```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই হানা

আজ রাজ্যে যখন দুদিনের বঙ্গ সফরের পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেই সময় সকাল থেকে নিয়োগ দুর্নীতি তদন্তে তৎপর হয়ে উঠলো, সিবিআই।মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে পৌঁছল সিবিআই। শুক্রবার দুপুরে মুর্শিদাবাদের কান্দিতে জীবনকৃষ্ণ সাহার বাড়িতে যান সিবিআই(CBI) আধিকারিকরা। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া উচিত কৌশিক ঘোষকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে জেরা শুরু করছেন সিবিআই অফিসাররা।নিয়োগ দুর্নীতিতে আগেই নাম জড়িয়েছিল বড়ঞার তৃণমূল বিধায়কের। অডিয়ো ক্লিপে তাঁকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নিতে শোনা গিয়েছিল। এক ব্যক্তিকে চাকরি না দিতে পারায় ৫ লক্ষ টাকা ফেরত দেবেন বলে সেই অডিয়ো ক্লিপে জানিয়েছিলেন তিনি। তারপর জীবনকৃষ্ণ সাহার ঘনিষ্ঠ তৃণমূল নেতা কৌশিক ঘোষকে গ্রেফতার করে সিবিআই। অভিযোগ, কেন্দ্রীয় সরকারি চাকরি ছেড়ে চাকরি বিক্রির দালালি শুরু করেছিলেন ওই যুবক। যদিও কৌশিকের সঙ্গে নিজের ঘনিষ্ঠতা অস্বীকার করেন জীবনকৃষ্ণবাবু। শুক্রবার প্রবল তাপপ্রবাহের মধ্যে জীবনকৃষ্ণবাবুর বাড়িতে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। বিধায়ক বাড়িতেই আছেন বলে জানা গিয়েছে। তাঁকে জেরা করছেন গোয়েন্দারা। বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ। অন্যদিকে কলকাতায় নিজাম প্যালেসের(Nizam Palace) সিবিআই দপ্তরে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে আসা হয়েছে।

error: Content is protected !!