```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নয়ডায় আবাসনের দেওয়াল চাপা পড়ে মৃত 8 শ্রমিক

আবাসনের দেওয়াল চাপা পড়ে প্রাণ হারালেন চার শ্রমিক। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে নয়ডায়। দুর্ঘটনার খবর  পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে সূত্রের খবর। তাদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। আহত শ্রমিকদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছে প্রশাসন। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। দেহগুলির ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুঃখ প্রকাশ করেছেন। তাঁর দফতর থেকে টুইটে করে বলা হয়েছে, প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আহতরা যাতে হাসপাতালে যথাযথ চিকিৎসা পান তা সুনিশ্চিত করতে বলা হয়েছে। ঘটনাস্থলে প্রশাসনের শীর্ষকর্তাদের পৌঁছে উদ্ধারকাজ তদারকি করতে বলা হয়েছে।

error: Content is protected !!