```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ফের দার্জিলিংয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার তাঁর পাহাড় সফরের সূচনা। এবারের সফরে বেশ কয়েকটি বৈঠক করবেন তিনি। পাশাপাশি, প্রশাসনিক কিছু কাজও সারবেন বলে নবান্ন সূত্রে খবর। এই সফরে পাহাড়ের বেশ কয়েকটি দলের সঙ্গে বৈঠক হতে পারে তাঁর। প্রসঙ্গত, এই বছরের শুরুতে পাহাড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় সমস্ত দলকে নিয়ে পাহাড়ের সামগ্রিক উন্নতির জন্য এক হয়ে কাজ করতে বলেছিলেন মমতা। তারপর অনেক পরিবর্তন হয়েছে পাহাড়ের রাজনীতিতে। সেকারণেই মমতার সফরে নজর রাজনৈতিক মহলের।

error: Content is protected !!