```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মণীশ সিসোদিয়াদের বিরুদ্ধে জারি হয়নি লুকআউট নোটিস , জানিয়ে দিল সিবিআই

কয়েক ঘণ্টার মধ্যেই পালা বদল ৷ আজ সকালে সংবাদমাধ্যমে প্রকাশিত হয় যে, দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া-সহ ১৫ জনের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে সিবিআই ৷ এরপর মণীশ সিসোদিয়া একটি টুইট করে মোদিকে বেঁধেন এবং জানান যে, তিনি তো দিল্লির রাস্তাঘাটেই ঘুরে বেড়াচ্ছেন ৷ তাঁর প্রশ্ন, এটা কী ধরনের নাটক ? তিনি লেখেন, “আপনার সব তল্লাশি অভিযান ব্যর্থ হয়েছে ৷ কিছু পাননি ৷ এক পয়সারও নয়ছয় ধরা পড়েনি ৷ এবার আপনি লুকআউট নোটিস জারি করে জানাচ্ছেন, মণীশ সিসোদিয়াকে পাওয়া যাচ্ছে না ৷ এটা কী ধরনের নাটক, মোদিজি ? আমি তো দিল্লিতে খোলাখুলি ঘুরে বেড়াচ্ছি ৷ বলুন কোথায় আসতে হবে ?” এরপর সিবিআই তাদের বক্তব্য জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে এখনও লুকআউট নোটিস জারি করা হয়নি ৷ তবে সেই প্রক্রিয়া চলছে এবং খুব শিগগিরি লুকআউট নোটিস দেওয়া হবে ৷ দিল্লির আবগারি নীতি নিয়ে এঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

error: Content is protected !!