```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ফের ঊর্ধ্বমুখী বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম

ফের বৃদ্ধি পেল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ৷ আজ থেকে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার পিছু দাম বাড়ল ১০৫ টাকা ৷ এর ফলে মঙ্গলবার থেকে রাজধানীতে বাণিজ্যিক সিলিন্ডার পিছু দাম বেড়ে হল ২০১২ টাকা৷ এদিকে, ৫ কেজি সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে ৷ এই ক্ষেত্রে সিলিন্ডার পিছু দাম ২৭ টাকা করে বেড়েছে ৷ দাম বৃদ্ধির ফলে এবার থেকে ৫ কেজি সিলিন্ডার পিছু দাম বেড়ে হবে ৫৬৯ টাকা ৷ তবে গৃহস্থের রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই রাখা হয়েছে ৷ প্রত্যেক মাসে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ৷ গত মাসে অর্থাৎ ১ ফেব্রুয়ারি ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৯১.৫০ টাকা কমিয়েছিল জাতীয় তেল কোম্পানিগুলি ৷ চলতি মাসে গৃহস্থের রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখল কেন্দ্র। ফলে আজ, ১ মার্চ থেকে কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম আগের মতো ৯২৬ টাকা রইল।

error: Content is protected !!