```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মুলায়ম সিং যাদবের প্রয়াণে উত্তরপ্রদেশে ৩ দিনের শোক ঘোষণা যোগী আদিত্যনাথের

প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের প্রয়াণে উত্তরপ্রদেশে তিনদিনের শোক ঘোষণা করলেন যোগী আদিত্যনাথ ৷ এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোদী আদিত্যনাথ তাঁর পূর্বসূরীর মৃত্যুতে শোকপ্রকাশ করেন ৷ সেই সঙ্গে যোগী জানিয়েছেন, সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ৷ মুলায়মের পুত্র তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে ফোনে কথা বলেছেন ৷ মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই টুইটে শোকজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। এ দিন মুলায়মের প্রয়াণে শোকজ্ঞাপন করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ‘‘একটি যুগের অবসান ঘটল ৷ এমন একজন নেতা যিনি পরিশ্রম এবং সমাজতান্ত্রিক চিন্তাধারায় বিশ্বাস করতেন ৷’’ উত্তরপ্রদেশ বিধানসভার সতীশ মহানা মুলায়ম সিং যাদবের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ৷ অন্যদিকে, মুখ্যমন্ত্রী যোগীর 3 দিনের শোক ঘোষণার পরেই সমস্ত সরকারি দফতরে থাকা জাতীয় পতাকা অর্ধনমিত করে দেওয়া হয়েছে ৷ যোগী জানিয়েছেন, প্রয়াত মুলায়ম সিং যাদবের শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে ৷

error: Content is protected !!