```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সংকল্প সত্যাগ্রহের দ্বিতীয়দিনে কালো পোশাকে প্রতিবাদে সামিল হয়েছেন কংগ্রেস সাংসদ-রা

কংগ্রেসের সংকল্প সত্যাগ্রহ কর্মসূচির আজ দ্বিতীয়দিন ৷ সংসদের বাইরে গান্ধিমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে সামিল হলেন কংগ্রেস এবং বিজেপি বিরোধী দলের সাংসদরা ৷ যে প্রতিবাদ কর্মসূচির নেতৃত্বে রয়েছেন সোনিয়া গান্ধি এবং মল্লিকার্জুন খাড়গে ৷ কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে গতকাল রাজঘাটে এই প্রতিবাদ সভার সূচনা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ৷ এ দিন সংসদে কংগ্রেসের রাজ্যসভার নেতা খাড়গের দফতরে বিরোধী দলের নেতারা একটি বৈঠকও করেন ৷ মল্লিকার্জুন খাড়গের অফিসে বিরোধীপক্ষের সেই বৈঠক মূলত ছিল রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ ইস্যুতে রাজ্যসভার অধিবেশনে আজ বিরোধীপক্ষের স্ট্র্যাটেজি কী হবে সেই নিয়ে এ দিন রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়গের অফিসে বিরোধীপক্ষের বৈঠক হয় ৷ সেই বৈঠকের পর কংগ্রেসসহ অন্যান্য বিরোধী নেতৃত্ব গান্ধিমূর্তির পাদদেশে পোস্টার হাতে অবস্থান বিক্ষোভে সামিল হন ৷ কংগ্রেসের তরফে এ দিন কালাদিবস পালন করা হয় ৷ কংগ্রেস নেতারা সকলে কালো পোশাকে প্রতিবাদে সামিল হয়েছিলেন ৷রবিবার পি চিদম্বরম জয়রাম রমেশ সলমন খুরশিদ প্রমোদ তিওয়ারি অজয় ​​মাকেন মুকুল ওয়াসনিক এবং অধীর রঞ্জন চৌধুরীর মতো সিনিয়র কংগ্রেস নেতারা রাজ ঘাটে ‘সংকল্প সত্যাগ্রহে অংশ নিয়েছিলেন ৷ দিল্লির পাশাপাশি প্রতিটি রাজ্যে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে ৷ এ দিন মহারাষ্ট্র ও গোয়া কংগ্রেস নেতৃত্ব ‘সংকল্প সত্যাগ্রহ উপলক্ষ্যে মিছিল করে ৷ সেখানেও ‘সংকল্প সত্যাগ্রহ মঞ্চ তৈরি করা হয়েছে ৷ সেখানে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন প্রদেশ নেতৃত্ব ৷ উল্লেখ্য রবিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি এই ইস্যুতে বিজেপি বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন ৷ তাঁর বাবা তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধিকে বিজেপি অপমান করেছেন বলে অভিযোগ করেন প্রিয়াঙ্কা ৷ এমনকি রাহুল গান্ধিকে ‘মীরজাফর বলে অপমান করা হয়েছে ৷ যা নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন তিনি ৷ অভিযোগ করেন এমন অবমাননাকর মন্তব্যের জন্য কারও সাংসদ পদ খারিজ করা হয়নি ৷”

error: Content is protected !!