কামাখ্যা মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা পৌরভোটে তৃণমূলের জয় জয়কার ৷ আজ গণনা প্রক্রিয়া শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পরিষ্কার হয়ে যায় কলকাতাবাসী ফের মমতা বন্দ্য়োপাধ্যায় ও তাঁর দলের প্রতিই আস্থা রেখেছে ৷ আর এই আনন্দের দিনে অসমের কামাখ্যা মন্দিরে গিয়ে রাজ্যবাসীর জন্য পুজো দিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়৷ এদিন কলকাতা পৌরভোটে তৃণমূলের জয় নিশ্চিত হওয়ার পরেই কলকাতাবাসীকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে […]

আরও পড়ুন

উত্তরপ্রদেশে নারীর ক্ষমতায়নে হাজার কোটি দিচ্ছেন প্রধানমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভরসা সেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’। মঙ্গলবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহিলাদের ক্ষমতায়নের লক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোট ১ হাজার কোটি টাকা বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর অ্যাকাউন্টে দেবেন বলে জানা গিয়েছে। বিজেপি সরকারের দাবি, প্রধানমন্ত্রীর এই বিনিয়োগে উপকৃত হবেন প্রায় ১৬ লক্ষ মানুষ। প্রধানমন্ত্রীর […]

আরও পড়ুন

ওমিক্রন নিয়ে সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনার নয়া স্ট্রেন ওমিক্রনের ছড়িয়ে পড়ার গতি দ্রুত হলেও এটি ডেল্টার মতো ক্ষতিকারক নয়, এমনই  দাবি করা হচ্ছিল বিভিন্ন ক্ষেত্রে ৷ তবে এই ধারণার বশবর্তী হয়ে এখনই আশ্বস্ত হওয়ার কোনও কারণ নেই বলে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখ্য বিজ্ঞানী সৌম্য স্বামীনাথনের দাবি, করোনার অন্যান্য স্ট্রেইনের থেকে ওমিক্রনের প্রভাব কম ক্ষতিকারক, এখনই […]

আরও পড়ুন

গোয়া কংগ্রেসের কার্যকরী সভাপতি অ্যালেক্সিও রেজিনাল্ডো লৌরেনকো তৃণমূলে যোগ দিলেন

গোয়া কংগ্রেস ভেঙে তৃণমূলে যোগদান অব্যাহত ৷ আজ গোয়া কংগ্রেসের কার্যকরী সভাপতি অ্যালেক্সিও রেজিনাল্ডো লৌরেনকো তৃণমূলে যোগ দিলেন ৷ আজ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি ৷ অ্যালেক্সিও রেজিনাল্ডো লৌরেনকো গোয়া কংগ্রেসের বিধায়ক ছিলেন ৷ এদিন তাঁর যোগদানের সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন ৷ গতকালই গোয়া কংগ্রেসের কার্যকরী […]

আরও পড়ুন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত ৫ হাজার ৩২৬

গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হলেন ৫ হাজার ৩২৬ জন। একই দিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৮ হাজার ৪৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৪৫৩ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে এই মুহূর্তে অ্য়াক্টিভ রোগীর সংক্যা ৭৯ হাজার ৯৭ জন। এখনও পর্যন্ত করোনাকে জয় করতে পেরেছেন ৩ কোটি […]

আরও পড়ুন

গোটা উত্তর ভারতজুড়েই চলছে শৈত্যপ্রবাহ, দিল্লির তাপমাত্রা নামল ৩ ডিগ্রিতে

শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশজুড়ে চলছে শীতের দাপট  ৷ আজ মরসুমে শীতলতম দিন কলকাতায় (১১.২ ডিগ্রি) ৷ অন্যদিকে আজই বছরের শীতলতম রাজধানীতে ৷ দিল্লির  সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল ৩.১ ডিগ্রি সেলসিয়াসে ৷ যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম ৷ শুধু দিল্লি নয়, গোটা উত্তর ভারতজুড়েই চলছে শৈত্যপ্রবাহ ৷ ঠান্ডায় কাঁপছে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা ও মধ্যপ্রদেশ ৷ […]

আরও পড়ুন

কচ্ছের সমুদ্র উপকূল থেকে উদ্ধার প্রায় ৪০০ কোটি টাকার হেরোইন, গ্রেপ্তার ৬ পাকিস্তানি

গুজরাতের কচ্ছের সমুদ্র উপকূলে থেকে বাজেয়াপ্ত হল বিপুল পরিমাণ মাদক ৷ গুজরাত এটিএস এবং ইন্ডিয়ান কোস্ট গার্ডের যৌথ অভিযানে প্রায় ৪০০ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত হয়েছে কচ্ছের সমুদ্র উপকূলে জাখাউয়ের কাছে ৷ একটি পাকিস্তানি বোট থেকে এই মাদক উদ্ধার হয়েছে ৷ মাদকের পাশাপাশি ওই বোটে থাকা ৬ জন পাকিস্তানিকে গ্রেপ্তার করা হয়েছে ৷ আটকরা মাদক […]

আরও পড়ুন

সেবক-রংপো রেল প্রকল্পে মাটি চাপা পড়ে মৃত্যু হল ২ শ্রমিকের

সেবক-রংপো রেল প্রকল্পে মাটি চাপা পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের । এর আগে গত ১৮ জুন টানেল নির্মাণের সময় নরেশ সোরেন ও সালখু মুর্মু নামে দুই শ্রমিকের ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছিল । এবার ওই প্রকল্পের অধীনেই কালিম্পং জেলার কালিখোলায় সেবক-রংপোর সেতু নির্মাণের সময় মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে আরও দুই শ্রমিকের। তাছাড়া এখনও পর্যন্ত […]

আরও পড়ুন

দিল্লির রোহিণী আদালতের বিস্ফোরণে জড়িত ধৃত ডিআরডিও বিজ্ঞানীর আত্মহত্যার চেষ্টা

দিল্লির রোহিণী আদালতের বিস্ফোরণ জড়িত থাকার অভিযোগে দিল্লি পুলিশের স্পেশাল সেল যে ডিআরডিও বিজ্ঞানী ভারত ভূষণ কাটারিয়াকে গ্রেফতার করেছিল, তিনি আত্মহত্যার চেষ্টা করলেন ৷ জেলের শৌচালয়ের হাত ধোয়ার লিকুইড সাবান খেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন জানা গিয়েছে ৷ পুলিশের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, ধৃত বিজ্ঞানী ৪৭ বছরের ভারত ভূষণ কাটারিয়া পুলিশের হেফাজতেই আত্মহত্যার চেষ্টা করেন […]

আরও পড়ুন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত ৬ হাজার ৫৬৩

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত ৬ হাজার ৫৬৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ১৩২ জন। এদিনই কোভিডকে হারিয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন ৮ হাজার ৭৭ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযাযী এই মুহূর্তে দেশে অ্য়াক্টিভ রোগী ৮২ হাজার ২৬৭ জন।  গত ৫৭২ দিনে সর্বনিম্ন অ্য়াক্টিভ রোগী আজ দেশে।

আরও পড়ুন
error: Content is protected !!