```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সইফ-হামলার মূল অভিযুক্ত গ্রেফতার, ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ

সইফ আলি খানের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল মুম্বই পুলিশ ৷ রবিবার ভোর রাতে মোবাইল লোকেশন ট্র্যাক করে থানে থেকে গ্রেফতার করা হয়েছে হামলাকারীকে ৷ পুলিশ সূত্রে খবর, হিরানন্দানি কর্মী শিবিরের কাছে লুকিয়ে ছিল সে ৷ সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয় ৷ পুলিশ জানিয়েছে, আত্মগোপনের জন্য একাধিক নাম ব্যবহার করে অভিযুক্ত ৷ […]

আরও পড়ুন

কাশ্মীরের গ্রামে অজানা রোগে গত ৪৫ দিনে প্রাণ হারিয়েছেন ১৬

জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার বুধল গ্রামে গত ৪৫ দিনে প্রাণ হারিয়েছেন ১৬ জন। সকলেই রহস্যজনকভাবে মারা গিয়েছেন বলে খবর। লাগাতার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ভূস্বর্গের এই গ্রামে। মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে এবার তদন্তে নেমেছে কেন্দ্রীয় সরকার। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন। […]

আরও পড়ুন

ঘন কুয়াশার জেরে হরিয়ানার কার্নালে একের পর এক গাড়িতে ধাক্কা, ক্ষতিগ্রস্থ ১১টি গাড়ি

ঘন কুয়াশার জেরে ফের মর্মান্তিক দুর্ঘটনা। ভোরবেলা ঘন কুয়াশায় ঢেকে রয়েছে রাস্তা। দেখতে না পেয়ে একের পর এক গাড়িতে ধাক্কা। ক্ষতিগ্রস্থ কমপক্ষে ১১টি গাড়ি। ঘটনাটি ঘটছে হরিয়ানার কার্নালে। গত কয়েক দিন ধরে দিল্লি-সহ উত্তর ভারতের বেশিরভাগ অংশ ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। দৃশ্যমানতা কম থাকার কারণে বার বার দুর্ঘটনা ঘটছে। 

আরও পড়ুন

সইফের হামলার ঘটনায় হাওড়াগামী জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে আটক সন্দেহভাজন ১

অভিনেতা সইফ আলি খানের উপর হামলার ঘটনায় শুক্রবার ২৪ ঘণ্টা চিরুনি তল্লাশি চালিয়ে বান্দ্রা স্টেশন থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছিল মুম্বই পুলিশ। তবে প্রাথমিক জেরার পর শাহিদ নামক ওই ব্যক্তিকে ‘নিরাপরাধ’ বলে ছেড়ে দেওয়া হয়। আর শনিবার হাওড়াগামী জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে আটক আরও এক সন্দেহভাজন ব্যক্তি। সূত্রের খবর, “মুম্বই পুলিশের দেওয়া তথ্যসূত্র ধরেই সইফের […]

আরও পড়ুন

দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের গাড়ির উপর হামলা

দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের গাড়ির উপর হামলা। আপের অভিযোগ, শনিবার কেজরিওয়ালের কনভয়ে হামলা হয়েছে। নিউ দিল্লি বিধানসভা কেন্দ্রে এটা ঘটেছে। বিজেপি প্রচারে বিঘ্ন ঘটাতে এই হামলা করেছে। বিজেপি সাংসদ প্রবেশ ভার্মা পাল্টা অভিযোগ করেছেন, কেজরিওয়ালের গাড়ি দুজনকে ধাক্কা দিয়েছে। আপ একটি ভিডিও প্রচার করেছে। যাতে দেখা যাচ্ছে, কেজরিওয়ালের গাড়িতে পাথর ছোড়া হচ্ছে। কালো পতাকা দেখানো হচ্ছে। […]

আরও পড়ুন

বিজাপুরে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ের আজ দ্বিতীয় দিন, পলাতক দুই মাওবাদী কমান্ডার

ছত্তিশগড়ের বিজাপুরের জঙ্গলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াইয়ের আজ দ্বিতীয় দিন ৷ পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এনকাউন্টার এখনও চলছে ৷ এখনও পর্যন্ত 12 জন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে ৷ তাদের শনাক্তকরণের কাজ চলছে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷ তবে জানা গিয়েছে, জঙ্গলের ভিতর দিয়ে […]

আরও পড়ুন

আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু সংসদের বাজেট অধিবেশন !

সংসদের বাজেট অধিবেশন শুরু হবে ৩১ জানুয়ারি ৷ দু’দফায় অধিবেশন চলবে দু’মাসেরও বেশি সময় ধরে ৷ বাজেট অধিবেশন শেষ হবে ৪এপ্রিল ৷ এর মধ্যে চিরাচরিত রীতি অনুযায়ী 1 ফেব্রুয়ারি দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন ৷ এটা তাঁর একটানা অষ্টম বাজেট ৷ রীতি মেনে সংসদীয় বাজেট অধিবেশনের সূচনা হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে […]

আরও পড়ুন

প্রেমিকাকে খুন করে মাটিতে পুঁতে দিল প্রেমিক ও তার বাড়ির লোকজন

প্রেমিকাকে খুন করে মাটিতে পুঁতে দিল প্রেমিক ও তার বাড়ির লোকজন ! স্থানীয়দের সন্দেহ এড়াতে সেখানেই মাটির উনুন বানিয়ে চলল রান্না ৷ হাড়হিম করা ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার মহবুবাবাদ জেলার সিগনাল কলোনি এলাকায় ৷ ঘটনাটি প্রকাশ্য়ে আসতেই চাঞ্চল্য এলাকায় ৷ মাটি খুঁড়ে দেহ উদ্ধার হলেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ সূত্রে খবর, সিগনাল কলোনিতে গত […]

আরও পড়ুন

মিনিভ্যান এবং টেম্পোর সংঘর্ষে মৃত ১০

পুনেতে মিনিভ্যান এবং টেম্পোর সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ৷ জানা গিয়েছে, প্রথমে একটি মিনিভ্যানে ধাক্কা মারে টেম্পো ৷ তার জেরে মিনিভ্যান ধাক্কা মারে সামনে থাকা বাসকে। ঘটনায় প্রাণ যায় 9 জনের ৷ আহত হয়েছেন কয়েকজন। শুক্রবার সকাল 10টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পুনে-নাসিক হাইওয়েতে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ ৷ মৃত ও আহতদের সকলকে […]

আরও পড়ুন

নিরাপত্তাবাহিনীর জওয়ানদের সঙ্গে গুলির লড়াই, খতম ১২ মাওবাদী

জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল ১২ মাওবাদীর ৷ বৃহস্পতিবার সকাল থেকেই ছত্তিশগড়ের বিজাপুর জেলায় দু’পক্ষের মধ্যে শুরু হয় তুমুল গুলির লড়াই ৷ মাওবাদীদের ধরতে বিশেষ অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী ৷ দীর্ঘক্ষণ ধরে চলে গুলির লড়াই । পুলিশ সূত্রে খবর, এদিন সকাল ৯টা নাগাদ নিরাপত্তারক্ষীদের একটি যৌথ বাহিনী মাওবাদীদের তল্লাশিতে বিশেষ অভিযান শুরু করে ৷ বিভিন্ন […]

আরও পড়ুন
error: Content is protected !!