```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

লালুর বাড়িতে সিবিআই তল্লাশি

লালুপ্রসাদ যাদবের বাড়িতে সিবিআই তল্লাশি ৷ আরজেডি প্রধানের বাড়ির পাশাপাশি আরও 17টি জায়গায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ তিনি রেলমন্ত্রী থাকাকালীন হয়েছিল অনিয়ম ৷ তার জন্যই এই অভিযান চালানো হচ্ছে বলে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে । জানা গিয়েছে, ১০ সার্কুলার রোডে রাবড়ি দেবীর বাড়িতে অভিযান চালানো হচ্ছে । সিবিআইয়ের ৭সদস্যের একটি প্রতিনিধি দল এই অভিযান চালাচ্ছেন । রয়েছেন পুরুষ ও মহিলা উভয় অফিসাররাই ৷ তল্লাশির জন্য ভিতরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না ৷লালুপ্রসাদ ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত যখন রেলমন্ত্রী ছিলেন, তখন তাঁর আমলে দুর্নীতি হয় ৷ তার জন্যই অভিযান চালাচ্ছে সিবিআই ৷ সিবিআইয়ের তরফে লালুপ্রসাদ এবং তাঁর মেয়ের বিরুদ্ধে নতুন করে দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে ৷ এই নতুন মামলায় দিল্লি এবং বিহারের মোট 17টি জায়গায় অভিযান চালানো হচ্ছে ।

error: Content is protected !!