```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

স্কুল চত্বরে লুকিয়ে ধূমপান করতে দেখে ফেলায় সহপাঠীকে পিটিয়ে খুন করল অষ্টম শ্রেণীর ২ পড়ুয়া

দুই সহপাঠী স্কুল চত্বরে লুকিয়ে ধূমপান করছিল। আর তা দেখে ফেলেছিল তাদেরই আরেক সহপাঠী। আর সেই কারণে তাকে খুন করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে দিল্লির বদরপুর থানা এলাকায়। ইতিমধ্যে শুক্রবার দুই অভিযুক্ত নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, নিহত কিশোরের বয়স ১২ বছর। অষ্টম শ্রেণির ছাত্র ছিল সে। দিল্লির এমসিডি স্কুলে পড়ত সে। শুক্রবার রাতে দিল্লির বদরপুরে স্কুলের কাছে একটি ড্রেন থেকে তার দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, রাত ৮টা ২০ মিনিট নাগাদ একটি পিসিআর কল আসে। যেখানে পুলিশকে জানানো হয়, একটি স্কুল ছাত্রের দেহ ড্রেনে পড়ে থাকার কথা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বদরপুর থানার পুলিশ। নিহত ছাত্রের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় তদন্তকারীরা। কীভাবে মৃত্যু হল তার তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তরা মৃত ছাত্রের সঙ্গে একই ক্লাসে পড়ে বলে জানিয়েছেন তদন্তকারীরা। দুজনকে লুকিয়ে সিগারেট টানতে দেখে ওই কিশোর স্কুলে শিক্ষককে বলে দেবার কথা বলেছিল। এরপর দুজন মিলে তার উপর চড়াও হয়। ভারী ও ভোঁতা বস্তু দিয়ে তাকে মারধর করে হত্যা করা হয় বলে অভিযোগ। দুই নাবালক অভিযুক্তকে জুভেনাইল কোর্টে তোলা হবে।

error: Content is protected !!