শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর, ‘বাংলায় বিনিয়োগ করুন, সবরকম সহযোগিতা দেবে সরকার’

পশ্চিমবঙ্গে নতুন শিল্প গড়ে তোলা এবং কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে দেশি-বিদেশি শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, রাজ্যে শিল্প স্থাপনের জন্য সরকার সবরকম প্রশাসনিক সহযোগিতা করবে এবং বিনিয়োগকারীদের কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না। মুখ্যমন্ত্রীর বক্তব্য, “বাংলায় সমস্ত সম্পদ রয়েছে। আপনারা বিনিয়োগের প্রস্তাব নিয়ে আসুন, কোথায় শিল্প গড়তে চান তা জানান। জমি থেকে শুরু করে প্রয়োজনীয় সরকারি অনুমোদন—সব ক্ষেত্রেই সরকার পাশে থাকবে।” তিনি আরও জানান, শিল্পবান্ধব পরিবেশ তৈরি, দ্রুত অনুমোদন এবং প্রশাসনিক জটিলতা কমানোর দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।সরকারের দাবি, নতুন শিল্প এলে শুধু রাজ্যের অর্থনীতিই শক্তিশালী হবে না, হাজার হাজার নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। ইতিমধ্যেই একাধিক বড় শিল্পগোষ্ঠী পশ্চিমবঙ্গে নতুন প্রকল্প ও কারখানা সম্প্রসারণে আগ্রহ দেখিয়েছে বলে সরকার জানিয়েছে।শিল্পমহলের মতে, বিনিয়োগকারীদের জন্য দ্রুত অনুমোদন, উন্নত পরিকাঠামো এবং আইনশৃঙ্খলার উপর জোর দিলে পশ্চিমবঙ্গ আবারও দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র হিসেবে উঠে আসতে পারে। এই লক্ষ্যেই সরকার ধারাবাহিকভাবে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করছে এবং নতুন বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ বাড়াচ্ছে।

error: Content is protected !!