```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

কয়লা কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার ইসিএল-এর বর্তমান ও প্রাক্তন জিএম সহ ৭

কয়লা দুর্নীতিতে সিবিআইয়ের জালে সাতজন ইসিএল কর্তা। সংস্থার বর্তমান এবং প্রাক্তন-সহ মোট ৪ জেনারেল ম্যানেজার গ্রেফতার। ধৃতদের মধ্যে রয়েছেন বর্তমান জেনারেল ম্যানেজার এসসি মিত্র। মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সারাদিন ধরে তাদের জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের বিরুদ্ধে প্রমাণ নিয়েই জিজ্ঞাসাবাদ শুরু হয়। সূত্রের খবর, ধৃতদের উত্তরে অসঙ্গতি মেলে। এরপরই সংস্থার বর্তমান ও প্রাক্তন-সহ ৪ জেনারেল ম্য়ানেজার এবং আরও তিন জনকে গ্রেফতার করে অ্য়ান্টি কোরাপশন ব্রাঞ্চ। বর্তমান জিএম এসসি মিত্র ছাড়াও, ধৃতরা হলেন প্রাক্তন জেনারেল ম্যানেজার অভিজিৎ মল্লিক, সুশান্ত বন্দ্যোপাধ্যায়, তন্ময় দাস। এছাড়া গ্রেফতার হয়েছেন ইসিএল-এর ম্যানেজার মুকেশ কুমারকে। 

error: Content is protected !!