```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ফের বিতর্ক, অরুণাচলপ্রদেশের ১১ জায়গার নাম বদল করল চিন!

অরুণাচলপ্রদেশের ১১টি জায়গা নিজেদের বলে দাবি করল চিন। ওই ১১টি জায়গার নাম পরিবর্তন করে সেগুলি দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করেছে  শি জিনপিংয়ের সরকার। এমনকী চীনের তরফে অরুণাচলপ্রদেশের রাজধানী ইটানগরের কাছাকাছি একটি শহরের নামও পরিবর্তন করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই বিষয়ে ভারতের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চিনের অসামরিক প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে বলা বলেছে, দক্ষিণ তিব্বতের কিছু জায়গার নাম পরিবর্তন করা হয়েছে। চিনের একটি সংবাদমাধ্যমের একটি বিজ্ঞপ্তিতে  বলা বলেছে, রবিবার অসামরিক প্রতিরক্ষা মন্ত্রক আনুষ্ঠানিক ভাবে ১১টি এলাকার নাম পরিবর্তন করেছে। যার মধ্যে দুটি বিস্তীর্ণ ভূমি এলাকা সহ দুটি আবাসিক এলাকাও রয়েছে। এমনকী দুটি নদী এবং পাঁচটি পর্বতশৃঙ্গ রয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

error: Content is protected !!