এবার জেড প্লাস নিরাপত্তা হিমন্ত বিশ্ব শর্মাকে

উত্তর পূর্ব ভারতে বিজেপিকে শক্ত জমির ওপর দাঁড় করানো কারিগর হিমন্ত বিশ্বশর্মাকে নিরাপত্তা পুরস্কার। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে জেডি প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল অমিত শাহ-র মন্ত্রক। দেশে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান অমিত শাহ, মুকেশ আম্বানি-রা। এতদিন হিমন্ত বিশ্বশর্মা জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। তাও আবার শুধু উত্তর পূর্ব ভারতে। এবার ভারতের যেখানেই হিমন্ত যান তিনি সিআরপিএফ নিরাপত্তা বলয় সহ জেডি প্লাস নিরাপত্তা পাবেন। অসমের পাশাপাশি উত্তর পূর্ব ভারতে এখন হিমন্তই হয়ে উঠে বিজেপির মুখ। মহারাষ্ট্রে একনাথ শিন্ডের সরকার গড়ার পিছনেও হিমন্তের ভূমিকা ছিল।

error: Content is protected !!