```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নিরাপত্তা না দিয়ে নির্বাচিত সরকারকে ফেলার চক্রান্ত করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, শাহের পদত্যাগ দাবি করলেন মমতা

নবান্ন থেকে কেন্দ্রের সরকার ও শাসকদল বিজেপিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এদিন তিনি পয়লা বৈশাখের দিন রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আক্রমণের জবাব দেন। তিনি বলেন, ১৪ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় মিটিং করতে এসেছিলেন। তিনি আসতেই পারেন। কিন্তু তিনি সংবিধান রক্ষার শপথ নিয়ে ৩৫টি আসন পেলে সরকার চলে যাবে এটা বলতে পারেন না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার, নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, নিরাপত্তা না দিয়ে সরকার ফেলার চক্রান্ত করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রক্ষার বদলের রাজ্যের নির্বাচিত সরকারকে ফেলার চক্রান্ত করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এইভাবে কথা বলার অধিকার নেই তাঁর। রাজ্যে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাংলার নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার হুমকি দেন। সেই প্রেক্ষিতেই এদিন তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “১৪ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করতে এসেছিলেন। তিনি করতেই পারেন, সেটা তাঁর স্বাধীনতা। কিন্তু তিনি কখনই বলতে পারেন না বিজেপি ৩৫টি আসন পাবে। আর রাজ্যের সরকার পড়ে যাবে। কীভাবে একটা নির্বাচিত সরকারকে ভাঙতে পারে! ওরা কি আইন তৈরি করবে? সংবিধান বদল করবে? কেন্দ্র আমাদের মৌলিক ও সাংবিধানিক অধিকার হরণ করছে। সংবিধান মেনে তাই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।“ এরপরেই রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির হাতে তৃণমূলের বিধায়কদের গ্রেফতার হওয়ার ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ইচ্ছে করেই তৃণমূল বিধায়কদের টার্গেট করা হয়েছে। গ্রেফতার করে বিধায়ক কমিয়ে আর কেনাবেচা করে সরকার ফেলার ষড়যন্ত্র করছে কেন্দ্রের মোদি সরকার।

error: Content is protected !!