```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আরজি কর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ পরীক্ষা করবে সিবিআই!

সূত্রের খবর, আরজি কর-কাণ্ডে এবার বড় পদক্ষেপ করতে চলেছে সিবিআই। আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য তাঁর পলিগ্রাফ টেস্ট করা হতে পারে । সিবিআই পলিগ্রাফ টেস্ট করবে বলে ঠিক করেছে । তবে গোটাটাই হবে দিল্লির থেকে সবুজ সংকেত পাওয়ার পর । সূত্রের খবর, সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করার আগে যে সব আইনি পদক্ষেপ করতে হয়, সেগুলি সবই করার কাজ শুরু করে দিয়েছে সিবিআই । তবে এই পরীক্ষা করতে গেলে অবশ্যই আদালতের অনুমতি দরকার । সিবিআই সূত্রের খবর, নিজেদের মধ্যে বৈঠক করে সবুজসংকেত পেলেই আদালতের দ্বারস্থ হবেন সিবিআইয়ের গোয়েন্দারা । ইতিমধ্যেই সিবিআইয়ের তদন্তকারীরা দিল্লির আধিকারিকদের সঙ্গে এই নিয়ে ভিডিও কনফারেন্সে একটি বৈঠক করছেন । জানা গিয়েছে, আদেও সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টর প্রয়োজনীয়তা এই মুহূর্তে রয়েছে কি না, তা জানার জন্যই দিল্লির সদর দফতরের সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলছেন এখানকার সিবিআই আধিকারিকরা ।

পলিগ্রাফ টেস্ট কী ?

এই বিষয়ে বিশেষ সূত্রে জানা যাচ্ছে যে, কোনও সন্দেহজনক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের সময় কতগুলি বিষয়ে নিশ্চিত হতেই এই পরীক্ষা করা হয় ৷ তদন্তকারীরা মূলত জানতে চান,

  • ব্যক্তি তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করছেন, নাকি তিনি মিথ্যা কথা বলছেন ?
  • তিনি আদতে কোনও বিষয় কি লুকিয়ে যাচ্ছেন ?
  • তিনি যখন তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের এই বিষয়ে কোনও রকমের তথ্য দিচ্ছেন, সেই সময় তাঁর শরীরের ভিতরে কোনও রকমের প্যালপিটেশন বা টেনশন হচ্ছে কি ?
  • অভিযুক্তের শরীরের নিঃশ্বাস-প্রশ্বাসের মধ্যে কত সেকেন্ডের ব্যবধান থাকছে ?
  • তিনি টেনশনে রয়েছেন কি ?
  • তাঁর শরীরের রক্তচাপ ঊর্ধ্বমুখী নাকি নিম্নমুখী ?
  • তাঁর শরীর থেকে সেই সময় কত পরিমাণ ঘাম বের হচ্ছে ?

পলিগ্রাফ টেস্টের সময় শরীরের এই সব পুঙ্খানুপুঙ্খ তথ্য হাতে আসে তদন্তকারীদের । সিবিআই সূত্রের খবর, পলিগ্রাফ যন্ত্রে সাধারণত চারটি বিষয় লক্ষ্য করা হয়, শ্বাস-প্রশ্বাসের গতি, পালস রেট, রক্তচাপ এবং কতটা ঘাম বের হচ্ছে তার পরিমাণ । বাকিগুলিও গুরুত্বপূর্ণ

error: Content is protected !!