```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস

উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস । ভার্চুয়ালি প্রার্থী তালিকা ঘোষণা করলেন প্রিয়াঙ্কা গান্ধী। ১২৫ জনে প্রার্থীর নাম ঘোষণা। তাঁদের মধ্যে ৫০ জন মহিলা ৷ প্রিয়াঙ্কা জানিয়েছেন, এবারের প্রার্থীতালিকায় ৪০ শতাংশ হবেন মহিলা এবং ৪০ শতাংশকে বাছাই করা হবে যুব কংগ্রেস থেকে ৷ সাংবাদিক, শিল্পী থেকে শুরু করে জীবনের নানা ক্ষেত্রে লড়াকু মানুষদের এবার টিকিট দিচ্ছে তাঁদের দল ৷ এঁদের মধ্যে আশা সিং অন্যতম ৷ উন্নাওয়ে তাঁর মেয়েকেই ধর্ষণ করা হয়েছিল ৷ পরে নিগৃহীতার মৃত্যু হয় ৷ মেয়েকে সুবিচার পাইয়ে দিতে এবং এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতেই আশা কংগ্রেসের প্রতিনিধি হিসাবে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, ভোটের ইতিবাচক বিষয়গুলিতেই জোর দেবে তারা ৷ বস্তুত, নারী ক্ষমতায়নই যে এবার তাদের প্রচারের অন্যতম অস্ত্র, উত্তরপ্রদেশ ভোট প্রসঙ্গে একথা আগেই জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব ৷ একইসঙ্গে, জোর দেওয়া হয়েছে যুব সম্প্রদায়কে একেবারে সামনের সারিতে এগিয়ে আনার উপরেও ৷ যোগী জমানায় উত্তরপ্রদেশে মেয়েরা যে মোটেই সুরক্ষিত নন, সেকথা তুলে ধরে বারবার সরব হয়েছে কংগ্রেস ৷ প্রার্থীতালিকায় তাই মহিলা ও যুবদের উপস্থিতি বৃদ্ধি অভিপ্রেত ছিল বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

error: Content is protected !!