কয়লা কাণ্ডে লালাকে আরও ১ সপ্তাহের রক্ষাকবচ সুপ্রিম কোর্টের

 সুপ্রিম নির্দেশে আরও এক সপ্তাহের জন্য রক্ষাকবচ বাড়ল লালার। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত তাঁকে গ্রেফতার করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে, এদিন ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। নিজাম প্যালেসে প্রায় ৭ ঘণ্টা ধরে চলে জেরা। গত ৩০ মার্চ দীর্ঘ টালবাহানার পর সিবিআই দফতরে হাজিরা দেন লালা। সুপ্রিমকোর্টের রক্ষাকবচকে কাজে লাগিয়ে ওইদিন কেন্দ্রীয় গোয়েন্দাদের মুখোমুখি […]

আরও পড়ুন

করোনার জের, এবারে লকডাউন ঘোষণা হবে গুজরাতে, নির্দেশ হাইকোর্টের

এবারে লকডাউন ঘোষণা করতে হবে গুজরাতেও, নির্দেশ হাইকোর্টের। জানা গিয়েছে গুজরাটে প্রতিদিন প্রায় ৩০০০ মানুষ আক্রান্ত হচ্ছেন। কাজেই মহামান্য হাইকোর্ট মনে করছে এটা আটকাতে লকডাউন জারি করা প্রয়োজন। তবে সম্পূর্ণ নাকি আংশিক সেটা অবস্থা বুঝে ব্যবস্থা নিতে পারবেন গুজরাট সরকার। মঙ্গলবার অবশ্য সংক্রামিত হওয়ার সংখ্যা কম কিন্তু এতে আল্হাদিত হওয়ার কিছু নিয়ে হয়তো কালই বেড়ে […]

আরও পড়ুন

সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি এনভি রমন

নয়া দিল্লি: সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এস এ বোবদের পরে এ বার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি এনভি রমন। এপ্রিল মাসের ২৪ তারিখ শপথ গ্রহণ করবেন তিনি। আগামী ২৩ এপ্রিল অবসর গ্রহণ করতে চলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে। তাঁর অবসর গ্রহণের পর সেই পদে কে বসবেন, এই […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৯৬ হাজার ৯৮২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৯৮২ জন ৷ এর ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১.২৬ কোটি ৷কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিনে আজ সকালে জানানো হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৪৬ জন ৷ এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ৫৪৭ জন ৷

আরও পড়ুন

ছত্তীশগড়ে মাও হামলায় শহিদ জওয়ানদের শেষ শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

মাওবাদীদের সঙ্গে বাহিনীর গুলির লড়াইয়ে শহিদ ২৩জন জওয়ানকে শ্রদ্ধা জানাতে ছত্তীশগড়ে হাজির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ছত্তীশগড়ে শাহ পৌঁছনোর পর তাঁকে অভ্যর্থনা জানাতে সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। ছত্তীশগড়ে পৌঁছেই নিহত জওয়ানদের শেষ শ্রদ্ধা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন

গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত ১ লক্ষ ৩ হাজার ৫৫৮

গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩ হাজার ৫৫৮ জন। এই সময়ে কোভিডে মৃত্যু হয়েছে ৪৭৮ জনের। সব মিলিয়ে বর্তমানে ভারতের মোট কোভিড আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১ কোটি ২৫ লক্ষ ৮৯ হাজার ৬৭-এ। এর মধ্যে চিকিত্‍সাধীন আছেন ৭,৪১,৮৩০ জন। সুস্থ হয়ে গিয়েছেন ১ কোটি ১৬ লক্ষ ৮২ হাজার ১৩৬ জন। আর কোভিডে […]

আরও পড়ুন

মহারাষ্ট্রে জারি ১৪৪ ধারা ও নাইট কারফিউ, সপ্তাহান্তে লকডাউন

গত ১৪ দিন ধরে দেশে রোজ যত জন আক্রান্ত হচ্ছেন, তার ৫৭ শতাংশই মহারাষ্ট্রে। আর রোজ যত জন মারা যাচ্ছেন, তার ৪৭ শতাংশ এই রাজ্যেই। রবিবার শুধু মুম্বইতেই আক্রান্ত হয়েছেন ১১ হাজার জন। শনিবার একদিনে এই রাজ্যে নতুন আক্রান্ত ৫০ হাজারের বেশি। শুক্রবার সংখ্যাটা ছিল ৪৮ হাজারের বেশি। এবার তাই করোনা রুখতে আরও কড়াকড়ি শুরু […]

আরও পড়ুন

ফের বাড়ছে করোনা সংক্রমণ, জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী

 ফের লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৩হাজার ২৪৯। গত ১৯ সেপ্টেম্বর আক্রান্তের সংখ্যা ছিল ৯৩ হাজার ৩৩৭। তার পর থেকে আক্রান্তের সংখ্যা এতটা বাড়েনি। এরকম এক অবস্থায় দেশে করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রে খবর, ওই বৈঠকে ছিলেন মন্ত্রিসভার অধিকাংশ সচিব, […]

আরও পড়ুন

ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ ২২ জওয়ান, আহত ৩২

 ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদীদের সঙ্গে সিআরপিএফদের গুলির লড়াইয়ে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ছত্তিশগড়ে মাওবাদী হামলায় শহিদ হয়েছেন ২২ জন জওয়ান। আহত হয়েছেন ৩২ জন। শনিবার বিজাপুর জেলায় যৌথ তল্লাশি অভিযান চালাচ্ছিল সিআরপিএফের কোবরা ব্যাটেলিয়ন, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও স্পেশাল টাস্ক ফোর্স। অভিযান চলাকালীনই জঙ্গলের ভিতর থেকে অতর্কিতে হামলা চালায় মাওবাদীরা। দু’‌পক্ষের […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৯৩ হাজার ২৪৯

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৩ হাজার ২৪৯ জন। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৫১৩ জন। যা গত বছর ডিসেম্বর মাসের রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে। প্রসঙ্গত, গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৭১৪ জন। এদিকে এসবের মাঝখানেই কমছে দৈনিক সুস্থতার হার। দেশে করোনার জেরে মোট আক্রান্ত১ কোটি, ২৪ লাখ, ৮৫ হাজার, ৫০৯ জন। সুস্থ […]

আরও পড়ুন
error: Content is protected !!