করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল জেডিইউ বিধায়ক মেওয়ালাল চৌধুরি-র

করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত বিহারের প্রাক্তন মন্ত্রী তথা জেডিইউ বিধায়ক তথা মেওয়ালাল চৌধুরি। করোনায় আক্রান্ত হয়ে পাটনার একটি হাসপাতালে চিকিত্‍সাধীন ছিলেন তিনি।

আরও পড়ুন

‘দিদি ও দিদি-ই!’ প্রধানমন্ত্রী একজন মুখ্যমন্ত্রীকে এভাবে ডাকেন, মোদিকে তোপ চিদম্বরমের

প্রায় প্রতিদিনই পশ্চিমবঙ্গে নিয়ম করে ভোট প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া জেলায় জেলায় সমাবেশ করছেন বিজেপিকে নবান্নে ক্ষমতায় বসানোর লক্ষ্যে। তার মধ্যেই শনিবার সরকারি অফিসারদের সঙ্গে কোভিড-১৯ রিভিউ মিটিং করেন তিনি। সারা দেশে করোনা ভাইরাসের লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পরিস্থতি খতিয়ে দেখতেই প্রধানমন্ত্রীর বৈঠক, যা নিয়ে তাঁকে কটাক্ষ করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ পি […]

আরও পড়ুন

করোনা পরিস্থিতি নিয়ে নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেহাল দেশের স্বাস্থ্য ব্যবস্থা। কোথাও নেই বেড, নেই অক্সিজেন। কোনও কোনও রাজ্যে আবার অপ্রতুল টিকা। এই আবহে করোনা পরিস্থিতি নিয়ে এবার বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বর্তমান এই কোভিড পরিস্থিতিকে ‘অভূতপূর্ব জরুরি অবস্থা’ বলে অভিহিত করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। আর এই পরিস্থিতি মোকাবিলায় দ্রুত টিকাকরণ করার পরামর্শ দিয়েছেন তিনি। […]

আরও পড়ুন

করোনার জের, বাংলায় সব কর্মসূচি বাতিল করলেন রাহুল, পরামর্শ অন্য দলের নেতাদেরও

নয়াদিল্লিঃ করোনা সংক্রমণ বাড়ার কারণে নিজের যাবতীয় কর্মসূচি বাতিল করলেন রাহুল গান্ধী। তিনি যে পূর্ব ঘোষিত কর্মসূচি মেনে বাংলায় ভোট প্রচারে আসছেন না তা রবিবার নিজেই টুইট করে জানিয়েছেন। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের কাছেও বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বড় জনসভা করা উচিত কিনা ভেবে দেখার আর্জি জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গত বুধবার […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২ লক্ষ ৬১ হাজার ৫০০

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬১ হাজার ৫০০ জন।  এই সময়ে প্রাণহানি হয়েছে ১,৫০১ জন রোগীর। সুস্থ হয়েছেন ১ লক্ষ ৩৮ হাজার ৪২৩ জন। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৭ লক্ষ ৮৮ হাজার ১০৯ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৮ লক্ষ ১ হাজার ৩১৬ জন।  এপর্যন্ত সুস্থ হয়েছেন ১ […]

আরও পড়ুন

করোনায় আক্রান্ত কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু

এবার করোনায় আক্রান্ত কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজু। শনিবার ট্যুইট করে নিজেই সেই তথ্য দিয়েছেন মন্ত্রী। তিনি জানিয়েছেন শনিবার করোনা টেস্টের রিপোর্ট হাতে পান তিনি। তাঁর সংস্পর্শে আসা সব ব্যক্তিদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।চিকিত্‍সকের পরামর্শ মেনে কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।

আরও পড়ুন

অবশেষে জামিন পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব

 পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় জামিন পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। শনিবার ‘দুমকা ট্রেজারি’ মামলায় তাঁর জামিন মঞ্জুর করেছে ঝাড়খণ্ড হাইকোর্ট। মোট চারটি পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন লালু। তবে এবার তিনি জেল থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ পুরনো তিনটি মামলায় আগেই জামিন পেয়েছেন তিনি। এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি লালুর জামিনের আর্জি খারিজ করে দিয়েছিল […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২ লক্ষ ৩৪ হাজার ৬৯২, মৃত ১ হাজার ৩৪১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২ লক্ষ ৩৪ হাজার ৬৯২জন। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৪১ জনের। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৭৫ হাজার ৬৪৯ জন। অ্যাক্টিভ কেস ১৬ লক্ষ ৭৯ হাজার ৭৪০ জন। দেশে এখনও পর্যন্ত ভ্যাকসিনেশনের সংখ্যা মোট ১১ কোটি ৯৯ লক্ষ ৩৭ হাজার ৬৪১ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

আরও পড়ুন

এবার পিছিয়ে গেল আইসিএসই এবং আইএসসি পরীক্ষা

সিবিএসই-র পর এবার পিছিয়ে গেল আইসিএসই এবং আইএসসি পরীক্ষা। দেশে করোনার সংক্রমণ বৃদ্ধির জন্য বুধবার সিবিএসই’র দশম শ্রেণির পরীক্ষা বাতিল ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। শুক্রবার সিদ্ধান্ত নেওয়া হল আইসিএসই ও আইএসসি’র দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা পিছিয়ে দেওয়ার। জুন মাসের প্রথম সপ্তাহে পরীক্ষার নয়া সূচির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। […]

আরও পড়ুন

করোনার জের, সন্ধে ৭টা থেকে সকাল ১০টায় করা যাবে না ভোটের প্রচার

বাকি তিন দফাতেও ৭২ ঘন্টা আগে প্রচার শেষ করার নির্দেশ ভোট প্রচারে লাগাম লাগলো নির্বাচন কমিশন। সন্ধে ৭টা থেকে সকাল ১০টায় করা যাবে না ভোটের প্রচার। ভোটের নির্ধারিত দিনের ৭২ ঘণ্টা আগে সমস্ত রাজনৈতিক দলকে প্রচার শেষ করতে হবে বলে নির্দেশ দেয় কমিশন। আগে যা ছিল ৪৮ ঘণ্টা। আগামী ৩ দফা নির্বাচনে এই নিয়ম লাগু […]

আরও পড়ুন
error: Content is protected !!