```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মালদার চাঁচলে খেলতে গিয়ে ইটভাটার গর্তের জমা জলে পড়ে মৃত ২ শিশু

মঙ্গলবার দুপুরে মালদা চাঁচল -২ ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হারোহাজরা গ্রামে খেলতে গিয়ে ইটভাটার গর্তের জমা জলে পড়ে মৃত্যু হল দুই শিশুর। মৃত দুই শিশুর নাম তাসমিরা খাতুন (০৩) ও আনিমুল হক(০৪)। স্থানীয়রাই জলে ভাসমান দুই শিশুকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। দেহদুটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জানা গেছে, মৃত ওই দুই শিশুর বাবা মঙ্গলবার ইটভাটায় কাজ করছিলেন। মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় পাড়ার অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে ওই দুই শিশু ইটভাটার পাশে জল ভর্তি গর্তে পড়ে যায়। বিষয়টি অন্যান্য শিশুদের মাধ্যমে জানতে পেরে পরিবারের লোকজনসহ পাড়ার লোকেরা সেখান গিয়ে দেখেন গর্তের জলে ভাসছে দুই শিশু। সঙ্গে সঙ্গে তাদের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে জানান। 

error: Content is protected !!