```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আজমেঢ় শরিফে উরস উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো চাদর চড়ালেন রিজিজু

আজ সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিস্তির 813তম উরস উৎসব ৷ সেই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চাদর পাঠালেন আজমেঢ় শরিফ দরগায় ৷ সেই চাদর শনিবার আজমেঢ় শরিফ দরগায় চড়়ালেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ৷ কেন্দ্রীয় মন্ত্রী ভগীরথ চৌধুরী এবং রাজস্থানের জলসম্পদ মন্ত্রী সুরেন্দ্র সিং রাওয়াতও এ দিন কিরেন রিজিজুর সঙ্গে উপস্থিত ছিলেন ৷ রিজিজু বলেন, ‘‘উরস উৎসব উপলক্ষে সমস্ত সম্প্রদায়ের মানুষ ‘গরিব নওয়াজ’-এর কাছে আশীর্বাদ চান । প্রধানমন্ত্রী মোদির তরফে দেওয়া চাদর চড়ানো মানে পুরো দেশের মানুষের হয়ে তা নিবেদন । আজমেঢ় শরিফ দরগায় যাওয়ার সময় লক্ষ লক্ষ মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হয় । আমরা এটি কাটিয়ে উঠতে নতুন কিছু শুরু করার চেষ্টা করছি ৷” আজমেঢ় শরিফের অনুষ্ঠানের আগে কিরেণ রিজিজু শুক্রবার নয়াদিল্লিতে হযরত নিজামুদ্দিন আউলিয়ার মাজার পরিদর্শন করেন । রিজিজু বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খাজা মঈনুদ্দিন চিস্তির উরসে আজমেঢ় শরিফ দরগায় চড়ানোর জন্য চাদর দিয়েছেন ৷” কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু এ দিন সকালে জয়পুর বিমানবন্দরে পৌঁছন এবং সেখান থেকে সড়কপথে আজমেঢ় শরিফে যান । এরপর দরগায় গিয়ে চাদর অর্পণ করেন । চাদর চড়ানোর পাশাপাশি শনিবার কেন্দ্রীয় মন্ত্রী আজমেঢ় শরিফের অফিসিয়াল ওয়েব পোর্টাল এবং ‘গরিব নওয়াজ’ নামে নতুন মোবাইল অ্যাপ চালু করেন ৷ যার লক্ষ্য হল, ভক্তদের সুবিধার্থে এবং উরস উদযাপনের সময় সমন্বয় আরও ভালো করা । জয়পুর বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিরেন রিজিজু বলেন, ‘‘উরসের সময় ‘গরিব নওয়াজ’-এর দরগায় যাওয়া আমাদের দেশের পুরনো ঐতিহ্য ৷ আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে দেওয়া চাদর চড়ানোর সুযোগ পেয়েছি । এই বার্তাটি সম্প্রীতি ও ভ্রাতৃত্বের । দেশে একটি সম্প্রীতিপূর্ণ পরিবেশ থাকা উচিত এবং প্রতিটি স্তরের মানুষের একসঙ্গে বসবাস করা উচিত । এই প্রার্থনা নিয়েই আজমেঢ় শরিফে চাদর চড়ানো ।”

error: Content is protected !!