```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৭ হাজার ৯৭৪

গত ২৪ ঘণ্টায় দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৭৪ জন। মৃত্যু হয়েছে ৩৪৩ জন রোগীর। এই সময়ে সুস্থ হয়েছেন ৭ হাজার ৯৪৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮৭ হাজার ২৪৫ জন। এই নিয়ে দেশে নথিভুক্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪১ লক্ষ ৫৪ হাজার ৮৭৯ জন। মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৬ […]

আরও পড়ুন

কেরলে ৪ জনের শরীরে ধরা পড়ল ওমিক্রন, দেশে জুড়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭৩

কেরলে আরও ৪ ওমিক্রন আক্রান্তের হদিশ পাওয়া গেল। বুধবার একথা জানান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। এই নিয়ে কেরলে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। গোটা দেশে এই মুহূর্তে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭৩।

আরও পড়ুন

কেন্দ্রীয় বেসরকারিকরণের প্রতিবাদে ২ দিন দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের বিরুদ্ধে আগামী দু‘দিন দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিলেন সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক আধিকারিক ও কর্মচারীরা । গোটা দেশের পাশাপাশি এরাজ্যেও ১৬ ও ১৭ ডিসেম্বর এই দু‘দিন সমস্ত ব্যাঙ্ক ও এটিএম পরিষেবা বন্ধ থাকবে । শনিবার সকাল থেকে ফের স্বাভাবিক হবে পরিষেবা । যদিও ২দিন ধর্মঘট চলাকালীন ইন্টারনেট ব্যাঙ্কিং ও হাসপাতাল এলাকায় এটিএম […]

আরও পড়ুন

প্রয়াত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ

শেষ হল ৭ দিনের লড়াই, প্রয়াত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ । সিডিএস জেনারেল রাওয়াতের কপ্টার দুর্ঘটনায় আগেই মৃত্যু হয়েছিল ১৩ জনের । এদিন বেঙ্গালুরুর হাসপাতালে প্রয়াত হন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ।

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৬ হাজার ৯৮৪

গত ২৪ ঘণ্টায় দেশে এই ভা‌ইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৮৪ জন। মৃত্যু হয়েছে ২৪৭ জন রোগীর। এই সময়ে সুস্থ হয়েছেন ৮ হাজার ১৬৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮৭ হাজার ৫৬২ জন। এই নিয়ে দেশে নথিভুক্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪১ লক্ষ ৪৬ হাজার ৯৩১ জন। মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৬ […]

আরও পড়ুন

পুলওয়ামায় রাতভর এনকাউন্টার, খতম হিজবুল জঙ্গি

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় এনকাউন্টারে মৃত্যু হল এক হিজবুল মুজাহিদিন জঙ্গির ৷ মঙ্গলবার গভীর রাত থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গুলিবিনিময় শুরু হয় জঙ্গিদের ৷ রাতভর গুলির লড়াইয়ে এক জঙ্গিকে খতম করে বাহিনী ৷ পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, পুলওয়ামার রাজপোরায় একদল জঙ্গি লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় নিরাপত্তা বাহিনী ৷ এরপরই মঙ্গলবার গভীর […]

আরও পড়ুন

দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৭

ভারতে ওঠানামা করছে করোনার সংক্রমণের গ্রাফ ৷ তার মধ্যেই নতুন করে চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন ৷ দেশে ঢুকে পড়েছে দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনা ভাইরাসের এই নতুন ভ্যারিয়্যান্ট ৷ দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫৭জন।

আরও পড়ুন

বিমানবন্দরে আরটিপিসিআর টেস্ট, আগাম বুকিং আবশ্যিক

‘কোভিডে ঝুঁকিপ্রবণ’ তালিকায় নাম থাকা দেশগুলি থেকে আসা যাত্রীদের জন্য আরটিপিসিআর টেস্ট আগেই বাধ্যতামূলক করেছিল সরকার। এবার তাঁদের জন্য কলকাতা সহ দেশের ছ’টি বিমানবন্দরে ওই পরীক্ষার অগ্রিম বুকিং বাধ্যতামূলক করল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। আগামী ২০ ডিসেম্বর থেকে তা কার্যকর হচ্ছে। মঙ্গলবার এ বিষয়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মন্ত্রকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ঝুঁকিপ্রবণ দেশ […]

আরও পড়ুন

দেশকে উন্নয়নের পথ দেখাচ্ছে বারাণসী: নরেন্দ্র মোদি

সোমবার বারাণসীতে কাশী বিশ্বনাথ করিডোরের উদ্বোধন করেছেন। তার পরেই বিভিন্ন ভাষণে তুলে এনেছেন হিন্দুত্ব। আজ মঙ্গলবারও সে পথেই হাঁটলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরপ্রদেশে ভোটের আগে বারাণসীতে দাঁড়িয়ে খেললেন সেই মেরুকরণের তাস।  মঙ্গলবার উত্তর প্রদেশের উমরাহ থেকে এক জনসভা করেন তিনি ৷ সেখান থেকেই তিনি এই কথা বলেন ৷ তিনি জানান, দেশকে উন্নয়নের (বিকাশ) পথ দেখাচ্ছে বারাণসী […]

আরও পড়ুন

‘ভোট এলেই গঙ্গায় ডুব, গোয়ার জনসভা থেকে মোদির নাম না করে আক্রমণ মমতার

বিজেপি শাসিত গোয়া থেকে তিনি গেরুয়া শিবিরের কড়া বিরোধিতায় সরব হলেন। মঙ্গলবার পানাজির জনসভা থেকে বিজেপি বিরোধী সুর আরও চড়ালেন মমতা  বন্দ্যোপাধ্যায়। মমতা  বন্দ্যোপাধ্যায় টেনে আনলেন একাধিক জাতীয় ইস্যু। লখিমপুর খেরি কৃষকমৃত্যু, বারাণসীতে কাশী বিশ্বনাথ করিডর উদ্বোধনে গিয়ে মোদির গঙ্গাস্নানের মতো বিষয়কে হাতিয়ার করলেন তিনি। প্রধানমন্ত্রীর উদ্দেশে তাঁর কটাক্ষ, ‘‌ভোটে এলেই গঙ্গায় ডুব দেন। মনে […]

আরও পড়ুন
error: Content is protected !!