১০০ ঘন্টার পর ছত্তিশগড়ে মাওবাদীদের হাত থেকে মুক্তি পেলেন সিআরপিএফের জওয়ান

হাসি ফিরল পাঁচ বছরের ছোট্ট রাঘবীর মুখে। কয়েকদিন আগেই ছোট্ট মেয়েটা ভিডিও বার্তায় কাঁদতে কাঁদতে বলেছিল, ‘নকশাল কাকু, আমার বাবাকে ফিরিয়ে দাও প্লিজ।’ ছোট্ট সেই মেয়েদের আবেদনেই নকশালদের মন গলল কি না, জানা নেই। তবে বন্দি করার পাঁচ দিন পর ছত্তীসগড়ের বিজাপুর থেকে অপহৃত সিআরপিএফ জওয়ান রাকেশ্বর সিং মানহসকে মুক্তি দিল মাওবাদীরা।  মাওবাদী ডেরায় বন্দিদশা […]

আরও পড়ুন

উত্তরপ্রদেশের বিজনোরে রাসায়নিক তৈরির কারখানায় বিস্ফোরণ, মৃত ৫

উত্তরপ্রদেশের বিজনোরে এক রাসায়নিক তৈরির কারখানায় বিস্ফোরণ ৷ বিস্ফোরণের জেরে আগুন লেগে যায় কারখানায় ৷ দুর্ঘটনায় মারা গিয়েছেন ৫ জন শ্রমিক ৷ বিস্ফোরণের খবর পেয়ে দুর্ঘটনাস্থানে আসে পুলিশ ও দমকল বাহিনী ৷ ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷

আরও পড়ুন

মধ্যপ্রদেশের শহরাঞ্চলে আগামীকাল সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত লকডাউন

উত্তরপ্রদেশ, পঞ্জাবে, মহারাষ্ট্রের নাইট কার্ফুর পর এবার ৬০ ঘণ্টার লকডাউন মধ্যপ্রদেশের শহরাঞ্চলে ৷ আগামীকাল অর্থাৎ, শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত এই লকডাউন চলবে ৷ ৬০ ঘণ্টার এই লকডাউন চলবে মূলত মধ্যপ্রদেশের শহরাঞ্চলগুলিতে। যাতে নতুন করে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। করোনা সংক্রমণে লাগাম টানতেই এই নয়া সিদ্ধান্ত বলে সাফ জানিয়েছে শিবরাজ […]

আরও পড়ুন

দিল্লির দামোদর পার্কের কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড

দিল্লির দামোদর পার্কের একটি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছে দমকলের ২৫টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টার করা হচ্ছে। তবে ইতিমধ্যেই ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। বহুতলের ভিতর থেকে রীতিমতো ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা হচ্ছে। আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। 

আরও পড়ুন

করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন প্রধানমন্ত্রী

করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন দিল্লি এইমসে ভ্যাকসিন নেওয়ার পরে মোদি দেশবাসীর উদ্দেশে আহ্বান জানান, যাঁরা ভ্যাকসিন নেওয়ার উপযুক্ত বিবেচিত হবেন, তাঁরা দ্রুত নিয়ে নিন। গত ১ মার্চ থেকে ৬০ বছরের বেশি বয়সী ও ৪৫ বছরের বেশি বয়সের যাঁরা প্রাণঘাতী রোগে আক্রান্ত, তাঁদের করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয়। এদিন ভ্যাকসিন নেওয়ার […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ১ লক্ষ ২৬ হাজার ২৬৫

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ১ লক্ষ ২৬ হাজার ২৬৫ জন। এর ফলে দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯ লক্ষ ৫ হাজার ২১ জন। করোনার মরণ কামড়ে প্রাণ হারিয়েছে ৬৮৪ জন। এখনও পর্যন্ত মারা গিয়েছে ১ লক্ষ ৬৬ হাজার ৮৬২ জন।গত ২৪ ঘন্টায় করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯হাজার […]

আরও পড়ুন

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পরেও লখনউ হাসপাতালের ৪০ জন চিকিৎসক করোনা পজিটিভ

করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওযার পরও কোভিড–১৯–এ আক্রান্ত হলেন ৪০ জন চিকিৎসক। জানা গিয়েছে, লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটির ভাইস–চ্যান্সেলর লেফটেন্যান্ট জেনারেল (‌অবসরপ্রাপ্ত)‌ বিপিন পুরি সহ ৪০ জন চিকিৎসকের কোরনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর পরই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে বিভিন্ন মহল থেকে। জানা গিয়েছে, যে গত ২৫ মার্চ ভাইস-চ্যান্সেলর করোনা ভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় […]

আরও পড়ুন

ফের অপরিবর্তিতই থাকল রেপো রেট

দেশে ফের একবার মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা সংক্রমণ। তারই প্রভাবে রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট ও রিভার্স রেপো রেট অপরিবর্তিতই থাকল। বুধবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ ভিডিও কনফারেন্সে জানান, কোভিড পরিস্থিতির কারণেই এই রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “দেশের অর্থনীতি যতদিন করোনাভাইরাসের প্রভাব কাটিয়ে উঠবে না, ততদিন এই সুদের হার অপরিবর্তিতই রাখা […]

আরও পড়ুন

একা গাড়ি চালানোর সময় মাস্ক পরা বাধ্যতামূলক,‌ নির্দেশ দিল্লি হাইকোর্টের

‌নয়াদিল্লিঃ গাড়ির ভেতরে একা থাকলে কিংবা একা গাড়ি চালালে মাস্ক অতটা জরুরী নয় বলে জানিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কিন্তু যেখানে দিনদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, তাতে রাস্তাঘাটে বেরোলেই মাস্ক পরা বাধ্যতামূলক জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে বাতানুকুল গাড়িতে কম তাপমাত্রায় ভাইরাস বেশি সময় ধরে টিকে থাকতে পারে ও ছড়িয়ে পড়তে পারে। তাই একা গাড়িতে থাকলেও মাস্ক পরা […]

আরও পড়ুন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত ১ লক্ষ ১৫ হাজার ৭৩৬

আজ দৈনিক সংক্রমণ লাখের গণ্ডী টপকে গেছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লক্ষ ১৫ হাজার ৭৩৬ জন। সবমিলিয়ে ভারতে করোনা আক্রান্তের মোট সংখ্যা ১ কোটি ২৮ লক্ষ ১ হাজার ৭৮৫। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার মৃত্যু হল ৬৩০ জন। যেখানে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৮ লক্ষ ৪৩ হাজার ৪৭৩। গতকাল হাসপাতাল থেকে […]

আরও পড়ুন
error: Content is protected !!