সিবিআই হাজিরায় সময় চাইলেন অনুব্রত কন্যা সুকন্যা

এই মুহূর্তে রাজ্যের বাইরে রয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। তাই নির্ধারিত দিন হাজিরা দিতে পারবেন না বলে সিবিআইকে চিঠি পাঠালেন তিনি। সূত্রের খবর, তার সংস্থার আয় ব্যয়ের নথি নিয়ে আজ সোমবার সিবিআইয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে। কিন্তু তিনি হাজিরার জন্য সময় চেয়েছেন বলে সূত্রের দাবি। জানা যাচ্ছে, ইতিমধ্যে আইনজীবী মারফত সিবিআইকে পাঠানো চিঠিতে সুকন্যার দাবি, তার বন্ধুর চিকিৎসার জন্য তিনি এখন চেন্নাইতে রয়েছেন। সেখান থেকে ফিরে এসে নিজেই যোগাযোগ করবেন তদন্তকারী সংস্থার সঙ্গে।

error: Content is protected !!