```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আগামী ১৭ অক্টোবর কংগ্রেস সভাপতি নির্বাচন

আগামী ১৭ অক্টোবর কংগ্রেস সভাপতি নির্বাচনে এখন দু’জন প্রতিদ্বন্দ্বী- শশী থারুর এবং মল্লিকার্জুন খাড়গে ৷ দলের কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছেন, সমস্ত রাজ্য মিলিয়ে ৬৭টি বুথের বন্দোবস্ত করা হয়েছে ৷ কেন্দ্রীয় নির্বাচনী কর্তৃপক্ষের চেয়ারম্যান মধুসূদন মিস্ত্রি বলেন, “সর্বভারতীয় কংগ্রেস কমিটিতেও একটি বুথ থাকবে ৷ সেখানে প্রবীণ কংগ্রেস নেতারা, ওয়ার্কিং কমিটির সদস্য এবং যাঁদের কাছে অন্য রাজ্যের আইডেন্টিটি কার্ড থাকলেও তাঁরা দিল্লিতে থাকেন- তাঁরা ভোট দিতে পারবেন ৷ যদি কেউ লেখেন যে, তাঁরা দিল্লিতে ভোট দিতে চান, তাঁদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে ৷ তাঁরা এআইসিসিতেও ভোট দিতে পারেন ৷” পাশাপাশি ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েছেন এমন নেতা-কর্মী এবং রাহুল গান্ধির জন্যও ক্যাম্প বুথ থাকবে । ১৭ অক্টোবর প্রতিটি রাজ্যের রাজধানীতে সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে ৷ একটি গোপন ব্যালটের মাধ্যমে ভোট হবে ৷ সব ব্যালট বক্সগুলি এআইসিসির সদর দফতরে পৌঁছবে ৷ ১৯ অক্টোবর ভোটগণনা ৷ 

error: Content is protected !!