```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

প্রয়াত চার্লি চ্যাপলিনের কন্যা জোসেফিন

প্রয়াত জনপ্রিয় কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিনের কন্যা জোসেফিন চ্যাপলিন। ৭৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি। ভ্যারাইটি সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছে গত ১৩ জুলাই তিনি প্যারিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এমনটাই তাঁর পরিবারের সূত্রে জানানো হয়েছে। প্রসঙ্গত জোসেফিন চ্যাপলিন ১৯৪৯ সালের ২৮ মার্চ জন্মগ্রহণ করেছিলেন। তিনি চার্লি চ্যাপলিন এবং তাঁর স্ত্রী উনা ও নীলের তৃতীয় সন্তান ছিলেন। তাঁরা মোট ৮ ভাই বোন ছিলেন। জোসেফিন চ্যাপলিন তাঁর বাবার দেখানো পথ অনুসরণ করেছিলেন। খুব কম বয়সেই তিনি অভিনয় জগতে পা রাখেন। শিশুশিল্পী হিসেবে তিনি ১৯৫২ সালে লাইমলাইট ছবিতে কাজ করেন। এটি তাঁর বাবারই প্রজেক্ট ছিল। জীবনের শেষ দিন পর্যন্ত জোসেফিন চ্যাপলিন তাঁর তিন পুত্র এবং ভাই বোনদের সঙ্গে থাকতেন। প্রসঙ্গত তাঁর তিন ছেলের নাম চার্লি, আর্থার এবং জুলিয়েন রণেট। চ্যাপলিনের মেয়ে তাঁর ভাই বোনদের সঙ্গে মৃত্যুর আগে পর্যন্ত থাকতেন তাঁরা হলেন মাইকেল, গেরাল্ডাইন, ভিক্টোরিয়া, জেন, অ্যানেট, ইউগেন এবং ক্রিস্টোফার। বাবার মতো অভিনয়কেই তিনি তাঁর পেশা বানিয়েছিলেন। কাজ করেছিলেন একাধিক ছবিতে। তাঁকে পিয়র পাওলো পাসোলিনির পুরস্কার জয়ী ছবি দ্য ক্যান্টারবারি টেলসে দেখা গিয়েছিল। ইকাহফা তিনি লরেন্স হার্ভের সঙ্গে মেনাহেম গোলানের ছবি এস্কেপ টু দ্য সান ছবিতে কাজ করেছিলেন। এই ছবিটি ১৯৭২ সালে মুক্তি পেয়েছিল। এখানে সোভিয়েত ইউনিয়ন থেকে একদল মানুষের পালানোর গল্প তুলে ধরা হয়। এছাড়াও তিনি একাধিক ছবিতে কাজ করেছেন। ১৯৮৪ সালে তাঁকে কানাডিয়ান ড্রামা দ্য ব্যাড বয় ছবিতে দেখা যায়। সেখানে তাঁর সঙ্গে কিফার সাদারল্যান্ড ছিলেন।

error: Content is protected !!