দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৭

ভারতে ওঠানামা করছে করোনার সংক্রমণের গ্রাফ ৷ তার মধ্যেই নতুন করে চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন ৷ দেশে ঢুকে পড়েছে দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনা ভাইরাসের এই নতুন ভ্যারিয়্যান্ট ৷ দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫৭জন।

আরও পড়ুন

বিমানবন্দরে আরটিপিসিআর টেস্ট, আগাম বুকিং আবশ্যিক

‘কোভিডে ঝুঁকিপ্রবণ’ তালিকায় নাম থাকা দেশগুলি থেকে আসা যাত্রীদের জন্য আরটিপিসিআর টেস্ট আগেই বাধ্যতামূলক করেছিল সরকার। এবার তাঁদের জন্য কলকাতা সহ দেশের ছ’টি বিমানবন্দরে ওই পরীক্ষার অগ্রিম বুকিং বাধ্যতামূলক করল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। আগামী ২০ ডিসেম্বর থেকে তা কার্যকর হচ্ছে। মঙ্গলবার এ বিষয়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মন্ত্রকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ঝুঁকিপ্রবণ দেশ […]

আরও পড়ুন

দেশকে উন্নয়নের পথ দেখাচ্ছে বারাণসী: নরেন্দ্র মোদি

সোমবার বারাণসীতে কাশী বিশ্বনাথ করিডোরের উদ্বোধন করেছেন। তার পরেই বিভিন্ন ভাষণে তুলে এনেছেন হিন্দুত্ব। আজ মঙ্গলবারও সে পথেই হাঁটলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরপ্রদেশে ভোটের আগে বারাণসীতে দাঁড়িয়ে খেললেন সেই মেরুকরণের তাস।  মঙ্গলবার উত্তর প্রদেশের উমরাহ থেকে এক জনসভা করেন তিনি ৷ সেখান থেকেই তিনি এই কথা বলেন ৷ তিনি জানান, দেশকে উন্নয়নের (বিকাশ) পথ দেখাচ্ছে বারাণসী […]

আরও পড়ুন

‘ভোট এলেই গঙ্গায় ডুব, গোয়ার জনসভা থেকে মোদির নাম না করে আক্রমণ মমতার

বিজেপি শাসিত গোয়া থেকে তিনি গেরুয়া শিবিরের কড়া বিরোধিতায় সরব হলেন। মঙ্গলবার পানাজির জনসভা থেকে বিজেপি বিরোধী সুর আরও চড়ালেন মমতা  বন্দ্যোপাধ্যায়। মমতা  বন্দ্যোপাধ্যায় টেনে আনলেন একাধিক জাতীয় ইস্যু। লখিমপুর খেরি কৃষকমৃত্যু, বারাণসীতে কাশী বিশ্বনাথ করিডর উদ্বোধনে গিয়ে মোদির গঙ্গাস্নানের মতো বিষয়কে হাতিয়ার করলেন তিনি। প্রধানমন্ত্রীর উদ্দেশে তাঁর কটাক্ষ, ‘‌ভোটে এলেই গঙ্গায় ডুব দেন। মনে […]

আরও পড়ুন

৪ ধাম প্রকল্পে রাস্তা চওড়ার অনুমতি দিল সুপ্রিমকোর্ট

৪ ধাম যাত্রা ভারতে অন্যতম তীর্থক্ষেত্রগুলির মধ্যে চারটি। বছরে লক্ষাধিক মানুষ এই ৪ ধাম যাত্রা করে থাকেন। তাই যাতায়াতকে মসৃণ করতে চার ধাম প্রকল্পের অংশ এমন রাস্তার ডাবল-লেন প্রশস্তকরণের জন্য আবেদন জানিয়েছিল প্রতিরক্ষামন্ত্রক। কারণ এর সঙ্গে দেশের সুরক্ষার একটি বড় অংশও জড়িত। প্রতিরক্ষা মন্ত্রকের আবেদন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্ট উত্তরাখণ্ডের ৮৯৯ কিলোমিটার […]

আরও পড়ুন

আজ বারাণসীতে বিজেপি শাসিত ১২ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সম্মেলনে যোগ নরেন্দ্র মোদি

আজ বারাণসীতে বিজেপি শাসিত ১২ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সম্মেলন ৷ যেখানে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রয়েছেন অসম, অরুণাচলপ্রদেশ, গোয়া, গুজরাত, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মণিপুর, ত্রিপুরা, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীরা ৷ সেই সঙ্গে বিহার এবং নাগাল্যান্ডের এনডিএ জোট সরকারের তরফে উপমুখ্যমন্ত্রীরাও হাজির রয়েছেন ৷ এদিন ১২ বিজেপি শাসিত রাজ্যের মুখ্য়মন্ত্রীদের সম্মেলন ছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে […]

আরও পড়ুন

সিবিআই ও ইডি প্রধানদের মেয়াদ বাড়াতে রাজ্যসভায় ২টি বিল আনছে কেন্দ্রীয় সরকার

সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের ডিরেক্টরদের কার্যকালের মেয়াদ বৃদ্ধি করতে রাজ্যসভায় দুটি বিল আনছে কেন্দ্রীয় সরকার ৷ মঙ্গলবার এই বিল পেশ করার কথা কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং-এর ৷ বর্তমানে দুই কেন্দ্রীয় সংস্থার প্রধানের মেয়াদ দু‘বছরের ৷ সেটাকেই বাড়িয়ে পাঁচ বছর করতে চায় কেন্দ্র। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের ডিরেক্টরদের মেয়াদ বৃদ্ধির জন্য রাজ্যসভায় সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন […]

আরও পড়ুন

সংসদের উভয়কক্ষের বিরোধী দলগুলির নেতারা বৈঠকে বসছেন মল্লিকার্জুন খাড়গের দফতরে

বৈঠকে বসছেন সংসদের উভয়কক্ষের বিরোধী দলগুলির নেতারা ৷ রাজ্যসভার নেতা মল্লিকার্জুন খাড়গের দফতরে বৈঠকে যোগ দিয়েছেন তাঁরা ৷ যে বৈঠকে রাজ্যসভার ১২ জন সাংসদকে বহিষ্কার ইস্যুতে আলোচনা হওয়ার কথা ৷ ওই বৈঠকে বিরোধী দলগুলির তরফে দেওয়া পদযাত্রার প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে ৷ বহিষ্কার হওয়া সাংসদদের পাশে থাকতে, সংসদের গান্ধিমূর্তির পাদদেশ থেকে বিজয়চক […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৫ হাজার ৭৮৪

গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৮৪ জন। মৃত্যু হয়েছে ২৫২ জন রোগীর। এই সময়ে সুস্থ হয়েছেন ৭ হাজার ৯৯৫ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮৮ হাজার ৯৯৩ জন। গতকাল পর্যন্ত দেশে মোট ১৩৩ কোটি ৮০ লক্ষ দেশবাসীকে এই রোগের টিকা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৪১

ভারতে ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে ক্রমশ আতঙ্ক বাড়ছে।  মহারাষ্ট্রে দুজন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। গুজরাতের সুরাতেও দক্ষিণ আফ্রিকা থেকে আসা একজন ওমিক্রন পজিটিভ।  এই নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪১। ইতিমধ্যেই, বিভিন্ন রাজ্য থেকে একের পর এক ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলছে। তালিকায় আছে, চণ্ডীগড়, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, কেরল।

আরও পড়ুন
error: Content is protected !!