```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ওড়িশায় ল্যান্ডফল হলেও দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে সহ একাধিক জেলায়!

ইতোমধ্যেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে দানা। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে । পারাদ্বীপ থেকে ৪৯০ কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়। পূর্বাভাস উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে আগামীকাল তথা বৃহস্পতিবার। তীব্র ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল। এই ঘূর্ণিঝড় উত্তর-পশ্চিম দিকে গিয়ে ২৪ তারিখ থেকে ২৫ তারিখের মধ্যে  স্থলভাগ স্পর্শ করবে । পুরী এবং সাগরদ্বীপের মাঝামাঝি জায়গায় ভিতরকণিকার ধামরার কাছাকাছি এক জায়গায় ল্যান্ডফল । পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের উপকূল অঞ্চলে এবং তার সংলগ্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  বুধবার থেকেই দু-এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৪ এবং ২৫ সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কুড়ি সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৬ তারিখ এই ঘূর্ণিঝড়ের তীব্রতা কমে যাবে । পূর্ব মেদিনীপুর জেলায় সব থেকে বেশি তীব্র ঝড় হওয়ার ১০০ থেকে ১২০ কিমি বেগে ঝড় হবার সম্ভাবনা রয়েছে। সাগরদ্বীপ এলাকায় ৪০ থেকে ১০০ কিমি বেগে ঝড় হবার সম্ভাবনা রয়েছে । কলকাতা, হাওড়া, হুগলী, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া এইসব জেলায় ৬০ থেকে ৮০ কিমি বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় তীব্র জলোচ্ছ্বাসের (২ থেকে ৩ মিটার) সম্ভাবনা রয়েছে। অন্যান্য জায়গা পয়েন্ট ফাইভ থেকে এক মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের আগামী ২৫ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। হুগলি পোর্ট কলকাতা পোর্ট হলদিয়া পোর্ট সহ একাধিক জায়গায় হাই অ্যালার্টে রাখা হয়েছে । পূর্ব মেদিনীপুর এবং উড়িষ্যা এই দুটি জায়গা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ।  ল্যান্ডফল ২৪ তারিখ রাত থেকে ২৫ তারিখ সকাল পর্যন্ত ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। শক্তির দিক থেকে রেমালের মত হবার সম্ভাবনা রয়েছে দানার । আম্ফান মত পরিস্থিতি হওয়ার সম্ভাবনা নেই । পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে।   

error: Content is protected !!