এবার তেলাঙ্গানা ও পঞ্জাবেও বন্ধ স্কুল-কলেজ, জারি নাইট কার্ফু

করোনা জেরে এবার স্কুল-কলেজ বন্ধ হল পঞ্জাব ও তেলাঙ্গানায় ৷ জনগণের গতিবিধি নিয়ন্ত্রণ করতে পঞ্জাবে জারি করা হয়েছে নাইট কার্ফু ৷ গত কয়েকদিন ধরেই অন্যান্য রাজ্যের মতো পঞ্জাবেও হু হু করে বেড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ ৷ পরিস্থিতি মোকাবিলায় নয়া নির্দেশিকা জারি করেছে সে রাজ্যের সরকার ৷ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়-সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে অফলাইন ক্লাস বন্ধ রাখার […]

আরও পড়ুন

চিকিৎসকদের শীতকালীন ছুটি বাতিল করল এইমস

করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার জেরে ডাক্তারদের শীতকালীন ছুটি বাতিল করল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়ান্সেস ৷ অবিলম্বে সব ডাক্তারকে হাসপাতালে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে এইমস ৷ সোমবার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড ও ওমিক্রন অতিমারির বৃদ্ধির কারণে ৫ থেকে ১০ জানুয়ারি শীতকালীন ছুটির বাকি অংশ বাতিল করা হচ্ছে ৷ এইমসের অধিকর্তার সম্মতি […]

আরও পড়ুন

তৃতীয়বার করোনায় আক্রান্ত বাবুল সুপ্রিয়

সপিরবার করোনায় আক্রান্ত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় ৷ মঙ্গলবার টুইটে একথা জানালেন তিনি ৷ পাশাপাশি জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ককটেল ইঞ্জেকশন পাওয়া নিয়ে প্রশ্ন তুলে আক্রমণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে ৷ তিনটি টুইট করেছেন বাবুল ৷ একটিতে তিনি তাঁর তৃতীয় বার সংক্রামিত হওয়ার কথা জানিয়ে লিখেছেন, “এই […]

আরও পড়ুন

করোনায় আক্রান্ত অরবিন্দ কেজরিওয়াল

 করোনা আক্রান্ত হলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ শরীরে সামান্য উপসর্গ রয়েছে ৷ মঙ্গলবার সকালে নিজেই টুইট করে একথা জানিয়েছেন তিনি ৷  তিনি নিজেকে আইসোলেট করে রেখেছেন বলেও টুইটে জানিয়েছেন তিনি। পাশাপাশি, তিনি আবেদন করেছেন, যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন অবিলম্বে করোনা পরীক্ষা করিয়ে নেন।

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩৭ হাজার ৩৭৯

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩৭ হাজার ৩৭৯ জন এবং মৃত্যু হয়েছে ১২৪ জনের। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭১ হাজার ৮৩০। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৮২ হাজার ১৭ জনের। তবে অন্যদিকে সুস্থ হয়ে গিয়েছেন ৩ কোটি ৪৩ লক্ষেরও বেশি রোগী। দেশজুড়ে এপর্যন্ত মোট ১,৪৬,৭০,১৮,৪৬৪টি টিকাকরণ […]

আরও পড়ুন

করোনায় আক্রান্ত প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা

করোনায় আক্রান্ত হলেন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা। আপাতত তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। সূত্রের খবর, সোমবার রাতেই তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। মৃদু উপসর্গ থাকায় বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক আপাতত হোম আইসোলেশনেই রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানান চিকিৎসকরা।

আরও পড়ুন

বিজেপির সব হোয়াটসঅ্যাপ গ্রুপ ছা়ড়লেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর

বিজেপির সব গ্রুপ ছা়ড়লেন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ শান্তনুর।  আমাদের আর প্রয়োজন নেই বর্তমান বিজেপি নেতৃত্বের। মন্ত্রিত্ব ছাড়ব কিনা পরে জানাব, জানালেন বনগাঁর বিদেপির সাংসদ। এব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি বিজেপি নেতৃত্বের। তিনি বলেন, আমি গ্রুপ ছেড়েছি কারণ, বিজেপির যারা নেতারা আছেন, তাঁদের শান্তনু ঠাকুর বা মতুয়া সমাজের ভোটের […]

আরও পড়ুন

করোনার টিকাকরণের জন্য ১৫-১৮ বছর বয়সীদের আহ্বান নরেন্দ্র মোদির

করোনার বিরুদ্ধে লড়াইয়ে আরও বেশি করে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ করতে হবে ৷ সোমবার অপ্রাপ্তবয়স্কদের টিকাকরণের প্রথমদিন এমনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পাশাপাশি প্রথম দিনে ১৫-১৮ বছরের মধ্যে লক্ষাধিক কিশোর-কিশোরীর করোনার টিকাকরণ করা হয়েছে। যা নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী জানান, কোভিড-১৯ থেকে যুবসমাজকে রক্ষা করতে ভারত একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে ৷

আরও পড়ুন

ফের করোনার থাবা খড়গপুর আইআইটিতে, আক্রান্ত ৩০ পড়ুয়া

ফের করোনার থাবা খড়গপুর আইআইটিতে ৷ একসঙ্গে প্রায় ৩০ জন পড়ুয়া আক্রান্ত। সূত্রের খবর, এসব পড়ুয়াদের আলাদা করে রেখে বারবার পরীক্ষা করার ব্যবস্থা করা হচ্ছে । গত ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত খড়গপুর আইআইটিতে প্রবেশ করেছিলেন প্রায় সাড়ে তিন হাজার পড়ুয়া । যার মধ্যে বেশিরভাগই ছিলেন বি টেক দ্বিতীয়বর্ষের । তাঁরা এই প্রথম শিক্ষাঙ্গনে […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩৩ হাজার ৭৫০

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৭৫০। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, দেশের লাফিয়ে বেড়েছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। এই মুহূর্তে তা ১ লক্ষ ৪৫ হাজার ৫৮২। মৃত্যুমুখে পড়েছেন ৪ লক্ষ ৮১ হাজারের বেশি। সুস্থতার হার তুলনায় খানিকটা কম। গত ২৪ ঘণ্টায় কোভিডের কবল থেকে সুস্থ হয়েছেন মাত্র ১০ হাজার ৮৪৬ […]

আরও পড়ুন
error: Content is protected !!