আজমেঢ় শরিফে উরস উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো চাদর চড়ালেন রিজিজু

আজ সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিস্তির 813তম উরস উৎসব ৷ সেই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চাদর পাঠালেন আজমেঢ় শরিফ দরগায় ৷ সেই চাদর শনিবার আজমেঢ় শরিফ দরগায় চড়়ালেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ৷ কেন্দ্রীয় মন্ত্রী ভগীরথ চৌধুরী এবং রাজস্থানের জলসম্পদ মন্ত্রী সুরেন্দ্র সিং রাওয়াতও এ দিন কিরেন রিজিজুর সঙ্গে উপস্থিত ছিলেন ৷ রিজিজু বলেন, ‘‘উরস […]

আরও পড়ুন

চাকা পিছলে গভীর খাদে গাড়ি পড়ে মৃত ৩ সেনা, আহত ২

রাস্তায় পিছলে গিয়ে গভীর খাদে পড়ে গেল সেনার গাড়ি ৷ শনিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার উলার ভিউপয়েন্ট নামক জায়গায় ৷ পথ দুর্ঘটনায় প্রথমে 2 জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল ৷ পরে আরও একজনের মৃত্যু হয় ৷ আহত 2 জন ৷ গাড়িতে ঠিক কতজন ছিলেন সেটা এখনও সঠিক জানা যায়নি। ভারতীয় […]

আরও পড়ুন

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ৬, জখম বহু

শনিবার সকালে তামিলনাড়ুর বিরুধনগর জেলার সাত্তুরের কাছে এক বাজি কারখানায় বিস্ফোরণে ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। আহত বেশ কয়েকজন। এদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা সংকটজনক। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সাইনাথ নামে ওই বেসরকারি বাজি কারখানার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার চারটি ঘর […]

আরও পড়ুন

প্রয়াত পদ্মবিভূষণ প্রাপ্ত বিজ্ঞানী রাজাগোপাল চিদাম্বরম

প্রয়াত বিজ্ঞানী রাজাগোপাল চিদাম্বরম ৷ 1975 এবং 1998 সালের পারমাণবিক পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি ৷ পারমাণবিক শক্তি বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, শনিবার 88 বছর বয়সে দেহাবসান হয়েছে প্রবাদপ্রতীম এই বিজ্ঞানীর।সকাল 3.20 টায় মুম্বইয়ের জাসলোক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান এবং ভারত সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা ছিলেন চিদাম্বরম […]

আরও পড়ুন

দিল্লির বিধানসভা নির্বাচনে ২৯ জনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি

দিল্লি বিধানসভা নির্বাচনে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি ৷ 29 জনের তালিকায় রয়েছেন বেশ কয়েকজন প্রাক্তন সাংসদ ও দলের হেভিওয়েট নেতার নাম ৷ মুখ্য়মন্ত্রী অতিশীর বিরুদ্ধে প্রাক্তন সাংসদ রমেশ বিধুরিকে প্রার্থী করেছে গেরুয়া শিবির ৷ অন্যদিকে, নয়াদিল্লি কেন্দ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রাক্তন সাংসদ পারভেশ ভার্মাকে প্রার্থী করল বিজেপি ৷ […]

আরও পড়ুন

ভারত সফরে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান

ভারত সফরে আসছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান ৷ হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, দু’দিনের ভারত সফরে যাচ্ছেন সুলিভান ৷ 5 ও 6 জানুয়ারি ভারতেই থাকবেন তিনি ৷ বৈঠক করবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর-সহ একাধিক শীর্ষ আধিকারিকের সঙ্গে ৷ আগামী 20 জানুয়ারি দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে […]

আরও পড়ুন

তামিলনাড়ুতে স্কুলে খেলতে গিয়ে নর্দমায় পড়ে মৃত পড়ুয়া

 স্কুলে গিয়ে দুর্ঘটনা ৷ নর্দমায় পড়ে মৃত্যু সাড়ে তিন বছরের পড়ুয়া লিয়া লক্ষ্মীর ৷ শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ভিল্লুপুরম জেলার ভিক্রাভান্দি এলাকার একটি বেসরকারি স্কুলে ৷ বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ স্কুলের সামনে ক্ষোভে ফেটে পড়ে নিহত শিশুর পরিবারের লোকজন ৷ থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ৷ পুলিশের […]

আরও পড়ুন

এবার প্রাদুর্ভাব এইচএমপিভি ভাইরাসের

করোনার আতঙ্ক এখনও পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি বিশ্ব ৷ তারমধ্যেই চিনে আবারও একটি নতুন ভাইরাস উদ্বেগ বাড়িয়েছে । ফের দেখা গিয়েছে ভাইরাসের আতঙ্ক । এই ভাইরাস শিশু থেকে বৃদ্ধ, সকলকেই আক্রান্ত করছে । সংক্রমণের ঘটনা দ্রুত বাড়ছে । ফলে হাসপাতালগুলিতে উপচে পড়া ভিড় । চিনে শনাক্ত হওয়া এই নতুন ভাইরাসের উপসর্গ কোভিড-১৯ অতিমারির মতোই । […]

আরও পড়ুন

কুয়াশার চাদরে ঢেকে গেল দিল্লি, দেরিতে চলছে ২০০টির বেশি বিমান

রাজধানী দিল্লিতে শীতের মাত্রা বেড়েছে। দিল্লি আজ ঘন কুয়াশা পরিলক্ষিত হচ্ছে। আজ তাই দিল্লিতে দৃশ্যমান পরিমাণও কম। এই আবহে আজ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যহত হয়েছে বিমান পরিষেবা।  সূত্র মারফত জানা গিয়েছে যে, স্বল্প দৃশ্যমানতার মধ্যে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও জানা গিয়েছে যে, আজ অন্তত ২০০টি ফ্লাইট দেরিতে চলছে এবং একাধিক ফ্লাইট বাতিল করা […]

আরও পড়ুন

নিজের জিভ কেটে ভগবান শিবকে উৎসর্গ করল একাদশ শ্রেণির ছাত্রী

ছত্তিশগড়ে অবাক করা কাণ্ড। একাদশ শ্রেণির পড়ুয়া নিজের জিভ কেটে উৎসর্গ করলেন পরম ব্রহ্ম, জগৎ পিতা, ভগবান শিবকে। এই ঘটনার জেরে রীতিমতো রে রে কাণ্ড পড়ে গিয়েছে ছত্তিশগড়ের সাকি জেলায়। জিভ কাটার পরই রক্তে ভেসে যায় ওই পড়ুয়ার দেহ। যে মন্দিরে সে এই কাণ্ড ঘটায় সেখানে রক্তে ভেসে যায়। এরপর সে মন্দিরের ভিতরে প্রবেশ করে […]

আরও পড়ুন
error: Content is protected !!