```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

অনুব্রত-সুকন্যার অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকার হদিশ পেল সিবিআই

অনুব্রত-সুকন্যার আরও একটি লটারির হদিশ পেল সিবিআই। তদন্তকারীদের দাবি, পঞ্চম লটারিতে ৫০ লক্ষ টাকা পেয়েছিলেন সুকন্যা। একের পর এক লটারির হদিশ মেলায় তদন্তকারীরা একপ্রকার নিশ্চিত যে, কালো টাকা সাদা করতে লটারিকে ব্যবহার করেছিল অনুব্রত-সুকন্যা। যদিও গোটা বিষয়টা এখনও তদন্ত সাপেক্ষ। এদিকে আজ ফের আদালতে তোলা হবে অনুব্রতকে। সিবিআইয়ের দাবি, ২০২০ সালেও লটারিতে ৫০ লক্ষ টাকা পেয়েছিলেন সুকন্যা। ব্যাংকের তথ্য যাচাইয়ের সময় মিলেছে তাঁর প্রমাণ। কেন্দ্রীয় তদন্তকারীদের অনুমান, গরু পাচারের টাকা এভাবে ঘুরপথে অনুব্রত-সুকন্যার অ্যাকাউন্টে ঢুকেছে। লটারি সংস্থাকে ভুল বুঝিয়ে ওইপথে কালো টাকা সাদা করার চক্রান্ত করা হয়েছে। আর সেই কারণেই লটারি জেতার টাকার দিকে নজর সিবিআইয়ের। চলতি বছরের শুরুতে লটারিতে ১ কোটি টাকা পেয়েছিলেন অনুব্রত মণ্ডল। যা ভাবিয়েছিল সিবিআইকে। সেই ঘটনার তদন্তে নেমে পরবর্তীতে আরও ৩টি লটারির হদিশ পায় সিবিআই। জানা যায়, ২০১৯ সালেও একটি লটারি কেনা হয়েছিল। তার পুরস্কার বাবদ ১০ লক্ষ টাকা যায় অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্টে। এরপর আরও দু’ দফায় লটারির টিকিট কেনে পুরস্কার জেতেন সুকন্যা মণ্ডল। একবার ২৫ লক্ষ ও আরেকবার ২৬ লক্ষ টাকা। সবমিলিয়ে মোট ৬১ লক্ষ টাকা জমা পড়ে তাঁর অ্যাকাউন্টে।

error: Content is protected !!