```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ফের অনুব্রতকে তলব করল সিবিআই

সোমবার চিকিৎসার জন্য এসএসকেএম গিয়েছিলেন ৷ সেই কারণে সিবিআই-এর সমন থাকা সত্বেও হাজিরা দিতে পারেননি বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ৷ তবে বুধবার ফের গরু পাচার কাণ্ডে তাঁকে তলব করল সিবিআই । জানা গিয়েছে, নোটিশ মারফত অনুব্রত মণ্ডলকে জানানো হয়েছে, বেলা 11টা নাগাদ তাঁকে নিজাম প্যালেসে আসতে হবে । যদিও অনুব্রত মণ্ডল বুধবার কী করবেন, সে বিষয়ে এখনও পর্যন্ত তাঁর আইনজীবীর থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ গরু পাচার কাণ্ডে সোমবার নিজাম প্যালেসে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই। কিন্তু নিজের শারীরিক পরীক্ষার জন্য সে দিন এসএসকেএম হাসপাতালে যান অনুব্রত মণ্ডল । সকাল এগারোটা নাগাদ চিনার পার্কের ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়েন তিনি । এরপর বেলা বারোটা নাগাদ তাঁকে দেখা যায় এসএসকেএম হাসপাতালে । সেখানে তিনি তাঁর মেডিক্যাল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলেন । জেনারেল ফিজিশিয়ান-সহ কার্ডিয়োলজি বিভাগের চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন । কিন্তু তাঁকে হাসপাতালে ভর্তি করার কোনও প্রয়োজন এখনই নেই বলে সাফ জানিয়ে দেওয়া হয় এসএসকেএম হাসপাতালের তরফে । এরপর তিনি এসএসকেএম হাসপাতাল থেকে বেরিয়ে চিনার পার্কের ফ্ল্যাটে যান এবং সেখান থেকে বীরভূমের উদ্দেশে রওনা হন ।এরপরেই দেখা যায় বাইক চালিয়ে সিবিআই-এর এক আধিকারিক অনুব্রত মণ্ডলের চিনার পার্কের ফ্ল্যাটে আসেন । অনুব্রত মণ্ডল কখন চিনার পার্কের ফ্ল্যাটে এসেছিলেন এবং কখন বেরিয়েছিলেন সেই সময় জেনে ওই আধিকারিক সেখান থেকে বেরিয়ে যান । এরপর দেখা যায়, আজ সকালে ফের অনুব্রত মণ্ডলকে আগামিকাল, বুধবার নিজাম প্যালেসে আসার জন্য নোটিশ পাঠানো হয়েছে ।

error: Content is protected !!