অবশেষে জামিন পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব

 পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় জামিন পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। শনিবার ‘দুমকা ট্রেজারি’ মামলায় তাঁর জামিন মঞ্জুর করেছে ঝাড়খণ্ড হাইকোর্ট। মোট চারটি পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন লালু। তবে এবার তিনি জেল থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ পুরনো তিনটি মামলায় আগেই জামিন পেয়েছেন তিনি। এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি লালুর জামিনের আর্জি খারিজ করে দিয়েছিল […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২ লক্ষ ৩৪ হাজার ৬৯২, মৃত ১ হাজার ৩৪১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২ লক্ষ ৩৪ হাজার ৬৯২জন। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৪১ জনের। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৭৫ হাজার ৬৪৯ জন। অ্যাক্টিভ কেস ১৬ লক্ষ ৭৯ হাজার ৭৪০ জন। দেশে এখনও পর্যন্ত ভ্যাকসিনেশনের সংখ্যা মোট ১১ কোটি ৯৯ লক্ষ ৩৭ হাজার ৬৪১ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

আরও পড়ুন

এবার পিছিয়ে গেল আইসিএসই এবং আইএসসি পরীক্ষা

সিবিএসই-র পর এবার পিছিয়ে গেল আইসিএসই এবং আইএসসি পরীক্ষা। দেশে করোনার সংক্রমণ বৃদ্ধির জন্য বুধবার সিবিএসই’র দশম শ্রেণির পরীক্ষা বাতিল ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। শুক্রবার সিদ্ধান্ত নেওয়া হল আইসিএসই ও আইএসসি’র দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা পিছিয়ে দেওয়ার। জুন মাসের প্রথম সপ্তাহে পরীক্ষার নয়া সূচির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। […]

আরও পড়ুন

করোনার জের, সন্ধে ৭টা থেকে সকাল ১০টায় করা যাবে না ভোটের প্রচার

বাকি তিন দফাতেও ৭২ ঘন্টা আগে প্রচার শেষ করার নির্দেশ ভোট প্রচারে লাগাম লাগলো নির্বাচন কমিশন। সন্ধে ৭টা থেকে সকাল ১০টায় করা যাবে না ভোটের প্রচার। ভোটের নির্ধারিত দিনের ৭২ ঘণ্টা আগে সমস্ত রাজনৈতিক দলকে প্রচার শেষ করতে হবে বলে নির্দেশ দেয় কমিশন। আগে যা ছিল ৪৮ ঘণ্টা। আগামী ৩ দফা নির্বাচনে এই নিয়ম লাগু […]

আরও পড়ুন

করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন সিবিআই ডিরেক্টর রঞ্জিত সিনহা

করোনায় আক্রান্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু হল প্রাক্তন সিবিআই ডিরেক্টর রঞ্জিত সিনহার ৷ শুক্রবার সকালে দিল্লিতে মৃত্য়ু হয় তাঁর ৷ বয়স হয়েছিল ৬৮ বছর ৷ সূত্রের খবর, বৃহস্পতিবার রাতেই তাঁর করোনা টেস্টের রিপোর্ট এসেছিল পজিটিভ ৷

আরও পড়ুন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত ২ লক্ষ ১৭ হাজার ৩৫৩

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ ৷ গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছে ২ লক্ষ ১৭ হাজার ৩৫৩ জন ৷ গতকাল ছিল ২ লক্ষ ৭৩৯ জন ৷ এপর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪২ লাখ ৯১ হাজার ৯১৭ জন ৷ মোট সক্রিয় আক্রান্ত ১৫ লক্ষ ৬৯ হাজার ৭৪৩ ৷  স্বাস্থ্যমন্ত্রকের সর্বশেষ বুলেটিন […]

আরও পড়ুন

করোনার জের, দিল্লিতে প্রতি শনি ও রবিবার কার্ফু জারি করল কেজরিওয়াল

রাজধানীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ ৷ সংক্রমণের শৃঙ্খল ভাঙতে এবার প্রতি সপ্তাহের শনি ও রবিবার কার্ফু জারি করল কেজরিওয়ালের সরকার ৷ আজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও লেফটেন্যান্ট গভর্নর অনিল বাউজালের বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয় ৷ করোনার নতুন গাইডলাইন অনুযায়ী, অডিটোরিয়াম, শপিংমল, জিম এবং স্পা পুরোপুরি বন্ধ থাকবে ৷ […]

আরও পড়ুন

‘১৪২৮ কাটুক নিরাপদে, আনন্দে ও সুখ-শান্তিতে’, রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

বাংলা নবর্ষের শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নতুন বছর যাতে সবার নিরাপদে এবং আনন্দে কাটে, সেই প্রার্থনাই করেছেন মুখ্যমন্ত্রী৷ ট্যুইটারে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মমতা লিখেছেন, “ নব আনন্দে জাগো আজি নবরবিকিরণে। শুভ্র সুন্দর প্রীতি-উজ্জ্বল নির্মল জীবনে। ” বঙ্গবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখলেন, “ শুভ নববর্ষের আন্তরিক প্রীতি , শুভেচ্ছা ও অভিনন্দন। ১৪২৮ কাটুক নিরাপদে , আনন্দে ও সুখ-শান্তিতে। “

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২ লক্ষ ৭৩৯

দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লাখ পেরিয়ে গেল। অতিমারী শুরু পর্ব থেকে ধরলে, এই অঙ্ক এখনও পর্যন্ত ভারতের বুকে রেকর্ড। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে ভারতে আক্রান্ত হয়েছেন ২লক্ষ ৭৩৯ জন। করোনার জেরে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৮ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪০ লক্ষ ৭৪ হাজার ৫৬৪ জন। […]

আরও পড়ুন

‘নতুনের সূচনা হোক’, নববর্ষে বাংলায় টুইট করে শুভেচ্ছার সঙ্গে দলের প্রচারের ভিডিও পোস্ট করলেন নরেন্দ্র মোদি

পয়লা বৈশাখের সাতসকালে শুধু বাংলায় টুইট করে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেচ্ছা বার্তার পাশাপাশি দলের প্রচারের ভিডিও পোস্ট করে নতুন বাংলা গড়ার ও পরিবর্তনের ডাকও দিলেন তিনি। টুইটারে বাংলায় তিনি লিখেছেন, ‘বাংলার মানুষের ভালবাসা আর প্রাণস্পন্দন প্রকৃত অর্থেই মন ছুঁয়ে যায়। পয়লা বৈশাখে ভারত ও বিশ্বের নানা প্রান্তে থাকা বাঙালিদের আমার আন্তরিক শুভেচ্ছা […]

আরও পড়ুন
error: Content is protected !!