```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেল, আগামীকাল জরুরি বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী

দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দুশো ছাড়িয়ে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, এ পর্যন্ত ২১৩ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি। তার পরই রয়েছে দিল্লি। সূত্রের খবর, বৃহস্পতিবার এ নিয়ে জরুরি বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন রাজ্যপাল

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ দিল্লিতে অমিত শাহের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি ৷ নিজেই টুইটে এ কথা জানিয়েছেন রাজ্যপাল ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে দেখা করতে যাচ্ছেন আজ সকালে তা টুইট করে জানান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তিনি লেখেন, “আজ সকাল ৯টা ৩০মিনিট নাগাদ কেন্দ্রীয় […]

আরও পড়ুন

প্রয়াত প্রবীণ কংগ্রেস নেতা পিটি থমাস

প্রয়াত প্রবীণ কংগ্রেস নেতা পিটি থমাস ৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ ৷দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি ৷ চিকিৎসা চলছিল ৷ দীর্ঘ রোগভোগের পর বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ত্রিক্কাকারার বিধায়ক ৷ কেরালা প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি পদে ছিলেন প্রাক্তন এই সাংসদ ৷ তিনি সংসদে ইদুক্কি লোকসভার প্রতিনিধিত্ব করেছেন ৷ ২০১৬ সালে ত্রিক্কাকারা বিধানসভা কেন্দ্র […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৬ হাজার ৩১৭

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৩১৭ জন। মৃত্যু হয়েছে ৩১৮ জন করোনা রোগীর। এই সময়ে সুস্থ হয়েছেন ৬ হাজার ৯০৬ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৭৮ হাজার ১৯০ জন। যা গত ৫৭৫ দিনে সর্বনিম্ন। এপর্যন্ত ২১৩ জন ওমিক্রন আক্রান্তের সন্ধান মিলেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।

আরও পড়ুন

এবার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন সাসপেন্ড হলেন রাজ্যসভা থেকে

এবার রাজ্যসভা থেকে সাসপেন্ড হলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ৷ অসংসদীয় আচরণের জন্য তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর ৷ এর আগে ১২জন বিরোধী দলের সাংসদ সাসপেন্ড হয়ে রয়েছেন ৷ সেই তালিকায় নবতম সংযোজন রাজ্যসভায় তৃণমূলের সংসদীয় নেতা ডেরেক ও’ব্রায়েন ৷ শীতকালীন অধিবেশনের শুরুতেই ১২ জন বিরোধী দলের সাংসদকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়েছিল ৷ […]

আরও পড়ুন

রাজ্যসভাতেও পাশ ভোটারের সঙ্গে আধার কার্ডের সংযুক্তি বিল

গত সোমবার লোকসভার পর মঙ্গলবার রাজ্যসভাতেও পাশ হয়ে গেল নির্বাচনী আইন সংশোধনী বিল৷ ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ-সহ নির্বাচনী বিধি সংশোধন সংক্রান্ত একাধিক প্রস্তাব রয়েছে এই বিলে ৷ এরপর এই বিলটি সম্মতির জন্য রাষ্ট্রপতির কাছে পাঠাবে কেন্দ্র ৷ তিনি সম্মতি দিলে আইনে পরিণত হবে এই সংশোধনী বিল ৷ লোকসভার মতো এদিন রাজ্যসভাতেও এই বিলের […]

আরও পড়ুন

কামাখ্যা মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা পৌরভোটে তৃণমূলের জয় জয়কার ৷ আজ গণনা প্রক্রিয়া শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পরিষ্কার হয়ে যায় কলকাতাবাসী ফের মমতা বন্দ্য়োপাধ্যায় ও তাঁর দলের প্রতিই আস্থা রেখেছে ৷ আর এই আনন্দের দিনে অসমের কামাখ্যা মন্দিরে গিয়ে রাজ্যবাসীর জন্য পুজো দিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়৷ এদিন কলকাতা পৌরভোটে তৃণমূলের জয় নিশ্চিত হওয়ার পরেই কলকাতাবাসীকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে […]

আরও পড়ুন

উত্তরপ্রদেশে নারীর ক্ষমতায়নে হাজার কোটি দিচ্ছেন প্রধানমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভরসা সেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’। মঙ্গলবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহিলাদের ক্ষমতায়নের লক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোট ১ হাজার কোটি টাকা বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর অ্যাকাউন্টে দেবেন বলে জানা গিয়েছে। বিজেপি সরকারের দাবি, প্রধানমন্ত্রীর এই বিনিয়োগে উপকৃত হবেন প্রায় ১৬ লক্ষ মানুষ। প্রধানমন্ত্রীর […]

আরও পড়ুন

ওমিক্রন নিয়ে সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনার নয়া স্ট্রেন ওমিক্রনের ছড়িয়ে পড়ার গতি দ্রুত হলেও এটি ডেল্টার মতো ক্ষতিকারক নয়, এমনই  দাবি করা হচ্ছিল বিভিন্ন ক্ষেত্রে ৷ তবে এই ধারণার বশবর্তী হয়ে এখনই আশ্বস্ত হওয়ার কোনও কারণ নেই বলে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখ্য বিজ্ঞানী সৌম্য স্বামীনাথনের দাবি, করোনার অন্যান্য স্ট্রেইনের থেকে ওমিক্রনের প্রভাব কম ক্ষতিকারক, এখনই […]

আরও পড়ুন

গোয়া কংগ্রেসের কার্যকরী সভাপতি অ্যালেক্সিও রেজিনাল্ডো লৌরেনকো তৃণমূলে যোগ দিলেন

গোয়া কংগ্রেস ভেঙে তৃণমূলে যোগদান অব্যাহত ৷ আজ গোয়া কংগ্রেসের কার্যকরী সভাপতি অ্যালেক্সিও রেজিনাল্ডো লৌরেনকো তৃণমূলে যোগ দিলেন ৷ আজ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি ৷ অ্যালেক্সিও রেজিনাল্ডো লৌরেনকো গোয়া কংগ্রেসের বিধায়ক ছিলেন ৷ এদিন তাঁর যোগদানের সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন ৷ গতকালই গোয়া কংগ্রেসের কার্যকরী […]

আরও পড়ুন
error: Content is protected !!