```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ন্যূনতম পেনশন মাসে ১০ হাজার টাকা! কর্মীদের দাবি মেনে বড় ঘোষণা কেন্দ্রের

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ইউনিফায়েড পেনশন স্কিম বা অভিন্ন পেনশন প্রকল্পের সূচনা করল নরেন্দ্র মোদি সরকার৷ শনিবারই এই নতুন প্রকল্পের ঘোষণা হয়ে গেল৷ এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাই ঠিক করবেন, তাঁরা ন্যাশনাল পেনশন স্কিম (এনপিএস)-এর আওতায় থাকবেন না কি বিকল্প হিসেবে ইউনিফায়েড পেনশন স্কিম (ইউপিএস)-কে বেছে নেবেন৷ একই ভাবে রাজ্য সরকারগুলিও নিজেদের কর্মচারীদের জন্য ইউপিএস-কে বেছে নিতে পারবে৷ ১ এপ্রিল, ২০২৫ থেকে ইউপিএস কার্যকর হবে৷ প্রথম বছর এই প্রকল্প রূপায়নের খরচ পড়বে ৬২৫০ কোটি টাকা৷ ২০০৪ সাল থেকে যাঁরা এনপিএস প্রকল্পের আওতায় অবসর গ্রহণ করেছেন, তাঁরাও নতুন এই পেনশন প্রকল্পের সুবিধা পাবেন৷রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দাবি করেছেন, এই প্রকল্প চালুর ফলে অন্তত ২৩ লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই এ দিন নতুন পেনশন প্রকল্পে অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ নতুন এই প্রকল্পে সরকারি কর্মচারীদের জন্য ন্যূনতম নিশ্চিত পেনশন, পরিবারের জন্য ন্যূনতম পেনশন পাওয়ার নিশ্চয়তা থাকছে৷ এ দিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বড় প্রকল্পে ছাড় দেওয়া হয়৷ বর্তমান পেনশন প্রকল্পে কর্মচারীদের দশ শতাংশ অবদান থাকে, কেন্দ্রের অবদান থাকে ১৪ শতাংশ৷ নতুন প্রকল্পে তা বাড়িয়ে ১৮ শতাংশ করা হচ্ছে৷

error: Content is protected !!