ানো হয়েছিল কমার্শিয়াল […]

আরও পড়ুন

মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত ১০ মন্ত্রী এবং ২০ জনের বেশি বিধায়ক

১০ জন মন্ত্রী এবং ২০ জন বিধায়ক কোভিড আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে, জানালেন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ৷ শুক্রবার মহারাষ্ট্রে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন ৮ হাজার ৬৭ জন, যা বৃহস্পতিবারের থেকে ৫০% বেশি ৷ আজ উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ভিমা কোরেগাও যুদ্ধের ২০৪তম বর্ষপূর্তি উদযাপনে পের্নি গ্রামে গিয়েছিলেন ৷ সেখানে থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “সম্প্রতি আমরা […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২২ হাজার ৭৭৫ জন

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭৭৫ জন। মৃত্যু হয়েছে ৪০৬ জন রোগীর। অথচ, এই সময়ে সুস্থ হয়েছেন মাত্র ৮ হাজার ৯৪৯ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ লক্ষ ৪ হাজার ৭৮১ জন। অন্যদিকে, এপর্যন্ত দেশে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৩১ জন।

আরও পড়ুন

দেশেবাসীকে নতুন বছরে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী

 এদিন সকালে দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন ভারতীয় রাজনীতির দুই প্রধান ব্যক্তিত্ব ৷ প্রথমজন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দ্বিতীয়জন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতিও। এদিন প্রধানমন্ত্রী বলেন, দেশ হিসেবে ভারত যাতে অগ্রগতি ও সমৃদ্ধির নতুন উচ্চতায় পৌঁছতে পারে সেই আশা রাখছি ৷ নতুন বছরে সবার শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী […]

আরও পড়ুন

বৈষ্ণোদেবী মন্দিরে মর্মান্তিক দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে মৃত ১২, আহত ১৩

বর্ষবরণের গভীর রাতে বৈষ্ণোদেবী মন্দিরে মর্মান্তিক দুর্ঘটনা। বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত ১২ জনের। মৃতের সংখ্যা বাড়তে পারে। ১৩ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় নারায়ণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মন্দির চত্বরে মোতায়েন করা হয়েছে পুলিশ। জানা গেছে, রাত ২টো ৪৫ নাগাদ ওই ঘটনা ঘটে। দর্শনার্থীদের দুই দলের মধ্যে কথা কাটাকাটি হয়। এর পরই পরস্পরের […]

আরও পড়ুন

দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ২৭০

ভারতে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। এখনও পর্যন্ত দেশে মোট ১,২৭০ জন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৭৬৪ জন। মৃত্যু হয়েছে ২২০ জনের। বর্তমানে দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা সংখ্যা ৯১ হাজার ৩৬১ জন। মহারাষ্ট্র, দিল্লি, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্নাটক, গুজরাত, কেরল, রাজস্থান, হরিয়ানা, ওড়িশা, […]

আরও পড়ুন

উত্তরপ্রদেশের ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধার হওয়া বিপুল টাকা বিজেপির নয়, বিরোধীদের পাল্টা জবাব নির্মলা সীতারমনের

উত্তরপ্রদেশের সুগন্ধী ব্যবসায়ীর কাছ থেকে বাজেয়াপ্ত প্রায় ২০০ কোটি নগদ অর্থ বিজেপির টাকা নয় ৷ শুক্রবার জিএসটি কাউন্সিলের বৈঠকে  একথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ তাঁর সাফ কথা, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েই ওই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছেন সংশ্লিষ্ট দফতরের সরকারি আধিকারিকরা ৷ শুক্রবার বিরোধীদের তোলা এই অভিযোগেরই জবাব দেন নির্মলা ৷ তিনি […]

আরও পড়ুন

আয়কর রির্টান জমা দেওয়ার মেয়াদ বাড়ালো না কেন্দ্রীয় অর্থমন্ত্রক

আর মেয়াদ বাড়াল না অর্থমন্ত্রক৷ আজ, ৩১ ডিসেম্বর আয়কর রিটার্ন  জমা দেওয়ার শেষ দিন৷ ফলে আয়করদাতাদের হাতে আর কয়েকঘণ্টা সময়৷ শুক্রবার নির্মলা সীতারমনের অর্থমন্ত্রক জানিয়ে দেয়, আয়কর রিটার্ন দাখিল করার মেয়াদ আর বাড়ানো হচ্ছে না৷ আজই শেষ হচ্ছে সময়সীমা৷ এদিকে কেন্দ্রের এই ঘোষণায় অসুবিধায় পড়েছেন মেয়াদবৃদ্ধির অপেক্ষায় বসে থাকা করদাতারা৷ আয়করদাতারা প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে […]

আরও পড়ুন

দেশে ওমিক্রনের প্রথম বলি মহারাষ্ট্রে

 ভারতে ওমিক্রনের প্রথম বলি মহারাষ্ট্রের প্রৌঢ়। মহারাষ্ট্র স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, সম্প্রতি নাইজেরিয়া থেকে ফিরেছিলেন তিনি। জানা গিয়েছে, মহারাষ্ট্রের বাসিন্দা ওই প্রৌঢ়ের বয়স ৫২ বছর। সদ্যই নাইজেরিয়া থেকে ফিরেছিলেন তিনি। জানা গিয়েছে, কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন প্রৌঢ়। ২৮ ডিসেম্বর মৃত্যু হয় তাঁর। কিন্তু সেই সময় তাঁর ওমিক্রন আক্রান্ত হওয়ার বিষয়টি জানা যায়নি। বৃহস্পতিবার প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর […]

আরও পড়ুন
error: Content is protected !!